CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

আবার কামাল করে দিল বৈভবের ছোট্ট ভাই! ১১৯ বলে ১৬৮ রান!

আয়ারল্যান্ডে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেকের অপেক্ষায় তরুণ তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এরই মাঝে ক্রিকেটপ্রেমীদের নজর বৈভবের ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশী। ১০ বছরের এই প্রতিভাবান ক্রিকেটার বিস্ফোরক ব্যাটিং করে ১১৯ বলে ১৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় উঠে এসেছে সে।

Ashirvad Suryavanshi-2
Ashirvad Suryavanshi-2

আয়ারল্যান্ডে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেকের অপেক্ষায় তরুণ তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এরই মাঝে ক্রিকেটপ্রেমীদের নজর বৈভবের ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশী। ১০ বছরের এই প্রতিভাবান ক্রিকেটার বিস্ফোরক ব্যাটিং করে ১১৯ বলে ১৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় উঠে এসেছে সে।

আশীর্বাদের পারফরম্যান্স!

ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচে ওপেন করতে গিয়ে ১৯টি চার সহ ৬টি ছক্কা মেরে ১৬৮ রান করেন আশীর্বাদ। তার স্ট্রাইক রেট ১৪১.১৮। আয়ারল্যান্ড থেকেই ভাইয়ের এই দুর্দান্ত ইনিংসের খবর পেয়েছেন করছিলেন বৈভব। সোশ্যাল মিডিয়ায় আশীর্বাদের স্কোরকার্ড বৈভব পোস্ট করে শুভেচ্ছা জানান।

ভাইয়ের সাফল্যে উচ্ছ্বসিত বৈভব!

ইতিপূর্বে সমস্তিপুরের তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির এক অনুশীলন ম্যাচে সেঞ্চুরি করে আশীর্বাদ। ওই ম্যাচে ৮৭ বলে সে ২০টি চার সহ ১টি ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন আশীর্বাদ। সেই ইনিংসের তাঁর স্ট্রাইক রেট ১১৮.৩৯। ভাইয়ের সাফল্যে বৈভব উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অভিনন্দন আশীর্বাদ।”

বৈভবের হবার স্বপ্ন পূরণ করবেন তাঁর দুই ছেলে:

সূর্যবংশী পরিবারের এই ক্রিকেটপ্রেম নতুন নয়। পরিবারের কর্তাও ক্রিকেট খেলতেন। কিন্তু তাঁর স্বপ্ন একেবারেই পূরণ হয়নি। তবে এবার দুই ছেলের সাফল্যের মধ্য দিয়েই তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে।

ভারত ‘এ’ দল ও সিনিয়র ভারতীয় দলে বৈভব:

ভারতীয় ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সী অন্যতম আলোচিত নাম বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে দারুন পারফরম্যান্স করে ভারত ‘এ’ দল ও সিনিয়র ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। ২৯ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে বৈভব ভারত ‘এ’ দলকে ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

আরো পড়ুন: পদ্মশ্রী হাতে নিয়েই রোহিত শর্মার প্রতিক্রিয়া, ‘২৩শে জুন সব ধরনের জাদু নিয়ে আসছে’!

একই লক্ষ্যে এগিয়ে চলেছেন বৈভব আর আশীর্বাদ:

এদিকে, বৈভবের ভাই আশীর্বাদ মাত্র ছয় মাস আগেই ক্রিকেট খেলতে মাঠে নেমেছে। খুব কম সময়ের মধ্যেই সে ব্যাটিং প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করেছে। দুই ভাইয়ের মধ্যে স্বাভাবিক কিছু তফাৎ থাকলেও দুজনের মানসিকতা একই। বৈভব হলেন বাঁহাতি ব্যাটার ও স্পিনার। অন্যদিকে আশীর্বাদ হলেন ডানহাতি ব্যাটার ও মিডিয়াম পেস বোলার। কিন্তু দু’জনেরই লক্ষ্য একই। তিনি মাঠে নেমে আক্রমণাত্মক ক্রিকেট খেলে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করতে চান।

বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে বৈভব নিজের প্রতিভার প্রমাণ করতে অপেক্ষায় রয়েছেন। স্থানীয় ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে সেই পথেই তাঁর ছোট ভাই আশীর্বাদ। সূর্যবংশী পরিবারের এই নতুন তারকা আগামীতে বড় মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর জন্য কপিল দেবের খোলা চ্যালেঞ্জ: 'যখন তার বয়স ২০-২২ বছর হবে তখন আমরা বিচার করব'!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে