CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

'ঐতিহাসিক দিন' হবে: বৈভব সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বসিত ম্যাকনিস!

ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০তে আয়ারল্যান্ডের ৩৪ রানের ঐতিহাসিক জয়লাভ ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে। যদিও এই ফলাফল অপ্রত্যাশিত অনেকের কাছেই। কিন্তু আইরিশ ক্রিকেটের ইতিহাস বলছে, বড় দলকে অবাক করে দেওয়া তাদের কাছে নতুন কিছু বিষয় নয়। ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দেওয়া অথবা ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কেভিন ও'ব্রায়েনের ঐতিহাসিক ইনিংসের মতো এবারও আইরিশরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

Vaibhav Suryavanshi Ireland tour-2
Vaibhav Suryavanshi Ireland tour-2

ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০তে আয়ারল্যান্ডের ৩৪ রানের ঐতিহাসিক জয়লাভ ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে। যদিও এই ফলাফল অপ্রত্যাশিত অনেকের কাছেই। কিন্তু আইরিশ ক্রিকেটের ইতিহাস বলছে, বড় দলকে অবাক করে দেওয়া তাদের কাছে নতুন কিছু বিষয় নয়। ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দেওয়া অথবা ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কেভিন ও'ব্রায়েনের ঐতিহাসিক ইনিংসের মতো এবারও আইরিশরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। 

ভারতের বিরুদ্ধে জয় পেল আইরিশরা!

বেলফাস্টে বর্তমান টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে লরকান টাকারের নেতৃত্বে দারুন লড়াই করেছে আয়ারল্যান্ড। প্রথম সারির একাধিক ক্রিকেটার চোটে ছিটকে গিয়েও টাকারের হাফ সেঞ্চুরি ও গ্যারেথ ডেলানির দুর্দান্ত ইনিংসে ১৮০ রানের বেশি করে আয়ারল্যান্ড। তার জবাবে অভিষেক করা জয় মুন্দ্রা ও ম্যাথিউ হলার্ড ভারতের ব্যাটিংকে রীতিমত চাপে ফেলে দেন। ১৪৮ রানে ও ৩৪ রানে ভারত গুটিয়ে যায়, আর জয় তুলে নিল স্বাগতিকরা।

কী জানালেন ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস?

এমন ঐতিহাসিক জয়লাভের পর ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস জানায়, "এটি ছিল আইরিশ ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। প্রথমবারের মত আমাদের ক্রিকেটারদের কঠোর পরিশ্রমেরই পুরস্কার হল ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেওয়া। এই জয় মনে শুধুই একটি ম্যাচ জয়লাভ করা নয়, পরিবর্তে এটি অনেক বড় অনুপ্রেরণা ইউরোপীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্যও"। 

ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগকে বড় মঞ্চ হিসেবে দেখছেন ব্রায়ান ম্যাকনিস!

তিনি আরও জানান, আয়ারল্যান্ডে প্রতিভার অভাব নেই। নিয়মিত বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগ আর আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সুযোগ পেলে আরও শক্তিশালী হবে আইরিশ ক্রিকেট। সেই লক্ষ্যে চলতি আগস্ট মাসে শুরু হতে চলা ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগকে তিনি বড় মঞ্চ হিসেবে দেখছেন।

ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বসিত ব্রায়ান ম্যাকনিস:

ম্যাকনিস উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী-কে নিয়ে। তাঁর কথায়, "মাত্র ১৫ বছর বয়সেই বৈভবকে নিয়ে যে উন্মাদনা দেখা যাচ্ছে, সেটা সত্যিই অসাধারণ। যদি আয়ারল্যান্ডের মাটিতে তাঁর আন্তর্জাতিক অভিষেক ঘটে, তবে তা আইরিশ ক্রিকেটের ইতিহাসেও স্মরণীয় দিন হয়ে থেকে যাবে।"

আরো পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে আবেগ দেখানোর দরকার নেই: মঞ্জেরকর

ইটিপিএল নিয়েও আশাবাদী ব্রায়ান ম্যাকনিস। তিনি বলেন, ইউরোপের প্রতিভাবান ক্রিকেটারদের এই টুর্নামেন্ট আন্তর্জাতিক মঞ্চে তুলে আনবে। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গেও খেলার জন্য সুযোগ পেয়ে আরও দ্রুত বিকশিত হবে নতুন প্রজন্মের খেলোয়াড়রা।

তিনি আরও জানান, স্টিভ ওয়া, রাহুল দ্রাবিড়, জন্টি রোডসের মতো কিংবদন্তি ক্রিকেটারদের সম্পৃক্ততা আর ভারতীয় ফ্র্যাঞ্চাইজি মালিকদের অংশগ্রহণ আরও আকর্ষণীয় করে তুলেছে ইটিপিএলকে। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে ক্রিকেটের মানের দিক থেকে আইপিএলের পর অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় পরিণত হতে পারে এই লিগ।

আরো পড়ুন: বয়স কম বলেই কি বৈভবকে অবহেলা? আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৈভবকে না খেলানো নিয়ে চাপে শ্রেয়স!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে