CSE
Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%
নিউজ

পরের বছর আইপিএলে আর খেলবেন না প্যাট কামিন্স? বলে ফেললেন বড় কথা...!

আইপিএল ২০২৬ শেষ হতেই প্যাট কামিন্সকে নতুন করে চর্চা শুরু হল। এর আগে জাতীয় দলের হয়ে খেলার আগে নিজেকে তরতাজা রাখবেন বলে অতীতে আইপিএল খেলতে আসেননি প্যাট কামিন্স। এ বছর তিনি খেলেছেন ঠিকই, কিন্তু পরের বছর আইপিএল না খেলতেও পারেন তিনি।

Pat Cummins IPL 2027 uncertain future
Pat Cummins IPL 2027 uncertain future

আইপিএল ২০২৬ শেষ হতেই প্যাট কামিন্স-কে নতুন করে চর্চা শুরু হল। এর আগে জাতীয় দলের হয়ে খেলার আগে নিজেকে তরতাজা রাখবেন বলে অতীতে আইপিএল খেলতে আসেননি প্যাট কামিন্স। এ বছর তিনি খেলেছেন ঠিকই, কিন্তু পরের বছর আইপিএল না খেলতেও পারেন তিনি। আইপিএল ২০২৬ সিজন শেষ হওয়ার তিন দিন পরেই এমন ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি। কামিন্স স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে, পরের বছর দেশের হয়ে এত ক্রিকেট ম্যাচ রয়েছে যে, বিশ্রাম নেওয়ার জন্য আইপিএলে তিনি না খেলতেও পারেন।

কামিন্সের নেতৃত্বে আইপিএল ২০২৬-এ হায়দরাবাদের পারফরম্যান্স!

এই মরশুমের আইপিএলে কামিন্সের নেতৃত্বে তৃতীয় স্থানে শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। গত বছর তারা ফাইনালেও উঠেছিল। কিন্তু আগামী বছর অ্যাশেজ, ভারত সিরিজ এবং এক দিনের বিশ্বকাপ থাকায় প্যাট কামিন্স আইপিএল থেকে বিশ্রাম নিতে পারেন বলেই জানা যাচ্ছে।

আইপিএল ২০২৭ মরশুমে খেলতে আসবেন না প্যাট কামিন্স?

২০২৭ সালে ভারতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। আর তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট রয়েছে, যা অ্যাশেজের ১৫০ বছর উদযাপনের লক্ষ্যে খেলা হবে। জুন মাসেই ইংল্যান্ড সফরে গিয়ে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের অ্যাশেজ খেলবে। এরপর অক্টোবর-নভেম্বরে রয়েছে এক দিনের বিশ্বকাপ। এই সমস্ত কারণেই পরের বছর আইপিএল থেকে বিশ্রাম নিতে চান প্যাট কামিন্স।

আরো পড়ুন: বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষা দিতে হবে হার্দিককে, ধোঁয়াশা থাকছে রোহিত শর্মাকে নিয়েও!

আইপিএল ২০২৭ মরশুমে খেলতে আসা নিয়ে কী বললেন কামিন্স:

সূত্রের খবর, এক সংবাদপত্রে সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কামিন্স বলেছেন, “পরের বছর কোনও না কোনও পর্যায়ের ক্রিকেট খেলা থেকে বিরতি নিতে হবে। তবে সেটা মোটেই টেস্ট বা এক দিনের বিশ্বকাপ নয়। আমার কাছে টেস্ট ও এক দিনের বিশ্বকাপ সবার আগে। তবে ভারতে টেস্টের সিরিজের পর আর থাকতে পারব কি না বলতে পারছি না। অ্যাশেজ়ের আগে একটু বিশ্রাম দরকার।”

কামিন্স জানিয়েছেন, পরের আইপিএলের আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন:

কামিন্সের কথায়, “সময় এগিয়ে এলেই সঠিক সিদ্ধান্ত নিয়ে নেব। দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। কিছু কিছু বিষয় বদলাতেও পারে। দুটো চোটও সামলাতে হবে। যদিও এখনই চূড়ান্তভাবে সেকথা বলতে পারছি না।”

আরো পড়ুন: এই সুন্দরী অ্যাঙ্কর বৈভব সূর্যবংশীর প্রেমে পড়েছেন! জানেন, কে এই আ্যাঙ্কর?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে