CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

টি-২০ 'বিশ্বচ্যাম্পিয়ন' ভারতকে এভাবে হারিয়ে দিল আয়ার্ল্যান্ড!

ভারতীয় ক্রিকেটে বিরাট ধাক্কা! টি-২০ বিশ্বকাপ জেতার মাত্র সাড়ে তিন মাসের মধ্যে বেলফাস্টে লজ্জাজনক হার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ভারতের। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ৩৪ রানে ভারতকে হারিয়ে ইতিহাস লিখল। এটাই ছিল ভারতের বিপক্ষে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে আইরিশদের প্রথম জয়।

Ireland won the first match against India 2026
Ireland won the first match against India 2026

ভারতীয় ক্রিকেটে বিরাট ধাক্কা! টি-২০ বিশ্বকাপ জেতার মাত্র সাড়ে তিন মাসের মধ্যে বেলফাস্টে লজ্জাজনক হার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ভারতের। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ৩৪ রানে ভারতকে হারিয়ে ইতিহাস লিখল। এটাই ছিল ভারতের বিপক্ষে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে আইরিশদের প্রথম জয়।

শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে ব্যর্থ হল ভারত!

এই ম্যাচের মধ্য দিয়েই ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেব শ্রেয়স আইয়ার-এর অভিষেক হয়। দীর্ঘদিন পরে এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়েও, প্রথম ম্যাচের অভিজ্ঞতা মোটেই সুখকর হল না শ্রেয়স আইয়ারের। সূর্যকুমার যাদবের বদলে তাঁকে অধিনায়ক করা নিয়ে আলোচনা চলছিলই। তবে সেই অভিষেক ম্যাচেই হল ভারতের পরাজয়।

হর্ষিত রানা মাঠে ফিরে দারুন বোলিং করেন!

টসে জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করতে দেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে আইরিশরা ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে। ৩৬ বলে ৫০ রান করেন অধিনায়ক লরকান টাকার। ৩২ বলে ৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেন গ্যারেথ ডেলানি। ভারতের হয়ে দীর্ঘ চার মাস পর হর্ষিত রানা মাঠে ফিরে দারুন বোলিং করেন। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তিনি ৩টি উইকেট তুলে নেন। তাছাড়া, অর্শদীপ সিং আর অক্ষর পটেল দুটি করে উইকেট তুলেছেন।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর আগে টিম ইন্ডিয়ার হয়ে খেলা শেষ 'কিশোর' খেলোয়াড় ছিলেন ইনিই...!

১৪৮ রানেই অলআউট ভারত:

আইরিশদের গড়ে দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমটা ভালোই করেন অভিষেক শর্মা। মাত্র ২০ বলে তিনি ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু তাঁর বিদায়ের পরই ধসে পড়ল ভারতের ব্যাটিং। সঞ্জু স্যামসন, অধিনায়ক শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর— বড় রান করতে কেউই পারেননি। মাত্র ১৪৮ রানেই ভারত অলআউট হয়ে যায়। তখনও ৭ বল হাতে ছিল।

আয়ারল্যান্ডের জয়লাভ:

আয়ারল্যান্ডের হয়ে দারুন বোলিং করেন ম্যাথিউ হামফ্রেইজ আর ম্যাট হলার্ড। তাঁরা দু'জনেই ৩টি করে উইকেট তুলে নিয়ে ভেঙে দেন ভারতের ব্যাটিং লাইনআপ। এর ফলে ৩৪ রানের বিশাল জয় তুলে নিয়ে আয়ারল্যান্ড সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এই হার ভারতের কাছে সত্যি হতাশার। একইভাবে আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক সাফল্য।

আরো পড়ুন: যশ দয়ালের প্রত্যাবর্তন হবে, জুলাইয়েই হবে ইউপিটি২০ মিনি-নিলাম!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে