CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

IND W vs AUS W : ৬ দিন আগে করা ভুলের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেল ভারত!

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এবার স্বপ্নই রয়ে গেল ভারতের জন্য। গ্রুপ পর্বের শেষ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। অবশেষে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন হরমনপ্রীত কৌরদের।

India Women's team departure from Women's T20 World cup
India Women's team departure from Women's T20 World cup

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এবার স্বপ্নই রয়ে গেল ভারতের জন্য। গ্রুপ পর্বের শেষ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। অবশেষে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন হরমনপ্রীত কৌরদের।

লক্ষ্য পূরণ করতে পারল না ভারত!

বাংলাদেশকে হারিয়ে দিয়ে ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া ভারতের সামনে অন্য দরজা খোলা ছিল না। ম্যাচে জয় পেলে ভারতের পয়েন্ট হতো ৮ আর ভালো নেট রান রেটের জন্য দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে শেষ চারে উঠে যাওয়ার সুযোগও ছিল। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারলনা ভারত।

কেমন ছিল ম্যাচের সূচনা?

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর।  নন্দিনী শর্মার পরিবর্তে ক্রান্তি গৌড়কে সুযোগ দেওয়া হয়। অন্যদিকে, চোট কাটিয়ে ফোবি লিচফিল্ড অস্ট্রেলিয়া দলে ফেরে। তাঁর জন্য অলরাউন্ডার আলানা কিংকে একাদশের বাইরে থাকতে হয়।

আরো পড়ুন: Ireland Beats India Because of These 5 Cricketers: এই ৫ জন ক্রিকেটারই ডোবাল ভারতকে! চিনে নিন কারা...!

ভারতের কাছে এই ম্যাচ ছিল ‘করো, অথবা মরো’ ম্যাচ। কিন্তু ব্যাটিং আর ফিল্ডিং—দুটি বিভাগেই প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হন ভারতীয় ক্রিকেটাররা। সেই সুযোগকেই কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয়। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে ওঠে।

তার আগের দিন প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়ে ৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা শেষ চারে জায়গা করে নেয়। ফলে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে জায়গা পেল। অন্যদিকে শেষ পর্যন্ত লড়াই করেও সেমিফাইনালে জায়গা করতে পারল না ভারত।

আরো পড়ুন: এত তাড়াহুড়ো কেন? ক্রিকেটকে 'আলবিদা' জানালেন বেন স্টোকস!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে