CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%
নিউজ

বিশ্বকাপ জয়ের মাত্র ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কিন্তু কেন সূর্যের সাথে এমনটা হল?

মাত্র মাস তিনেক আগেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। পরপর দু',বার টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া। নেপথ্যে ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু হঠাৎ করেই যেন সময়ের চাকা ঘুরে গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবার ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ কী হবে, সেই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। তাহলে কি অভিনয় করতে আর থাকছেন না সূর্যকুমার?

Suryakumar-Yadav-captaincy-replacement
Suryakumar-Yadav-captaincy-replacement

মাত্র মাস তিনেক আগেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। পরপর দু',বার টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া। নেপথ্যে ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু হঠাৎ করেই যেন সময়ের চাকা ঘুরে গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবার ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ কী হবে, সেই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে।

কেন বিশ্বকাপ জয়ের পরেও অধিনায়কত্ব হারাচ্ছেন সূর্যকুমার যাদব?

বোর্ড সূত্রে জানা গিয়েছে, আর টি-২০ দলের সূর্যকুমারকে অধিনায়ক হিসেবে রাখার চিন্তাভাবনা করছে না বিসিসিআইয়ের একাংশ। বৃহস্পতিবার বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার কথা রয়েছে। খুব তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত সূর্যকুমারকে জানিয়ে দেওয়ার সম্ভাবনাও প্রবল।

সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম ব্যর্থ!

সূত্রের দাবি, অধিনায়কত্ব নিয়ে নয়, বরং তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত বিসিসিআই। ভারতের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’বিগত দেড় বছর ধরে ধারাবাহিক রান করতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপ হোক কিংবা আইপিএল, কোথাও আশানুরূপ ফল করতে পারেননি তিনি। এরই মধ্যে নির্বাচকদের মনে প্রশ্ন, শুধুমাত্র নেতৃত্বের গুনে দলে কতদিন বা জায়গা টিকিয়ে রাখা সম্ভব? 

আলোচনায় রজত পাটিদার:

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের যোগ্যতার ভালোই প্রমাণ দিয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। সকলের মধ্যে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন রজত পাটিদার। আগামীতে টি-২০ দলে শুভমান গিল ও শ্রেয়স আইয়ারেরও ফেরার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নতুন নেতৃত্বের খোঁজ:

নির্বাচকদের একাংশ মনে করেছেন, আগামী অলিম্পিক চক্রের কথা বিবেচনা করে, ভবিষ্যতের দল গড়ে তোলা এখন থেকেই প্রয়োজন। অলিম্পিকের সময় বর্তমানে ৩৫ বছর বয়সী সূর্যকুমারের বয়স ৩৭ হতে পারে। তাই বোর্ডের নজরে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নতুন নেতৃত্ব।

আরো পড়ুন: ৭০ কোটি টাকার বিরাট ক্ষতিপূরণের আইনি নোটিশ পৌঁছে গেল সৌরভের সিএবি-র কাছে!

তিলক, শ্রেয়স আর সঞ্জু অধিনায়কত্বের দৌড়ে:

সূর্যকুমারকে ছড়িয়ে দেওয়া হলে অধিনায়ক হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন, সেই নিয়েও জোর আলোচনা চলছে। বোর্ডের অভ্যন্তরীণ সূত্র বলছে, তিলক বর্মা, শ্রেয়স আইয়ার আর সঞ্জু স্যামসন, এই তিনটি নাম সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে। 

শ্রেয়সকে নেতৃত্বে চাননা গম্ভীর:

বোর্ডের একাংশ চাইছেন, ভবিষ্যতের নেতা হিসেবে তিলক বর্মাকে  তৈরি করে নিতে। শ্রেয়স আইয়ারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে, তবে প্রশ্ন উঠেছে টি-২০ দলে তাঁর নিয়মিত উপস্থিতি নিয়ে। অন্যদিকে, শ্রেয়সকে অধিনায়ক করতে খুব একটা আগ্রহ প্রকাশ করেননি কোচ গৌতম গম্ভীর।

অধিনায়কত্বের দৌড়ে সঞ্জু এগিয়ে:

বর্তমানে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন সঞ্জু স্যামসন। দলে ওপেনার হিসেবে তিনি নিশ্চিত। তাঁর ওপর আস্থা রেখেছেন কোচ গৌতম গম্ভীর। তাই ভারতীয় টি-২০ দলের অধিনায়ক কে হবে , তা জানা যাবে আগামী দিনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল ঘোষণার সময়

আরো পড়ুন: Vaibhav-Virat Meeting: 'এক বিহারী, সবপে ভারী', আইপিএল জিতে বৈভবকে কাছে ঠিক কী বলেছিলেন বিরাট কোহলি?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে