CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

ভারত এবার নিউজিল্যান্ডের সাথে মুখোমুখি হবে টি-২০, টেস্ট ও ওয়ানডে সিরিজে, হয়ে গেল বড় ঘোষণা!

আইপিএল ২০২৬-এর মরশুম শেষ হতে না হতেই এবার নিউজিল্যান্ড সফরে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত ভারতীয় দল। জানা যাচ্ছে, কিউই ভূমিতে তিন সংস্করণ মিলিয়ে ৪০ দিনের সফরে মোট ১২টি ম্যাচ খেলবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের মাটিতে এটাই হতে চলেছে ভারতের সবচেয়ে বড় সফর। আর এই আসরেই উপস্থিত থাকবেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা। কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ১২ ম্যাচের মধ্যে মাত্র পাঁচ ম্যাচেই মাঠে পাওয়া যাবে এই তারকা প্লেয়ারদের।

India-vs-New-Zealand
India-vs-New-Zealand

আইপিএল ২০২৬-এর মরশুম শেষ হতে না হতেই এবার নিউজিল্যান্ড সফরে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত ভারতীয় দল। জানা যাচ্ছে, কিউই ভূমিতে তিন সংস্করণ মিলিয়ে ৪০ দিনের সফরে মোট ১২টি ম্যাচ খেলবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের মাটিতে এটাই হতে চলেছে ভারতের সবচেয়ে বড় সফর। আর এই আসরেই উপস্থিত থাকবেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা। কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ১২ ম্যাচের মধ্যে মাত্র পাঁচ ম্যাচেই মাঠে পাওয়া যাবে এই তারকা প্লেয়ারদের। আর সেই মর্মেই এবার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল!

 ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটীয় সম্পর্ক প্রথম থেকেই ভালো। আর দুই দেশের এই সম্পর্কের শতবর্ষ উপলক্ষ্যেই এক বৃহৎ সিরিজ আয়োজন করতে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চলতি বছর আগামী ২২ অক্টোবর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ খেলতে হবে ভারতীয় দলকে।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হবে টি-২০ দিয়েই!

দুই দেশের এই সিরিজ শুরু হবে প্রথমে টি-২০ ম্যাচ দিয়ে। আর এরপর ওয়ানডে এবং সবশেষে টেস্ট দিয়ে গোটা সফরটি শেষ হবে। সূত্র মারফত জানা গিয়েছে, নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি টেস্ট গড়াবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।

আরো পড়ুন: চাকরি যাচ্ছে নাকি গৌতম গম্ভীরের? ভারতীয় ক্রিকেট দলে নতুন কোচের 'এন্ট্রি' হচ্ছে?

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ সূচি: 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত পূর্ণাঙ্গসূচি অনুযায়ী, ২২ অক্টোবর প্রথম টি-২০ ম্যাচ, ২৪ অক্টোবর দ্বিতীয় টি-২০ ম্যাচ, ২৭ অক্টোবর তৃতীয় টি-২০ এবং সবশেষে ৩০শে অক্টোবর ও ১লা নভেম্বর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম টি-২০ খেলবে ভারত, নিউজিল্যান্ড। আর এরপর আগামী ৪ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে ওয়ানডে সিরিজ। ভারত বনাম নিউজিল্যান্ডের এই পাঁচ ম্যাচের আকর্ষণীয় ওয়ানডে সিরিজ চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এই সিরিজ শেষ হয়ে গেলেই লাল বলের ক্রিকেটের ফিরবে দুই দেশ। পরিচিত প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে ১৯শে নভেম্বর ওয়েলিংটনে মাঠে নামবে ভারতীয় দল। এই টেস্ট চলবে ১৩ তারিখ পর্যন্ত। এরপর সবশেষে ২৭শে নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট।

আরো পড়ুন: পরের বছর আইপিএলে আর খেলবেন না প্যাট কামিন্স? বলে ফেললেন বড় কথা...!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে