CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

আয়ারল্যান্ডের কাছে হারতেই গৌতম গম্ভীরকে খোঁচা এই 'লিলিপুট' দেশের!

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে হেরে গিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় দলকে। শুধু সিরিজে হেরে যাওয়ায় নয়, এই ব্যর্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে কটাক্ষ করে বসল মজাদার পোস্টের জন্য সুপরিচিত আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। কী এমন পোস্ট করল আইসল্যান্ড ক্রিকেট বোর্ড?

Iceland cricket team takes a dig at Gautam Gambhir
Iceland cricket team takes a dig at Gautam Gambhir

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে হেরে গিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় দলকে। শুধু সিরিজে হেরে যাওয়ায় নয়, এই ব্যর্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়া-র প্রধান কোচ গৌতম গম্ভীর-কে কটাক্ষ করে বসল মজাদার পোস্টের জন্য সুপরিচিত আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। 

আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের পোস্ট!

আইসল্যান্ড ক্রিকেট বোর্ড তাঁদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মশকরা করে লিখেছে, "আমরা নিশ্চিত করছি, আমাদের কোচিং স্টাফে গৌতম গম্ভীরকে নেওয়ার কোনো পরিকল্পনাই নেই। যদিও যথেষ্ট প্রতিভাবান তিনি। কারণ এত শক্তিশালী ভারতীয় দল নিয়ে আয়ারল্যান্ড সফরে এসে এমন ফলাফল করতেও বিশেষ প্রতিভার প্রয়োজন হয়।" আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের এই পোস্টটি সামনে আসতেই দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।

আগের পোস্টেও গম্ভীরকে কটাক্ষ আইসল্যান্ডের!

এটাই কিন্তু প্রথমবার নয়। ইতিপূর্বে আগেও ভারতের টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর আইসল্যান্ড ক্রিকেট বোর্ড একইভাবে কটাক্ষ করেছিল  তখন তারা জানায়, তাদের জাতীয় দলের কোচ রয়েছেন। তাদের দল ভালো ফল করছে। সেই কারনে গম্ভীরকে আমন্ত্রণ করার কোনও প্রয়োজন নেই।

অধিনায়কত্বে শ্রেয়স এসেও কাজের কাজ হলো, ব্রাত্য বৈভব:

আয়ারল্যান্ড সফরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ভারতের পারফরম্যান্স নিয়ে। টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল একেবারেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী-কে সুযোগ না দেওয়ার জন্য, ক্রিকেট মহলে সমালোচনা চলছে কোচ গৌতম গম্ভীর সহ কোচিং স্টাফের সিদ্ধান্ত নিয়ে। 

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত, কিন্তু এরই মাঝে এক বড় সুখবর পেলে মহিলা টিম ইন্ডিয়া!

সিরিজ জেতার পর দল ছাড়ছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান:

অন্যদিকে, ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতার পরই দায়িত্ব ছাড়ার ঘোষণা করেছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান। তিনি চার বছর ধরে আইরিশ দলের দায়িত্ব পালক করে আসছিলেন। তাঁর কোচিংয়ে টি-২০-তে আয়ারল্যান্ড হারিয়ে দিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে। যদিও ওয়ানডে ক্রিকেটে আসেনি ধারাবাহিক সাফল্য। তাই আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য এবার নতুন কোচের হাতেই দায়িত্ব তুলে দিতে চাইছেন তিনি।

ভারতের অপ্রত্যাশিত ভাবে সিরিজে হেরে যাওয়ায় ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে এসেছে। একইভাবে নতুন করে গৌতম গম্ভীরের ওপর চাপ সৃষ্টি করছে আইসল্যান্ড ক্রিকেটের ব্যঙ্গাত্মক পোস্ট। চলছে সমালোচনা।

আরো পড়ুন: এ কি কান্ড! বাড়ির রাঁধুনিকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ আর জোরজবরদস্তি কাজ করানোর অভিযোগ উঠল পঞ্জাব কিংসের এই ক্রিকেটারের বিরুদ্ধে! দায়ের হল FIR!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে