CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

গৌতম গম্ভীরের জন্যই কি আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা?

রোহিত শর্মা এবং বিরাট কোহলি, ফ্যানেরা এই জুটিকে বলে রো-কো।আর এই জুটিকে ২২ গজে দেখার অপেক্ষায় কার্যত ফ্যানেরা হত্তে দিয়ে বসে থাকেন। কিন্তু, এবার রো-কো'র ফ্যানেদের এই অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হতে চলেছে! হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি।

Virat Kohli and Rohit Sharma might miss Afghanistan series
Virat Kohli and Rohit Sharma might miss Afghanistan series

রোহিত শর্মা এবং বিরাট কোহলি, ফ্যানেরা এই জুটিকে বলে রো-কো।আর এই জুটিকে ২২ গজে দেখার অপেক্ষায় কার্যত ফ্যানেরা হত্তে দিয়ে বসে থাকেন। কিন্তু, এবার রো-কো'র ফ্যানেদের এই অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হতে চলেছে! হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। আর এবার সংশয় দেখা গিয়েছে রোহিত শর্মাকে নিয়েও। সূত্র মারফত খবর, এই সিরিজ থেকে ছিটকে যেতে পারেন হিটম্যানও। কেননা, ফিটনেস পরীক্ষায় পাশ করা তো দূর, তিনি নাকি এই পরীক্ষায় দিতে আসেননি!

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মাও?

নিজের উরুর পিছনের পেশিতে চোট পেয়ে চলতি আইপিএলে প্রায় তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে থাকতে হয়েছিল রোহিত শর্মাকে। আর সেই কারণেই তাঁর ফিটনেস নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের হেডকোচ মাহেলা জয়বর্ধনে স্পষ্টত জানিয়ে দেন, আইপিএলের মধ্যে রোহিত ১০০ শতাংশ ফিট হয়ে গিয়েছেন। ক্রিকেটপ্রেমীরা ধরে নেন যে, রোহিত আফগান সিরিজের জন্য সম্পূর্ণভাবে ফিট রয়েছেন। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে রোহিতকে দেখা যাবে।

রোহিত শর্মার ফিটনেস নিয়ে বোর্ড পুরোপুরি সন্তুষ্ট নয়!

কিন্তু বাস্তবে রোহিত শর্মার ফিটনেসের ছবিটা একেবারে অন্যরকম। রোহিতের ফিটনেস নিয়ে বিসিসিআই পুরোপুরিভাবে সন্তুষ্ট নয় বলেই জানা গিয়েছে। কারণ, ওয়ানডে ক্রিকেটে টানা ৫০ ওভার মাঠে থাকতে হয়। সেখানে আইপিএলের মতো ইমপ্যাক্ট প্লেয়ারের কোনো সুযোগ নেই। তাই আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতকে ফিটনেস টেস্টে পাশ করতেই হবে বলেই জানিয়েছিল বোর্ড।  কেননা, চোটের সময় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে নিয়মিত যাননি রোহিত শর্মা। দীর্ঘ সময় মাঠে থাকার চাপ তিনি কতটা সামলাতে পারবেন, সেটা নিয়েই প্রশ্ন ছিল বোর্ডের মনে।

আরো পড়ুন: আইপিএল শেষ, কিন্তু তবুও বৈভবের ছক্কার শট কিছুতেই ভুলতে পারছেন না এই অলরাউন্ডার!

ফিটনেস পরীক্ষা দিতে আসেননি রোহিত: 

সূত্র মারফত জানা গিয়েছে, আফগানিস্তান সিরিজ দোরগোড়ায় চলে এলেও রোহিত শর্মা আসেননি ফিটনেস পরীক্ষা দিতে। আর মাত্র দশ দিন পর শুরু হচ্ছে এই সিরিজ। ফলে ধরে নেওয়া যেতেই পারে যে, রোহিত যেহেতু ফিটনেস পরীক্ষা দেননি তাই পাশ করাটাও অসম্ভব। দল ঘোষণার সময়ে নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে, আফগানিস্তান সিরিজে খেলতে গেলে রোহিতকে ফিটনেস পরীক্ষায় পাশ করতেই হবে। কিন্তু সেটা হচ্ছে না। ফলে বিরাটের পর রোহিতও ছিটকে যেতে পারেন আফগানিস্তান সিরিজ থেকে। যদিও এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

আরো পড়ুন: বিশ্বকাপ জয়ের মাত্র ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কিন্তু কেন সূর্যের সাথে এমনটা হল?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে