CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

ভারত-বাংলাদেশের মধ্যে আর ঝগড়া নয়, এবার দুই দেশের মধ্যে ছয় ম্যাচের সিরিজ খেলতে চায় বাংলাদেশ!

শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে ভারত-বাংলাদেশের বহুল আলোচিত সাদা বলের সিরিজ। এমনই জোরালো ইঙ্গিত মিলছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ওদিকে নতুন করে আশার সঞ্চার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পদক্ষেপ। কী এমন পদক্ষেপ গ্রহণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

India vs Bangladesh T20I series
India vs Bangladesh T20I series

শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে ভারত-বাংলাদেশ-এর বহুল আলোচিত সাদা বলের সিরিজ। এমনই জোরালো ইঙ্গিত মিলছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ওদিকে নতুন করে আশার সঞ্চার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পদক্ষেপ।

তিনটি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচ হতে পারে ভারত বাংলাদেশের মধ্যে!

২০২৬ আর ২০২৭ সালের ঘরের মাঠে আয়োজিত আন্তর্জাতিক সিরিজগুলির টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়া স্বত্ব বিক্রির উদ্দেশ্যে আগ্রহপত্র বা ইওআই আহ্বান করা হয়েছে। ২০২৬ সালে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর রয়েছে সেই তালিকার শীর্ষে। রয়েছে তিনটি ওডিআই এবং তিনটি টি-২০ ম্যাচ আয়োজনের উল্লেখ। 

ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কারণে আয়োজন করা হয়নি সিরিজ!

সিরিজটি অবশ্য আগেই হবার কথা ছিল। কিন্তু দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির অস্থিতিশীলতার জন্য তা স্থগিত হয়। তারপরই হয় বাংলাদেশের সরকার সহ বিসিবির প্রশাসনে পরিবর্তন।  নতুন প্রেক্ষাপটে তাই নতুন করেই সিরিজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। 

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে কোন উদ্বেগ নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। ভারত সরকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে তারা। পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অতিরিক্ত তিনটি টি-২০ ম্যাচ আয়োজনের প্রস্তাবও নাকচ করে দেওয়া হয়েছে। ওই সময়ের টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সুযোগ আসতে পারে বলে খবর। 

আরো পড়ুন: হরমনপ্রীতই পছন্দ! টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই এশিয়ান গেমসের জন্য প্রস্তুত ভারত!

আর কোন কোন ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে:

বিসিবির টেন্ডার অনুসারে, ভারত সফরের সঙ্গে সঙ্গে ২০২৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ, ২০২৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ আর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি ওডিআই ম্যাচও অন্তর্ভুক্ত রয়েছে।

বিসিবি সূত্রে খবর, ২ জুলাই থেকে আগ্রহপত্রের নথি সংগ্রহ করা যাবে। তাই সম্প্রচার সংস্থা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে আর্থিক প্রস্তাবসহ দরপত্র জমা দিতে হবে আগামী ২২ জুলাইয়ের মধ্যে।

তবে এখনও দুই বোর্ডের তরফে সিরিজের চূড়ান্ত সূচি ঘোষিত হয়নি। ভারত-বাংলাদেশ সিরিজ হওয়ার সম্ভাবনাকি বিসিবির এই টেন্ডার প্রক্রিয়া বেশ খানিকটা জোরালো করে তুলেছে।

আরো পড়ুন: এত বড় সিদ্ধান্ত! মুম্বই ছেড়ে দিয়েই নিজের ক্রিকেট কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন হার্দিক পান্ডেয়া!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে