CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোথায় অবস্থান রয়েছে ভারতের? আর পাকিস্তানের জায়গায় বা কোথায় হয়েছে জানেন?

২০২৫-২৭-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় এক ধাপ উপরে ওঠে পঞ্চম স্থানে জায়গা পেল ভারত। নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের সিরিজ হেরে যাওয়া, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার হেরে যাওয়ার জেরে এই সুবিধা পেল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।

India and Pakistan in WTC ranking
India and Pakistan in WTC ranking

২০২৫-২৭-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় এক ধাপ উপরে ওঠে পঞ্চম স্থানে জায়গা পেল ভারত। নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের সিরিজ হেরে যাওয়া, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার হেরে যাওয়ার জেরে এই সুবিধা পেল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।

কী বলছে আইসিসি প্রকাশিত সর্বশেষ পয়েন্ট তালিকা?

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে প্রকাশিত সর্বশেষ পয়েন্ট তালিকা বলছে, শীর্ষস্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আটটি টেস্ট ম্যাচে ৮৭.৫০ পয়েন্ট শতাংশ পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে  অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। চারটি ম্যাচের শেষে ৭৫.০০ পয়েন্ট শতাংশ পেয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা, চারটি ম্যাচ শেষে তাদের পয়েন্ট শতাংশ ৭৫.০০।

তৃতীয় স্থানের নিউজিল্যান্ড, চতুর্থ স্থানে বাংলাদেশ!

২-১ ব্যবধানে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে দিয়ে নিউজিল্যান্ড  অবস্থান করছে তৃতীয় স্থানে। ছয়টি টেস্ট ম্যাচের শেষের নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ হল ৭২.২২। চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। চারটি টেস্ট ম্যাচ খেলে ৫৮.৩৩ পয়েন্ট শতাংশ পেয়েছে নাজমুল হোসেন শান্তদের দল।

পঞ্চমে ভারত, ষষ্ঠ স্থানে শ্রীলংকা:

এখন পর্যন্ত ভারত নয়টি টেস্ট ম্যাচে খেলেছে। শুভমন গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ার পয়েন্ট শতাংশ ৪৮.১৫। পাঁচ নম্বরে রয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়ে শ্রীলঙ্কা তিন ধাপ নেমে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।তাদের পয়েন্ট শতাংশ হল ৪৪.৪৪।

আরো পড়ুন: অলিম্পিক্সে কি ভারত-পাকিস্তান আদৌ ২২ গজে মুখোমুখি হতে পারবে? কী বলছে আইসিসির নিয়ম?

কোথায় রইল ইংল্যান্ড?

নিউজিল্যান্ডের কাছে সিরিজে হেরে গিয়ে সাত নম্বরে নেমে এসেছে ইংল্যান্ড। ১৩ টি টেস্ট ম্যাচে খেলার পরে মাত্র ২৪.৩৬ পয়েন্ট শতাংশ পেয়েছে তারা। 

ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের স্থান:

তালিকার শেষ দুটি স্থান দখল করেছে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান। নয়টি টেস্ট ম্যাচের শেষে ১৪.৮১ পয়েন্ট শতাংশ নিয়ে ক্যারিবিয়ানরা রয়েছে অষ্টম স্থানে। নবম তথা শেষ স্থানে রয়েছে চারটি টেস্টে মাত্র ৮.৩৩ পয়েন্ট শতাংশ পাওয়া পাকিস্তান।

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাওয়ার লড়াই কিন্তু বহু দীর্ঘ। তবে পয়েন্ট তালিকায় ভারতের উন্নতি আরো আত্মবিশ্বাসী করে তুলবে শুভমন গিলের দলকে, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi's Weakness: এটাই হল বৈভব সূর্যবংশীর সব থেকে বড় দুর্বলতা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে