CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

‘এত্ত বড়’ একটা সিদ্ধান্তে সিলমোহর পড়ে গেল, বৈভব সূর্যবংশী সিনিয়রদের ড্রেসিংরুম ব্যবহার করতে পারবে না!

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই অভিষেক করতে উন্মুখ হয়ে রয়েছেন ভারতের ব্যাটার বৈভব সূর্যবংশী। ভারতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে থাকলেও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুম ব্যবহার করার সুযোগ পাবেন না বৈভব। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

Vaibhav Suryavanshi denied entry in Indian Dressing room
Vaibhav Suryavanshi denied entry in Indian Dressing room

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই অভিষেক করতে উন্মুখ হয়ে রয়েছেন ভারতের ব্যাটার বৈভব সূর্যবংশী। ভারতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে থাকলেও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুম ব্যবহার করার সুযোগ পাবেন না বৈভব। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

যুক্তরাজ্যের শিশু সুরক্ষা আইনের জন্য বৈভবের জন্য বিশেষ নিয়ম!

প্রথমে মনে করা হয়েছিল, এই ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের বিশেষ নিয়মের জন্যই। তবে পরে জানা যায়, যুক্তরাজ্যের শিশু সুরক্ষা আইনের জন্যই এই নিয়ম। এখনও বৈভবের বয়স ১৬ বছরের নিচে। তাই প্রাপ্তবয়স্ক ক্রিকেটারদের সঙ্গে তাঁকে একই চেঞ্জিং রুম ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

বৈভবের জন্য কার্যকর নয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনও অনূর্ধ্ব-১৬ নীতি!

সূত্রের খবর, ভারত-ইংল্যান্ড সিরিজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আয়োজিত কোনো প্রতিযোগিতা নয়। এটি দ্বিপাক্ষিক সিরিজ। তাই এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনও অনূর্ধ্ব-১৬ নীতি কার্যকর হবে না। তার পরিবর্তে যুক্তরাজ্যের শিশু সুরক্ষা আইন অনুযায়ী বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই নিয়ম অনুসারে, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রতিটি ভেন্যুতেই ও আলাদা চেঞ্জিং রুমের ব্যাবস্থা করা হবে বৈভবের জন্য। যদিও ম্যাচ চলাকালীন সময় আর দলীয় বৈঠকে ভারতীয় দলের মূল ড্রেসিংরুমে বৈভব থাকতে পারবেন। শুধু অন্যান্য সময়ে নির্ধারিত পৃথক কক্ষ তাঁকে ব্যবহার করতে হবে।

আরো পড়ুন: Virat Kohli's New Shoe Brand One8: খেলোয়াড় থেকে বিরাট এবার বড় ব্যবসায়ী, একদিনেই One8 লঞ্চ করে তাক লাগিয়ে দিলেন!

যুক্তরাজ্যের শিশু সুরক্ষা বিধি মেনে হবে বৈভবের জন্য:

আয়ারল্যান্ড সফরেও একই নিয়ম প্রযোজ্য। বেলফাস্টে ২৬ এবং ২৮ জুন আয়োজিত দুটি টি-২০ ম্যাচের জন্য তিনটি পৃথক কক্ষ দেওয়া হয়েছে ভারতীয় দলকে, তার মধ্যে একটি নির্ধারিত বৈভবের জন্য। ক্রিকেট আয়ারল্যান্ড জানায়, যুক্তরাজ্যের শিশু সুরক্ষা বিধি অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই নিয়ে আগেই জানানো হয়েছে।

ক্রিকেটপ্রেমীদের মনে উন্মাদনা বাড়ছে তরুণ এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে নিয়ে। আইপিএলে বৈভব রাজস্থান রয়্যালসের হয়ে দারুন পারফরম্যান্স করে দ্রুত আলোচনায় উঠে আসেন। নিজের ভালো পারফরম্যান্সের জন্য আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের পাশাপাশি বৈভব জায়গা করে নিয়েছেন এশিয়ান গেমসের দলে। বৈভব এছাড়া ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ আর আফগানিস্তান ‘এ’-এর বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অংশ নিয়েছেন।

আরো পড়ুন: IPL 2027: হার্দিককে দুইদিকে টানাটানি, রাজস্থান নাকা কলকাতা—কোনদিকে যাবেন হার্দিক?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে