CSE
Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%
নিউজ

এই সুন্দরী অ্যাঙ্কর বৈভব সূর্যবংশীর প্রেমে পড়েছেন! জানেন, কে এই আ্যাঙ্কর?

বৈভব সূর্যবংশী, মাত্র ১৫ বছর বয়সেই এই বিষ্ময় বালক ক্রিকেট বিশ্বে নিজের প্রতিভা বারবার প্রমাণ করে চলেছেন। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ, সব জায়গায় প্রশংসিত হচ্ছে তাঁর নির্ভীক ব্যাটিং আর দুর্দান্ত পারফরম্যান্স। সম্প্রতি ২০২৬-এর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব অসাধারণ ব্যাটিং করে অরেঞ্জ ক্যাপ জিতে নেওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি ইতিহাস গড়েছেন। এরই মাঝে বৈভবের প্রেমে পড়লেন এক মহিলা! কে তিনি?

Ridhima Pathak on Vaibhav Suryavanshi
Ridhima Pathak on Vaibhav Suryavanshi

বৈভব সূর্যবংশী, মাত্র ১৫ বছর বয়সেই এই বিষ্ময় বালক ক্রিকেট বিশ্বে নিজের প্রতিভা বারবার প্রমাণ করে চলেছেন। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ, সব জায়গায় প্রশংসিত হচ্ছে তাঁর নির্ভীক ব্যাটিং আর দুর্দান্ত পারফরম্যান্স। সম্প্রতি ২০২৬-এর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব অসাধারণ ব্যাটিং করে অরেঞ্জ ক্যাপ জিতে নেওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি ইতিহাস গড়েছেন।

আইপিএলে বৈভবের সাফল্য আকাশছোঁয়া!

আইপিএলের এবারের আসরে বৈভব সূর্যবংশী ১৬ ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরির সাহায্যে মোট ৭৭৬ রান তুলেছেন। তাঁর এই দুরন্ত সাফল্যের পর প্রশংসার ঝড় উঠেছে ক্রিকেট মহলে।

ইনস্টাগ্রাম ভিডিওতে বৈভবকে নিয়ে কী বললেন ঋদ্ধিমা পাঠক?

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা ঋদ্ধিমা পাঠক বৈভব সূর্যবংশীকে “বিহারের সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর” বলে তকমা দিলেন। এদিনের ভিডিওতে ঋদ্ধিমা পাঠক বলেন, অনেকেই একসময় নিজেদের বিহারের বাসিন্দা বলে পরিচয় দিতে দ্বিধাবোধ করতেন। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। বিহারের গর্বকে বৈভব সূর্যবংশীর মতো এমন প্রতিভাবান ক্রিকেটার এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

ঋদ্ধিমা এদিন বলেন, “এখন যিনি উঠে এসেছেন তিনি বৈভব সূর্যবংশী। একজন খাঁটি বিহারী তিনি। এখন কোনও বিহারীই আর নিজেকে বিহারী বলতে কোনও লজ্জা পাবে না।”

বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামে বাড়ি বৈভবের। বর্তমানে বিহারের হয়ে তিনি ঘরোয়া ক্রিকেট খেলছেন। দেশের অন্যতম ক্রিকেটার হিসেবে অল্প বয়সেই আলোচনায় উঠে আসেন তিনি। বিহারের তরুণ প্রজন্মের কাছে তাঁর সাফল্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আরো পড়ুন: আইপিএলের চেয়িরম্যান ললিত মোদী সুস্মিতা সেনের সাথে সম্পর্ক নিয়ে কোন চাঞ্চল্যকর কাহিনী ফাঁস করলেন?

কে এই ঋদ্ধিমা পাঠক?

উল্লেখ্য, ঝাড়খণ্ডের বাসিন্দা ঋদ্ধিমা পাঠক। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তাঁর বাবা সুরেশ কুমার পাঠক। রাঁচিতে প্রাথমিক শিক্ষা শেষ করে পুনে থেকে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

ক্রীড়া উপস্থাপিকা হওয়ার পূর্বে একটি কর্পোরেট প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন। এরপর খেলাধুলার প্রতি তাঁর গভীর ভালোবাসার জন্যই তিনি গণমাধ্যম জগতে আসেন। রেডিও জকি ও  একজন ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন ঋদ্ধিমা। পরবর্তীতে দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। এখন বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা সহ আইসিসির অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন তিনি। বৈভব সূর্যবংশী প্রসঙ্গে ঋদ্ধিমা পাঠকের মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে।

আরো পড়ুন: এখনও স্বপ্নপূরণ বাকি, বৈভবের বাবার মতে 'আসল ক্রিকেট' কোনটি? কীভাবে বাবার স্বপ্ন পূরণ করবে বৈভব?

ট্যাগ:Vaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে