CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

বৈভবকে আয়ারল্যান্ডের বিপক্ষে কেন খেলানো হল না, এবার এ ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন এই ক্রিকেটার!

ভারতের টি-২০ দলে বৈভব সূর্যবংশীর অভিষেক নিয়ে ব্যাপক জল্পনা চলছে। শেষমেষ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম একাদশে তাঁকে রাখলো না টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দল আস্থা রাখল বিশ্বকাপজয়ী ওপেনিং জুটি সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার উপরই। যদিও এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছেন ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কী বললেন তিনি?

Ashwin on Vaibhav Suryavanshi
Ashwin on Vaibhav Suryavanshi

ভারতের টি-২০ দলে বৈভব সূর্যবংশী-র অভিষেক নিয়ে ব্যাপক জল্পনা চলছে। শেষমেষ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম একাদশে তাঁকে রাখলো না টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দল আস্থা রাখল বিশ্বকাপজয়ী ওপেনিং জুটি সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার উপরই। যদিও এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছেন ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 

বৈভবকে মাঠে নামানো নিয়ে কী বললেন অশ্বিন?

নিজের ইউটিউব চ্যানেল ‘আশ কি বাত’-এ অশ্বিন জানান, নিঃসন্দেহে বৈভব অসাধারণ প্রতিভাবান। সবাই তাঁকে মাঠে নামতে দেখতে চায় ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে তাঁকে দলে সুযোগ দেওয়া উচিত হবে না। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ, সফল ক্যারিয়ার গড়তে প্রথমে দলের পরিবেশ, সিনিয়রদের থেকে শিক্ষা আর বেঞ্চে বসে ম্যাচ পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ।

সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মাকে বাদ দেওয়া অনর্থক!

অশ্বিন জানান, “দীর্ঘদিন ধরে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেনিং করছেন। বৈভবকে খেলাতে তাঁদের কাউকে বাদ দিলে দলীয় ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই বাইরে বসে থেকেও বহু কিছু শেখা যায়। একজন ক্রিকেটারের বিকাশে দলের জন্য ছোট ছোট কাজ করা বড় ভূমিকা রাখে।”

আরো পড়ুন: 'ভিসন ২০২৮', বাংলার ক্রিকেটের ভবিষ্যত নিয়ে এবার গুরু দায়িত্ব পাবেন অশোক দিন্দা!

নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ব্যর্থ ভারত:

নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে মাঠে নেমে সিরিজে ভারত হতাশাজনক সূচনা করেছে। বেলফাস্টে প্রথম টি-২০-তে ৩৪ রানে আয়ারল্যান্ড ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে আইরিশদের এটাই প্রথম জয়।

আইরিশদের ব্যাটিং আর বোলিংয়ে ধরাশায়ী ভারত:

প্রথমে ব্যাট করতে নামা অধিনায়ক লরকান টাকারের হাফ সেঞ্চুরি আর গ্যারেথ ডেলানির ৪৯ রানের ইনিংসে ৯ উইকেটে ১৮২ রান তোলে আয়ারল্যান্ড। ভারতের হয়ে ৩ উইকেট নেন হর্ষিত রানা। জবাবে ২০ বলে অভিষেক শর্মা ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেও, তিনি আউট হওয়ার পর ধসে পড়ে ভারতের ব্যাটিং। ম্যাট হলার্ড আর ম্যাথিউ হামফ্রিসের বিস্ফোরক বোলিংয়ে ১৮.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয় ভারত। এবার দ্বিতীয় টি-২০ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ভারত মাঠে নামবে।

আরো পড়ুন: আইপিএলেও একেবারে আদায়-কাঁচকলায়! কেকেআরের কোচ হতে চাওয়া চ্যাপেলকে কেন পাত্তাই দেননি সৌরভ?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে