CSE
Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%TIX-TSNT26108.0 +4.40%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%TIX-TSNT26108.0 +4.40%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%
নিউজ

Reaction of Ajit Agarkar on Vaibhav Sooryavanshi: জাতীয় দলে এন্ট্রি হচ্ছে সূর্যবংশীর, আর তাতেই মুগ্ধ অজিত আগরকর!

ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর যোগদান প্রসঙ্গে এবার কথা বললেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তাঁর মতে, গত আইপিএল ও গত এক বছরে নানান স্তরের ক্রিকেটে বৈভব সূর্যবংশীর ধারাবাহিক পারফরম্যান্স সত্যি উপেক্ষা করার বিন্দুমাত্র সুযোগ ছিল না।

Ajit Agarkar on Vaibhav Suryavanshi
Ajit Agarkar on Vaibhav Suryavanshi

ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী-র যোগদান প্রসঙ্গে এবার কথা বললেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তাঁর মতে, গত আইপিএল ও গত এক বছরে নানান স্তরের ক্রিকেটে বৈভব সূর্যবংশীর ধারাবাহিক পারফরম্যান্স সত্যি উপেক্ষা করার বিন্দুমাত্র সুযোগ ছিল না। অজিত আগরকর স্পষ্ট জানান, “নিজেই নিজেকে দলে বেছে নিয়েছে বৈভব।”

বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিলেন অজিত আগরকর!

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে অজিত আগরকর জানান, “ও কিভাবে খেলছে তা আমরা দেখছি। আইপিএলের প্লে-অফে রীতিমতো একার হাতে রাজস্থানকে টেনে নিয়ে গিয়েছে বৈভব। ভীষণ চাপের মধ্যে থেকেও পরিণত মানসিকতার অধিকারী বৈভব আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। এটা সত্যি প্রশংসার বিষয়। বৈভব এমন একজন ক্রিকেটার, যে একাই ম্যাচের রং বদলে দিতে সক্ষম"। 

তিনি আরও জানান, “শুধু এই মরসুম বলে নয়, আগের মরসুমের প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে বৈভব। প্রতিযোগিতা কঠিন হলেও তার মধ্যে ধারাবাহিকভাবে রান করে গিয়েছে সে। দেখিয়ে দিয়েছে কতটা বিধ্বংসী ব্যাটিং সে করতে পারে। তাঁকে নিয়ে আমাদের অনেক আশা রয়েছে"।  

কেন অধিনায়ক করা হলো শ্রেয়সকে?

অন্যদিকে টি-২০ দলের এবার নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রেয়স আইয়ার। তাঁকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আগরকর বলেন, “বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন শ্রেয়স। অধিনায়ক হিসেবে যা কিছু করার প্রয়োজন সবটাই করেছে সে। শুধু তাই নয় নিজের ব্যক্তিগত পারফরমেন্স যথেষ্টই ভালো তাঁর।"

আরো পড়ুন: আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দল বিরাট চমক দিতে চলেছে! 'এন্ট্রি' হতে পারে বৈভবের!

শ্রেয়স প্রসঙ্গে আগরকর:

টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ না মেল নিয়ে শ্রেয়সকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আগরকর। তিনি বলেন, “শ্রেয়স বিশ্বকাপের দলে জায়গা পেতে অনেক কাছাকাছি ছিল। যদিও দলে সূর্যকুমার যাদব থাকায় তাঁকে নেওয়া হয়নি। নেতৃত্বের জন্য শ্রেয়স বাকিদের তুলনায় অনেকে এগিয়ে ছিল, কারণ টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব করার ওর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে"।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে কেন নেই বুমরাহ:

জাসপ্রীত বুমরাহকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে যাওয়া থেকে বিরতি দেওয়া হয়েছে। তবে তাঁকে বাদ দেওয়া নয়, বরং পরিকল্পিতভাবে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। তাঁর কথায়, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দীর্ঘ চক্রের কথা বিবেচনা করে বুমরাহকে সতেজ এই উদ্যোগ"। 

কোনো দলেই নেই হার্দিক:

আগরকর বলেন, “আমরা হার্দিককেও আপাতত ওয়ানডে ক্রিকেটের জন্য প্রস্তুত রাখতে চাইছি। ও অনেক দিন ওয়ানডে ক্রিকেট খেলেনি। সেই কারণে তাঁর ফিটনেস ও কাজের চাপের বিষয়টি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরো পড়ুন: Suryakumar Yadav removed from the captaincy for 3 reasons. এই ৩ কারণের জন্য নেতৃত্ব থেকে সরানো হল সূর্যকুমারকে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে