CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

বিরাট-রোহিতের জন্য থাকছে VIP ট্রিটমেন্ট! রো-কো'র জন্য বিশেষ ব্যবস্থা করল বিসিসিআই!

আইপিএল ২০২৬-এর মরশুম শেষ। তাই ভারতীয় ক্রিকেটাররা এবার আর দলভিত্তিক আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে না। তাই ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Virat Kohli and Rohit Sharma Vip treatment
Virat Kohli and Rohit Sharma Vip treatment

আইপিএল ২০২৬-এর মরশুম শেষ। তাই ভারতীয় ক্রিকেটাররা এবার আর দলভিত্তিক আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে না। তাই ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। একমাত্র টেস্ট ম্যাচ খেলতে দল নিউ চণ্ডীগড়ে পৌঁছেও গিয়েছে। এই টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ৬ জুন থেকে। আর এরপর ১৩ জুন ধরমশালায় শুরু হয়ে যাবে ওয়ানডে সিরিজ। কিন্তু, এই সিরিজের জন্য আলাদা করে অন্য জায়গায় নিজেদের প্রস্তুতি সারবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। 

বিরাট-রোহিতের জন্য আলাদা ব্যবস্থা করছে বিসিসিআই!

বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে নিজের ফিটনেস টেস্ট দিতে হাজির হননি রোহিত শর্মা। গত ১ জুন থেকে শুরু হয়েছে মুম্বই টি-২০ লিগ। আর সেখানকার ম্যাচেই উপস্থিত ছিলেন হিটম্যান। এদিকে মঙ্গলবার রোহিত শর্মা বেঙ্গালুরুতে যাননি। ওয়ানডে সিরিজের আগে হিটম্যানকে আলাদা করে ফিটনেস ট্রেনিংয়ের জন্য বলা হয়েছে। তবে এবার জানা গেল যে, ৯ থেকে ১১ জুন পর্যন্ত মুলানপুরের আধুনিক ট্রেনিং ফেসিলিটিতে অনুশীলন করবেন রোহিত শর্মা। শুধুমাত্র তিনিই নন, সেখানে নিজের প্রস্তুতি সারবেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার-সহ সিনিয়র ক্রিকেটাররাও। শিবির শেষ হলে দল সরাসরি ধরমশালার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে।

ওয়ানডে প্রস্তুতিতে যোগ দেবেন ক্রিকেটাররা!

এই ক্যাম্পে এমন কিছু তারকা ক্রিকেটাররাও থাকতে পারেন, যাঁরা টেস্ট ম্যাচের পর ওয়ানডে প্রস্তুতিতে সরাসরি যোগ দেবেন। তরুণ পেসার প্রিন্স যাদব প্রথমে নেট বোলার হিসেবে থাকলেও পরে মূল দলে সুযোগ পেতে পারেন বলেই ইঙ্গিত মিলেছে। এদিকে মহম্মদ সিরাজের খেলা নিয়েও এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে টানা খেলার ফলে তাঁর ওয়ার্কলোড নিয়ে বেশ চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিষয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি প্রয়োজন পড়লে তাঁকে বিশ্রামও দেওয়া হতে পারে। আর সেই ক্ষেত্রে গুরনূর ব্রার বা আকিব নবি সুযোগ পেতে পারেন।

আরো পড়ুন: সূর্যকুমারের প্রতি আর কোনো ভরসা নেই নির্বাচকদের! তাহলে শেষমেষ কে হবেন টি-২০ ফরম্যাটের অধিনায়ক? 

আকিব নবি ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন:

রনজি ট্রফিতে ৬০টি উইকেট নিয়ে আকিব নবি জম্মু ও কাশ্মীরকে চ্যাম্পিয়ন করতে একটি বড় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি নেট বোলারদের তালিকায় রয়েছেন, যেখানে আরও কয়েকজন তরুণ প্রতিভাও সুযোগের অপেক্ষায় রয়েছেন। তবে ওয়ানডে সিরিজে আবারও সবচেয়ে বেশি নজর থাকবে রো-কো'র দিকেই। রোহিত এখনও পুরোপুরিভাবে ফিট নন। অন্যদিকে বিরাট কোহলিও দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবারের আইপিএলে অসাধারণ ব্যাটিং করে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করেছেন। আর তাই, এই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে, বিরাটের এই ফর্ম বজায় রাখতে পারলে পরের বছর ওয়ানডে বিশ্বকাপের দলে তাঁর জায়গা কার্যত আরও মজবুত হয়ে উঠবে।

আরো পড়ুন: ভারত এবার নিউজিল্যান্ডের সাথে মুখোমুখি হবে টি-২০, টেস্ট ও ওয়ানডে সিরিজে, হয়ে গেল বড় ঘোষণা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে