CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%
নিউজ

২০০৭ সালের ২৩ জুন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, আর ২০২৬ সালের ২৩ জুন 'পদ্মশ্রী' পেলেন 'হিটম্যান', রোহিতের ২৫ বছরের জার্নি কেমন ছিল?

ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান রেখে স্বীকৃতি পেলেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হলেন। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পদ্ম পুরস্কার ২০২৬-এর দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে তাঁর হাতে পদ্মশ্রী সম্মান তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Rohit Sharma receiving Padma Shri award for President Droupadi Murmu
Rohit Sharma receiving Padma Shri award for President Droupadi Murmu

ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান রেখে স্বীকৃতি পেলেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হলেন। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পদ্ম পুরস্কার ২০২৬-এর দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে তাঁর হাতে পদ্মশ্রী সম্মান তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতীয় ক্রিকেটে রোহিতের ঐতিহাসিক সাফল্য!

দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার অন্যতম সফল ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে রোহিত শর্মা নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে ২০২৪ সালে ভারত ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে আয়োজিত টি-২০ বিশ্বকাপ জয় করে। এরপর ২০২৫ সালে দুবাইতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিও আসে ভারতের ঝুলিতে। ভারতীয় ক্রিকেটে রোহিতের এই দুই ঐতিহাসিক সাফল্য তাঁর নেতৃত্বগুনকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। 

ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের পরিসংখ্যান!

ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ঈর্ষণীয় রোহিতের পরিসংখ্যান। ২৮৫ ম্যাচে ১১ হাজার ৭২০ রান তিনি সংগ্রহ করেছেন। রোহিতের ব্যাটিং গড় ৪৮.৮৩ আর স্ট্রাইক রেট হল ৯২.৯৭। একদিনের ক্রিকেটে তিনি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সংগ্রহ করেছেন ২৬৪ রান। এটি আজও বিশ্বরেকর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে রোহিত তিন তিনটি দ্বিশতরান করার অনন্য নজির স্থাপন করেছেন।

টেস্ট ক্রিকেটে রোহিতের সাফল্য:

২০১৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর রোহিত শর্মা ৬৭ ম্যাচে ৪ হাজার ৩০১ রান করেন। তাঁর ঝুলিতে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১২ রান করে টেস্ট জীবনের সর্বোচ্চ ইনিংস খেলেন রোহিত। ২০২৫ সালে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।

আরো পড়ুন: বিশ্বকাপের পর বড় চ্যালেঞ্জ! শ্রীলঙ্কা সফরেই শুরু গৌতম গম্ভীরের ‘নতুন ভারত’ গড়ার অভিযান!

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের অবদান:

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে রোহিতের অবদান। ২০০৭ সালে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি ১৫৯ ম্যাচে ৪ হাজার ২৩১ রান রোহিত এই ফরম্যাট থেকে বিদায় নেন।আন্তর্জাতিক টি-২০তে রোহিতই প্রথম পুরুষ ক্রিকেটার যিনি ১৫০টির বেশি ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার মধ্যে দিয়েই তাঁর টি-২০ ক্যারিয়ারের সফল সমাপ্তি ঘটে। ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন রোহিত। এমনকি ২০২৪ সালে তিনি অধিনায়ক হিসেবে ট্রফি জিতে বিরল কৃতিত্ব অর্জন করেছেন।

বর্তমানে টেস্ট ও টি-২০ থেকে অবসর নিয়েছেন রোহিত। শুধুমাত্র ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ভারতের প্রতিনিধিত্ব করছেন।

প্রসঙ্গত, পদ্ম পুরস্কার ২০২৬-এর দ্বিতীয় পর্যায়ে সর্বমোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হয়েছে। তার মধ্যে ২টি পদ্মবিভূষণ, ৭টি পদ্মভূষণ এবং ৫৬টি পদ্মশ্রী পুরস্কার। রোহিতের প্রাপ্ত পদ্মশ্রী সম্মান তাঁর এই গৌরবময় ক্রিকেট জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

আরো পড়ুন: Hardik Pandya: বিতর্ক থামছে না হার্দিককে নিয়ে, তাই এবার নতুন 'রূপে' ধরা দিতে চলেছেন হার্দিক!

ট্যাগ:IndiaRohit Sharma

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে