CSE
Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-TNPL2669.7 +0.35%TIX-CPL2674.5 +0.72%Caribbean Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-TNPL2669.7 +0.35%TIX-CPL2674.5 +0.72%Caribbean Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%
নিউজ

Who will be the Next Captain of India: ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? প্রকাশ্যে চলে এল নাম!

ভারতীয় ক্রিকেটে বিরাট পরিবর্তন। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বে শ্রেয়স আইয়ার! পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে তিলক বর্মার কাঁধে। জোর জল্পনা, এবার বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব, সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বের অধ্যায়ে ইতি টানা হচ্ছে। কী জানাল বোর্ড?

Shreyas Iyer Indian Captain
Shreyas Iyer Indian Captain

ভারতীয় ক্রিকেটে বিরাট পরিবর্তন। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বে শ্রেয়স আইয়ার! পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে তিলক বর্মার কাঁধে। জোর জল্পনা, এবার বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব, সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বের অধ্যায়ে ইতি টানা হচ্ছে। 

শ্রেয়স আইয়ার হচ্ছেন ভারতীয় দলের নতুন অধিনায়ক!

সূত্র মারফত খবর, বৃহস্পতিবার বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের অনলাইন বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম। যদিও ইতিমধ্যেই শ্রেয়সকে অধিনায়ক করার সিদ্ধান্ত পাকা বলেই দাবি খবর। বৈঠকে শুধু আনুষ্ঠানিক অনুমোদন বাকি।

অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে চেয়েছিলেন গম্ভীর! 

কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির মতপার্থক্যর জন্যই সমস্যা। রিপোর্ট বলছে, সঞ্জু স্যামসন-কে সূর্যকুমারের পর নেতৃত্বের  দায়িত্ব দিতে চেয়েছিলেন গম্ভীর। সেই প্রস্তাবে সম্মত হননি প্রধান নির্বাচক অজিত আগরকার। সঞ্জুর নাম নিয়ে আপত্তি জানান নির্বাচক কমিটির আরও কয়েক সদস্যও। তাঁরা মনে করেন, সঞ্জুর পারফরম্যান্স যথেষ্ট ধারাবাহিক নয়।

আরো পড়ুন: বিরাট-রোহিতের জন্য থাকছে VIP ট্রিটমেন্ট! রো-কো'র জন্য বিশেষ ব্যবস্থা করল বিসিসিআই!

বিশ্বকাপ জয়ের নেপথ্যে সঞ্জু:

তবে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সঞ্জু। তবুও দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে তাঁকে ভাবতে রাজি নন নির্বাচকদের একাংশ। তাঁদের মতে, বর্তমানে সঞ্জুকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া মানেই তাড়াহুড়োর সিদ্ধান্ত হতে পারে।

নেতৃত্বের দিক থেকে যথেষ্ট উজ্জ্বল শ্রেয়স আইয়ারের সাফল্যের রেকর্ড:

 ঘরোয়া ক্রিকেট এর আইপিএলে একাধিকবার নিজের নেতৃত্বগুণের ভালো পরিচয় দিয়েছেন তিনি। ২০২৪ সালে তাঁর অধিনায়কত্বেই আইপিএল শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। পরবর্তী মরশুমে পাঞ্জাব কিংসকে ফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা নেন শ্রেয়স। এবার সেই অভিজ্ঞতাকেই জাতীয় দলের নেতৃত্বের জন্য আসল কারণ হিসেবে মনে করা হচ্ছে। 

যদিও আলোচনায় না থাকা নিয়ে রজত পাতিদারকে ঘিরে বিস্ময় তৈরি হয়েছে ও। আইপিএল ২০২৬-এ তিনি ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের করেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে আরসিবিকে টানা দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করার ভূমিকা। যদিও নেতৃত্বের দৌড়ে তাঁকে নিয়ে কোনও আলোচনা হয়নি। তাই হতাশ ক্রিকেটমহলের একাংশ।

আরো পড়ুন: সূর্যকুমারের প্রতি আর কোনো ভরসা নেই নির্বাচকদের! তাহলে শেষমেষ কে হবেন টি-২০ ফরম্যাটের অধিনায়ক?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে