CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

অস্ট্রেলিয়ার এই বিখ্যাত ক্রিকেটারই কি বাংলার পরবর্তী বোলিং কোচ হতে চলেছে? নাম শুনলে অবাক হবেন!

বাংলা ক্রিকেটে ফের জল্পনার কেন্দ্রে প্রাক্তন অস্ট্রেলীয় গতিতারকা শন টেট। ২০২৭-র বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও তিনি সরে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের পদ থেকে। আগের বছর বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেও, টেট মেয়াদ শেষ হওয়ার বেশ খানিকটা আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কেন এই পদত্যাগ?

Shaun Tait could become Bengal's bowling coach
Shaun Tait could become Bengal's bowling coach

বাংলা ক্রিকেটে ফের জল্পনার কেন্দ্রে প্রাক্তন অস্ট্রেলীয় গতিতারকা শন টেট। ২০২৭-র বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও তিনি সরে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় দল-এর বোলিং কোচের পদ থেকে। আগের বছর বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেও, টেট মেয়াদ শেষ হওয়ার বেশ খানিকটা আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

টেটের পদত্যাগ নিয়ে চলছে আলোচনা!

তাঁর পদত্যাগের পর নতুন আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, আসন্ন মরশুমে টেট বাংলা দলের বোলিং কোচ হিসেবে থাকছেন। সম্প্রতি বাংলা দলে প্রধান কোচ পদের আবেদন আহ্বান জানায় সিএবি। টেট সেই পদের জন্য আবেদন করেন। জানা গিয়েছে কোচ নির্বাচন কমিটির সাক্ষাৎকারও দিয়েছেন তিনি।

যদিও ইতিমধ্যেই সিএবি স্পষ্ট করে দিয়েছে, আসন্ন মরশুমে সিনিয়র বাংলা দলের প্রধান কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লা দায়িত্বে থাকছেন। সুরেন্দ্র ভাবে তাঁর সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে থাকবেন। যদিও এখনও বোলিং কোচের নাম ঘোষণা হয়নি। তাই সেই দায়িত্বে টেটকে দেখা যেতে পারে, এমনটাই ভাবছেন ক্রিকেটমহলের একাংশ।

আরো পড়ুন: 'হেডমাস্টার'-এর থেকে ৫০তম টেস্টের আগেই বিরাট পরামর্শ পেলেন ঋষভ পন্থ!

বেঙ্গল টি-২০ লিগে থাকছেন না বড় তারকারা!

শুক্রবার থেকে শুরু বেঙ্গল টি-২০ লিগ-এর তৃতীয় সংস্করণ। উদ্বোধনী ম্যাচে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও নোভাস রয়্যালস পুরুলিয়া মুখোমুখি হবে। গত দুই মরশুমের তুলনায় অনেকটাই সাদামাটা হতে চলেছে এই বছরের উদ্বোধনী অনুষ্ঠান। অতীতে জিৎ সহ সুনিধি চৌহান-এর মতো বড় তারকারা উপস্থিত ছিলেন, তবে এবার এমন কোনও বিশেষ কোনো আয়োজন থাকছে না।

মহম্মদ শামি'র অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা:

এদিকে, বেঙ্গল টি-২০ লিগে মহম্মদ শামি অংশগ্রহণ করবেন কিনা সেই নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সিএবি সচিব বাবলু কোলে জানান, “শামি খেলবেন কি না, সেই বিষয়ে তাঁর ফ্র্যাঞ্চাইজিই বলতে পারবে।” স্বাভাবিক ভাবেই নতুন মরশুম শুরু হওয়ার আগেই বাংলা ক্রিকেটে বাড়তি কৌতূহল আর উত্তেজনা তৈরি হয়েছে।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের জন্যই কি আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে