CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

'হেডমাস্টার'-এর থেকে ৫০তম টেস্টের আগেই বিরাট পরামর্শ পেলেন ঋষভ পন্থ!

আইপিএলে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। তারপর তিনি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও সাদা বলের দূরে সরিয়ে ফের লাল বলের ক্রিকেটে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার নিজেকে প্রমাণ করে দেখানোর সুযোগ পাচ্ছেন।

Rishabh Pant 50th Test
Rishabh Pant 50th Test

আইপিএলে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। তারপর তিনি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও সাদা বলের দূরে সরিয়ে ফের লাল বলের ক্রিকেটে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার নিজেকে প্রমাণ করে দেখানোর সুযোগ পাচ্ছেন।

লাল বলের ক্রিকেটে ঋষভ পন্থ!

দেশের জার্সিতে ৫০তম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামার আগে অনুশীলনে অন্য মেজাজে ধরা দিলেন পন্থ। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ, ম্যাচের পরিস্থিতি বিবেচনা না করে তিনি ঝুঁকিপূর্ণ শট খেলেন। বিশেষ করে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটির টেস্টে বিবেচনা না করে শট খেলে আউট হন। তাঁকে নিয়ে শুরু  হয় সমালোচনা।

দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করবেন না ঋষভ পন্থ!

যদিও সেই ছবি পরিবর্তিত হতে চলেছে বলে মনে করেন ভারতীয় দলের কোচিং স্টাফ। পন্থকে স্পষ্ট বার্তা দিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়ে দেন, দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের আর নয়। দলের প্রয়োজন আর ম্যাচের পরিস্থিতির কথা ভেবে ব্যাটিং করতে হবে। সেই পরিবর্তনের ছাপ মিলেছে অনুশীলনেও। সাধারণত স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতে অভ্যস্ত পন্থ ছিলেন বেশ ধৈর্যশীল। সামনের পায়ে এগিয়ে তাঁকে দেখা গেল রক্ষণাত্মক শট খেলতে। পুরো অনুশীলন পর্বে পন্থের ব্যাটিং গভীরভাবে পর্যবেক্ষণ করলেন গৌতম গম্ভীর।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের জন্যই কি আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা?

পন্থের প্রশংসায়  সহকারী কোচ রায়ান টেন দুশখাতে:

পন্থের প্রশংসা করে  বলেন, পন্থ অনেক বেশি পরিণত আর দায়িত্বশীল ক্রিকেটারের মতো আচরণ করছেন। দুশখাতে জানান, পন্থ সিনিয়র ক্রিকেটার হিসেবে আদর্শ হয়ে উঠতে চান দলের তরুণদের কাছে। তিনি জানান, সম্প্রতি সিনিয়র ক্রিকেটারের ভূমিকা আর নেতৃত্বের গুরুত্ব প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে গম্ভীর আর পন্থের মধ্যে।

যদিও সম্প্রতি পন্থকে টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও দুশখাতের মতে, নেতৃত্ব দিতে কোনও পদবির প্রয়োজন নেই। বিষয়টি ভালোভাবেই বুঝতে পারছেন পন্থ নিজেও।

সহকারী কোচ অবশ্য পন্থের স্বাভাবিক আগ্রাসী ব্যাটিং একেবারে পরিবর্তন চান না। কারণ নির্ভীক ব্যাটিং জল পন্থের সবচেয়ে বড় শক্তি। এবার দেখার, গম্ভীরের পরামর্শে মাঠে ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ কতটা সফল হন।

আরো পড়ুন: আইপিএল শেষ, কিন্তু তবুও বৈভবের ছক্কার শট কিছুতেই ভুলতে পারছেন না এই অলরাউন্ডার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে