CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

Vaibhav-Virat Meeting: 'এক বিহারী, সবপে ভারী', আইপিএল জিতে বৈভবকে কাছে ঠিক কী বলেছিলেন বিরাট কোহলি?

আইপিএল ফাইনালে জয়লাভের পর উল্লাসে মেতে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও ট্রফি জয়ের আনন্দের মধ্যে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছিল একটি বিশেষ মুহূর্ত। মাঠে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে ডেকে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন বিরাট কোহলি। ৪৩ সেকেন্ডের ওই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই কথোপকথনের বিষয়বস্তু এবার প্রকাশ করল বেঙ্গালুরু শিবির। সেদিন বৈভবকে ঠিক কী বলেছিলেন কোহলি?

Virat Kohli meets Vaibhav Suryavanshi
Virat Kohli meets Vaibhav Suryavanshi

আইপিএল ফাইনালে জয়লাভের পর উল্লাসে মেতে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও ট্রফি জয়ের আনন্দের মধ্যে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছিল একটি বিশেষ মুহূর্ত। মাঠে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে ডেকে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন বিরাট কোহলি। ৪৩ সেকেন্ডের ওই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই কথোপকথনের বিষয়বস্তু এবার প্রকাশ করল বেঙ্গালুরু শিবির।

বৈভবকে সেদিন কি বলেছিলেন কোহলি?

বেঙ্গালুরুর প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কোহলি তরুণ ক্রিকেটার বৈভবকে উৎসাহ দিয়ে বলেন, “তোমাকে এখান থেকে আরও অনেক উঁচুতে যেতে হবে। তুমি যা কিছু অর্জন করেছ, তা কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল। কে কী বলছে না বলছে, কীভাবে কী বলছে, সেসব বিষয়ে কান দিও না। শুধু তুমি আর তোমার ব্যাট, বাকি সব কিছু ভুলে যাও।”

বিহারের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী-কে আরও অনুপ্রাণিত করার জন্য কোহলি বলেন, “এক বিহারি সবাইকে হারিয়ে দেবে। ব্যস, তাহলেই গল্প শেষ।” কোহলির এই মন্তব্য শোনা মাত্রই হাসতে দেখা গিয়েছে বৈভবকে। তাঁর কথাতেই স্পষ্ট, আগামীতে বৈভবকে বড় ক্রিকেটার হিসেবে দেখছেন ভারতীয় তারকা ব্যাটার। তাই তাঁকে মানসিকভাবে আরও দৃঢ় হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে বাদ চলে গেলেন বিরাট কোহলি!

আইপিএলে বৈভবের ব্যক্তিগত অর্জন!

যদিও ফাইনালে উঠতে পারেনি রাজস্থান রয়্যালস, তবুও এই সিজনে আইপিএলের অন্যতম বড় আবিষ্কার হলেন বৈভব। ১৬ ম্যাচে ৭৭৬ রান তুলে তিনি কমলা টুপি জয় করে নিয়েছেন। ৪৮.৫০ গড় আর ২৩৭.৩০ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তারই মধ্যে নব্বইয়ের ঘরে তিনটি ইনিংস থেমেছে। পাশাপাশি একটি মরসুমে তিনি সর্বাধিক ৭২টি ছক্কা মেরে  কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলের দীর্ঘদিনের ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিয়েছেন।

কোহলির পরামর্শে অনুপ্রাণিত বৈভব:

কমলা টুপি শুধু নয়, সর্বাধিক ছক্কা সহ সর্বোচ্চ স্ট্রাইক রেট, এমনকি সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ও সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারের পুরস্কারও গিয়েছে বৈভবের ঝুলিতে। ফাইনালে উপস্থিত হয়ে তিনি প্রত্যক্ষ করেছেন বিরাট কোহলি কীভাবে চাপ সামলে দলকে নিজের চ্যাম্পিয়ন করেছেন। ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির কাছ থেকে তিনি ভবিষ্যতের পথচলার মূল্যবান পরামর্শও পেয়েছেন। কোহলির এই অনুপ্রেরণা আগামী দিনে বৈভব সূর্যবংশীর ক্রিকেট ক্যারিয়ারে বড় প্রেরণা হয়ে উঠবে।

আরো পড়ুন: Who will be the Next Captain of India: ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? প্রকাশ্যে চলে এল নাম!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে