CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

IPL 2027: হার্দিককে দুইদিকে টানাটানি, রাজস্থান নাকা কলকাতা—কোনদিকে যাবেন হার্দিক?

আগামী আইপিএলের মরশুমের আগে দলবদলের কেন্দ্রবিন্দুতে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। একাধিক প্রতিবেদনে অনুযায়ী, হার্দিকে দলে ভেড়াতে জোরদার চেষ্টা করছে কেকেআর। তবে প্রথম দিকে এই দৌড়ে রাজস্থান রয়্যালস এগিয়ে ছিল। তবে এখন সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে মনে করা হচ্ছে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকেই। তাহলে কি এবার কলকাতাতেই ফিরবেন হার্দিক পান্ডেয়া?

Hardik Pandya IPL new team
Hardik Pandya IPL new team

আগামী আইপিএলের মরশুমের আগে দলবদলের কেন্দ্রবিন্দুতে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। একাধিক প্রতিবেদনে অনুযায়ী, হার্দিকে দলে ভেড়াতে জোরদার চেষ্টা করছে কেকেআর। তবে প্রথম দিকে এই দৌড়ে রাজস্থান রয়্যালস এগিয়ে ছিল। তবে এখন সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে মনে করা হচ্ছে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকেই।

হার্দিকের অধিনায়কত্বে হতাশা মুম্বই ইন্ডিয়ান্সে!

আইপিএল ২০২৬-এ হতাশাজনক পারফরম্যান্স করে মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক কতদিন থাকবেন সেই নিয়ে জল্পনা চলছিল। পয়েন্ট তালিকায় নয় নম্বরে শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। হার্দিক আবার অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর দ্বিতীয়বার প্লে-অফে উঠতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। তারপর থেকেই গুঞ্জন ছড়িয়েছে হার্দিকের সম্ভাব্য দলবদল নিয়ে।

কেকেআর ও মুম্বাইয়ের শীর্ষ কর্তাদের দফায় দফায় বৈঠক!

সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য খেলোয়াড় ট্রান্সফার নিয়ে কেকেআরের শীর্ষ কর্তারা আর মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ একাধিক বার আলোচনায় বসেছেন। গত মরশুমের শেষ দিকে প্রথম মুম্বাইয়ের সঙ্গে যোগাযোগ করে কলকাতা। বর্তমানে সেই আলোচনা জোরদার হয়েছে।

দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রিঙ্কু থাকলেও, তাৎক্ষণিক সমাধান হার্দিক:

প্রতিবেদন বলছে, কলকাতায় হার্দিক যোগ দিলে অধিনায়কত্বের দায়িত্ব তাঁকেই দেওয়া হতে পারে। এবারের আইপিএলে অধিনায়ক কিংবা ব্যাটসম্যান হিসেবে পারফরম্যান্স দিয়ে প্রত্যাশা পূরণ করতে অজিঙ্ক রাহানে ব্যর্থ। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য অধিনায়ক পরিবর্তনের পথে হাঁটার সম্ভাবনা রয়েছে কলকাতার। রিঙ্কু সিং-কে আগামী দিনের অধিনায়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থাকলেও তবুও হার্দিকই তাৎক্ষণিক সমাধান বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজি।

আরো পড়ুন: বিশ্বকাপের পর বড় চ্যালেঞ্জ! শ্রীলঙ্কা সফরেই শুরু গৌতম গম্ভীরের ‘নতুন ভারত’ গড়ার অভিযান!

হার্দিককে পেতে মরিয়া রাজস্থান:

এদিকে, হার্দিককে দলে নিতে মরিয়া রাজস্থান রয়্যালস। প্রতিবেদন অনুযায়ী মুম্বাইয়ের সঙ্গে যশস্বী জয়সওয়াল আর হার্দিকের সম্ভাব্য অদলবদল নিয়ে প্রথমে আলোচনা হয়। যদিও সেই আলোচনা  কতদূর এগিয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

কয়েক মাস আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন হার্দিকের সম্ভাব্য নতুন দল হিসেবে কেকেআরের নাম উল্লেখ করেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে দল বদল নিয়ে কেউই মুখ খোলেননি। সব মিলিয়ে বলা যায়, আইপিএল ২০২৭-এর আগে ক্রিকেট মহলে অন্যতম আলোচনার বিষয় হল হার্দিক পান্ডেয়ার দল বদল।

আরো পড়ুন: দিল্লি ক্যাপিটালসে ফেরার পরেই ঋষভকে এ কী বলে দিলেন অক্ষর প্যাটেল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে