CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Vaibhav Sooryavanshi's Weakness: এটাই হল বৈভব সূর্যবংশীর সব থেকে বড় দুর্বলতা!

মাত্র ১৫ বছর বয়সে বিধ্বংসী ব্যাটিং করে বিশ্ব ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলেন বৈভব সূর্যবংশী। এবার তাঁকে কত দ্রুত আর কীভাবে আউট করা যায়, ইতিমধ্যেই সেই নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বৈভব সূর্যবংশীকে হারানোর সেই তালিকায় যোগ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। কী বললেন তিনি?

Michael Vaughan on Vaibhav Suryavanshi
Michael Vaughan on Vaibhav Suryavanshi

মাত্র ১৫ বছর বয়সে বিধ্বংসী ব্যাটিং করে বিশ্ব ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলেন বৈভব সূর্যবংশী। এবার তাঁকে কত দ্রুত আর কীভাবে আউট করা যায়, ইতিমধ্যেই সেই নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বৈভব সূর্যবংশীকে হারানোর সেই তালিকায় যোগ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন

ইংল্যান্ডের অধিনায়ক হলে টসে জিতে ভারতকে ফিল্ডিং করতে দিতেন মাইকেল ভন!

১ জুলাই ডারহ্যামে আয়োজিত ভারত-ইংল্যান্ডের পাঁচটি ম্যাচের টি-২০ সিরিজের পূর্বে অজিঙ্কা রাহানের ইউটিউব চ্যানেলে এসে ভন জানান, যদি তিনি ইংল্যান্ডের অধিনায়ক হতেন, তবে টসে জিতে আগে ভারতকে ফিল্ডিং করতে পাঠাতেন। তিনি মনে করেন, পুরো ইনিংস ফিল্ডিং করে, ওপেনিংয়ে ব্যাট হাতে নামলে কিছুটা হলেও ক্লান্ত হয়ে পড়তে পারেন বৈভব। কারণ আইপিএলের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলানোর কোনও নিয়ম নেই। তাই এখানে বিশ্রাম নেওয়ার সুযোগও নেই।

ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে না খেলেও নিজেকে প্রমাণ করতে পারবেন কি বৈভব?

ভনের এই মন্তব্যের নেপথ্যে আছে আইপিএল ২০২৬-এর অভিজ্ঞতা। বৈভবকে অধিকাংশ ম্যাচে রাজস্থান রয়্যালস ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছে। তাই তাঁকে খুব একটা বেশি সময় ধরে ফিল্ডিং করতেই হয়নি। তবে দলের এক কোচ জানান, এই সিদ্ধান্ত ফিল্ডিং দক্ষতার অভাব নয়, দলের জন্য ছিল কৌশলগত সিদ্ধান্ত।

আরো পড়ুন: IND W vs AUS W : ৬ দিন আগে করা ভুলের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেল ভারত!

ত্রিদেশীয় সিরিজে ফিল্ডিং দক্ষতার প্রমাণ দিয়েছেন বৈভব:

যদিও সম্প্রতি শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজে বৈভব সূর্যবংশী ভারত ‘এ’ দলের হয়ে একাধিক দারুন ক্যাচ নিয়ে নিজের ফিল্ডিং দক্ষতার প্রমাণ করেছেন। 

এখন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ব্যাটিং করার পাশাপাশি, এই তরুণ ক্রিকেটার কেমন ফিল্ডিং করেন, সেদিকে অবশ্যই নজর থাকবে। মাইকেল ভনের ধারণাকে যদি বৈভব ভুল বলে প্রমাণ পারেন, তবে এবার নিজের প্রতিভার স্বাক্ষর রাখবেন তরুণ তারকা ব্যাতার বৈভব সূর্যবংশী।

আরো পড়ুন: Ireland Beats India Because of These 5 Cricketers: এই ৫ জন ক্রিকেটারই ডোবাল ভারতকে! চিনে নিন কারা...!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে