CSE
Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-CPL2674.5 +0.72%TIX-TNPL2669.7 +0.35%Caribbean Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-CPL2674.5 +0.72%TIX-TNPL2669.7 +0.35%Caribbean Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%
নিউজ

Suryakumar Yadav removed from the captaincy for 3 reasons. এই ৩ কারণের জন্য নেতৃত্ব থেকে সরানো হল সূর্যকুমারকে?

মাস তিনেক আগেই টি-২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে ছিলেন সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ঘরের মাঠে বিশ্বকাপ জিতে নিয়ে ইতিহাস গড়েছিল। তবে তাঁর সেই সাফল্যের কয়েক মাস যেতেই ভারতীয় টি-২০ দলের আহরিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল সূর্যকুমারকে। তাঁর বদলে নতুন অধিনায়ক হচ্ছে শ্রেয়াস আইয়ার। তবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা এখনও বাকি রয়েছে। কেন এমন সিদ্ধান্ত নিল বোর্ড?

Suryakumar Yadav's captaincy removal
Suryakumar Yadav's captaincy removal

মাস তিনেক আগেই টি-২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে ছিলেন সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ঘরের মাঠে বিশ্বকাপ জিতে নিয়ে ইতিহাস গড়েছিল। তবে তাঁর সেই সাফল্যের কয়েক মাস যেতেই ভারতীয় টি-২০ দলের আহরিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল সূর্যকুমারকে। তাঁর বদলে নতুন অধিনায়ক হচ্ছে শ্রেয়াস আইয়ার। তবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা এখনও বাকি রয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই সূর্যকুমার যাদব!

ক্রিকেট মহলে প্রশ্ন, বিশ্বকাপজয়ী অধিনায়ককে কেন হঠাৎ করে সরিয়ে দেওয়া হল? জানা গিয়েছে, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। ২০২৮-র টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে ৩৫ বছর বয়সী সূর্যকুমার যাদবকে পুরোপুরি মানানসই হিসেবে মানতে নারাজ নির্বাচকরা। 

সূর্যকুমারের প্রাফরম্যান্সে ধারাবাহিকতার অভাব!

শুধুমাত্র বয়স নয়, সম্প্রতি বড় প্রশ্নের মুখে পড়েছে তাঁর ব্যাটিং পারফরম্যান্স। টি-২০ বিশ্বকাপে ভারতের শিরোপা জেতার নেপথ্যে অধিনায়ক হিসেবে সূর্যকুমার সফল হলেও, ব্যাট হাতে তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। পুরো টুর্নামেন্ট জুড়ে নয় ইনিংসে তিনি মাত্র ২৪২ রান করেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি ছাড়া, তেমন ধারাবাহিকতা দেখা যায়নি বাকি ম্যাচগুলোতে।

আরো পড়ুন: কেএল রাহুল নিজের রাজ্যের লিগেই অবিক্রীত থেকে গেলেন, দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও কেন এমন হল?

সাংবাদিক সম্মেলনে সূর্যকুমারের আচরণ:

এছাড়া সাংবাদিক সম্মেলনে সূর্যকুমারের আচরণ নিয়েও অনেকেরই মনে অসন্তোষ তৈরি হয়েছে। মিডিয়ার প্রশ্নে তাঁর মনোভাব আর খেলার প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে উঠছে প্রশ্ন। তাই ধীরে ধীরে চিড় ধরতে শুরু করে বোর্ড ও নির্বাচকদের আস্থায়।

আইপিএলেও ফর্মে ছিলেন না সূর্যকুমার:

বিশ্বকাপের পর সূর্যকুমার আইপিএলেও ফর্মে ফেরেননি। মুম্বাই ইন্ডিয়ান্স-এর হয়ে তিনি ১৩ ইনিংসে করেন মাত্র ২৭০ রান। গড় ছিল ২০.৭৬ আর স্ট্রাইক রেট ১৪৭.৫৪। দলের হতাশাজনক পারফরম্যান্স তো বটেই সমর্থকদের আলোচনায় তাঁর ব্যর্থতাও। সূর্যকুমারকে নিয়ে অসন্তোষ সোশ্যাল মিডিয়াতেও। নতুন মুখদের সুযোগ দিতে অনেক সমর্থকই দাবি তোলেন। তাই ভবিষ্যতে পরিবর্তনের পথে হাঁটছে বিসিসিআই। ভারতীয় দলে জায়গা ধরে রাখতে একমাত্র ব্যাট হাতে ফের নিজেকে প্রমাণ করতে পারলে, সেটাই হবে সূর্যকুমারের আসল উত্তর।

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার এই বিখ্যাত ক্রিকেটারই কি বাংলার পরবর্তী বোলিং কোচ হতে চলেছে? নাম শুনলে অবাক হবেন!

ট্যাগ:IndiaSuryakumar Yadav

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে