CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

যশ দয়ালের প্রত্যাবর্তন হবে, জুলাইয়েই হবে ইউপিটি২০ মিনি-নিলাম!

এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকার পর ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে ফিরছেন উত্তর প্রদেশের বাঁহাতি পেসার যশ দয়াল। গোরখপুর লায়ন্স আসন্ন ইউপিটি২০ লিগে ধরে রেখেছে তাঁকে, ফলে নতুন মরশুমে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে তাঁর মাঠে ফেরার রাস্তা।

Yash Dayal UP T20 league
Yash Dayal UP T20 league

এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকার পর ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে ফিরছেন উত্তর প্রদেশের বাঁহাতি পেসার যশ দয়াল। গোরখপুর লায়ন্স আসন্ন ইউপিটি২০ লিগে ধরে রেখেছে তাঁকে, ফলে নতুন মরশুমে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে তাঁর মাঠে ফেরার রাস্তা। 

ইউপিটি২০ লিগের মিনি-নিলাম আয়োজিত হতে পারে জুলাইতে!

জুলাই মাসের মাঝামাঝি করে লিগের মিনি-নিলাম আয়োজিত হতে পারে বলে জানান ইউপিটি২০ লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান সঞ্জয় কাপুর। আগ্রা ও নয়ডার নাম আলোচনায় রয়েছে সম্ভাব্য ভেন্যু হিসেবে। কিন্তু হোটেল কিংবা অন্যান্য লজিস্টিক ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়তে হলে লখনউতেই অনুষ্ঠিত হবে নিলাম।

কী জানালেন সঞ্জয় কাপুর?

সঞ্জয় কাপুর জানান, লিগ যাতে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে যায়, তাই অনুষ্ঠান আয়োজন নতুন শহরে করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে গোরখপুর লায়ন্স যে যশ দয়ালকে ধরে রেখেছে তাও নিশ্চিত করেছেন তিনি। আসন্ন টুর্নামেন্টে খেলতে এই পেসার প্রস্তুত থাকবেন।

কাদের ধরে রাখল মিরাট ম্যাভেরিকস আর গোরখপুর লায়ন্স?

নতুন সিজনের আগে তারকা ক্রিকেটার রিঙ্কু সিং, কার্তিক ত্যাগী আর জিশান আনসারিকে মিরাট ম্যাভেরিকস ধরে রেখেছে। অন্যদিকে আরিয়ান জুয়াল, যশ দয়াল আর সিদ্ধার্থ যাদবকে ধরে রেখেছে গোরখপুর লায়ন্স।

আরো পড়ুন: দিল্লি শিবিরে পন্থ ফিরতে না ফিরতেই একেবারে হাসির খোরাক! কিন্তু কেন?

কী বললেন উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থার সচিব প্রেম মনোহর গুপ্ত?

অন্যদিকে উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থার সচিব প্রেম মনোহর গুপ্ত জানান, ঘরোয়া ও লীগ ক্রিকেটে যশ দয়ালকে অংশগ্রহণের জন্য এনওসি দেওয়া হবে। তিনি বলেন, যশ দয়ালের বিরুদ্ধে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাই এখন আর খেলতে বাধা নেই।

প্রসঙ্গত, আইপিএল ২০২৫ সিজনে তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে রাখলেও, পুরো টুর্নামেন্টে তিনি খেলতে পারেননি। আহমেদাবাদে পাঞ্জাব কিংসের বিপক্ষে ছিল তাঁর শেষ আইপিএল ম্যাচ। তিনি ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে মাঠে নামেন। সম্প্রতি গাজিয়াবাদ প্রিমিয়ার লিগেও তাঁকে খেলতে দেখা হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তর প্রদেশের ক্রিকেট মহলে যশ দয়ালের প্রত্যাবর্তন নতুন উৎসাহ এসেছে। ইউপিটি২০ লিগে কেমন পারফরম্যান্স করেন তিনি, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আরো পড়ুন: আবার কামাল করে দিল বৈভবের ছোট্ট ভাই! ১১৯ বলে ১৬৮ রান!

ট্যাগ:Yash Dayal

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে