CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

কেএল রাহুল নিজের রাজ্যের লিগেই অবিক্রীত থেকে গেলেন, দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও কেন এমন হল?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ দারুন ফর্মে ছিলেন কেএল রাহুল। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে প্রায় ৬০০ রান করে দলকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ১৭৫ স্ট্রাইক রেটে রাহুল ৫৯৩ রান করার সঙ্গে সঙ্গে একটি সেঞ্চুরিও করেন। তবু নিজের রাজ্যেরই ফ্র্যাঞ্চাইজি লিগ মহারাজা ট্রফির নিলামে এই ভারতীয় তারকা ব্যাটার অবিক্রীত রয়ে গেলেন। কেন অবিক্রিত রইলেন তিনি?

KL Rahul unsold in auction
KL Rahul unsold in auction

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ দারুন ফর্মে ছিলেন কেএল রাহুল। দিল্লি ক্যাপিটালস-এর হয়ে মাঠে নেমে প্রায় ৬০০ রান করে দলকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ১৭৫ স্ট্রাইক রেটে রাহুল ৫৯৩ রান করার সঙ্গে সঙ্গে একটি সেঞ্চুরিও করেন। তবু নিজের রাজ্যেরই ফ্র্যাঞ্চাইজি লিগ মহারাজা ট্রফির নিলামে এই ভারতীয় তারকা ব্যাটার অবিক্রীত রয়ে গেলেন।

নিজের রাজ্যের লিগে অবিক্রীত কেএল রাহুল!

কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে মহারাজা ট্রফির নিলাম আয়োজিত হয়। সেখানে নিজের ভিত্তিমূল্য হিসেবে কেএল রাহুল ২ লক্ষ টাকা রাখেন। তবে, আশ্চর্যের বিষয় হলো তাঁকে আগ্রহ দেখাননি কোন ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে, বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন ময়াঙ্ক আগরওয়াল, দেবদত্ত পাড়িক্কল, মণীশ পাণ্ডে সহ করুণ নায়ারের মতো ক্রিকেটাররা।

রাহুল অবিক্রিত থাকার কারণ এল প্রকাশ্যে!

যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা বিষয়টিকে অপমানজনক হিসেবে দেখছেন না। রাহুলের সম্ভাব্য আন্তর্জাতিক ব্যস্ততার জন্য এই পরিস্থিতি তৈরী হয়েছে বলে মনে করছেন তাঁরা। মহারাজা ট্রফি চলবে আগামী ২০ জুন থেকে ১২ জুলাই। ওই সময়ে রয়েছে ভারতের ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের সূচি। তবে বর্তমানে টি-২০ দলে জায়গা নেই রাহুলের, তবু আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সহ একদিনের সিরিজে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাই প্রথম থেকেই মহারাজা ট্রফিতে রাহুলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতো। সে কারণেই কোন ফ্রাঞ্চাইজি এমন ক্রিকেটারের জন্য টাকা বিনিয়োগ করতে চাননি।

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার এই বিখ্যাত ক্রিকেটারই কি বাংলার পরবর্তী বোলিং কোচ হতে চলেছে? নাম শুনলে অবাক হবেন!

প্রশ্ন উঠছে, তাহলে অনিশ্চিত থাকা সত্ত্বেও কেন রাহুলকে নিলামে তোলা হল? যদিও এই নিয়ে কোন অনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। আইপিএলে রাহুলের দুর্দান্ত পারফরমেন্সে পর ফের সীমিত ওভারের দলে তিনি ফিরতে পারেন বলে জানা যাচ্ছে। ইংল্যান্ড বা আয়ারল্যান্ড সিরিজে তিনি সুযোগ পেলে, মহারাজা ট্রফিতে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়বে। এই মুহূর্তে আইপিএলের দুর্দান্ত পারফরমেন্সের পরেও কেএল রাহুল কেন অবিক্রীত রয়ে গেলেন মহারাজা ট্রফিতে? সেই নিয়ে চলছে আলোচনা।

আরো পড়ুন: 'হেডমাস্টার'-এর থেকে ৫০তম টেস্টের আগেই বিরাট পরামর্শ পেলেন ঋষভ পন্থ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে