CSE
Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%
নিউজ

এখনও স্বপ্নপূরণ বাকি, বৈভবের বাবার মতে 'আসল ক্রিকেট' কোনটি? কীভাবে বাবার স্বপ্ন পূরণ করবে বৈভব?

বয়স যে কখনও প্রতিভার ক্ষেত্রে বাঁধা হতে পারে না, তা আবারও ২২ গজের মাঠে প্রমাণ করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এও সবচেয়ে বড় তারকা বৈভব সূর্যবংশী। একটা নয়, একসাথে পাঁচ পাঁচটি শিরোপা একাই হাসিল করেছেন বৈভব সূর্যবংশী।

Vaibhav Suryavanshi ideal cricketer dream
Vaibhav Suryavanshi ideal cricketer dream

বয়স যে কখনও প্রতিভার ক্ষেত্রে বাঁধা হতে পারে না, তা আবারও ২২ গজের মাঠে প্রমাণ করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এও সবচেয়ে বড় তারকা বৈভব সূর্যবংশী। একটা নয়, একসাথে পাঁচ পাঁচটি শিরোপা একাই হাসিল করেছেন বৈভব সূর্যবংশী। কমলা টুপি, আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার, সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট, সেরা উদীয়মান ক্রিকেটার— এই সবের মালিক এখন বৈভব। কিন্তু, ১৫ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে মজার ছলে খোঁচা মেরেছেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও সেকথা শোনার পর মুখ খুলেছেন বৈভবও।

বৈভব সূর্যবংশীকে খোঁচা দিলেন রবিচন্দ্রন অশ্বিন:

আইপিএল ২০২৬ মরশুমে পাঁচটি পুরস্কার মারার পর অশ্বিন জানিয়েছিলেন যে, সবচেয়ে বেশি চারের পুরস্কারটাই কেবল বৈভব পেল না। আর কয়েকটি চার মারলেই সেটারও মালিক হয়ে যেত সে। আর এই কথারই জবাব দিয়েছে বৈভব।

রবিচন্দ্রন অশ্বিনকে কী বললেন বৈভব?

বৈভবের মতে, সে প্রতিটি বল চালাতে যায় না। তার খেলার ধরনটা আগ্রাসী হলেও বল দেখে খেলে সে। আইপিএলের পর সামনে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বৈভব। আর তার আগে বাঁহাতি এই ওপেনার জানিয়েছে, সে সব বল চালায় না। বল দেখে খেলে। 

বৈভবের মন্তব্য:

রাজস্থান রয়্যালসের সবচেয়ে কম বয়সী এই ক্রিকেটারের কথায়, “সকলে ভাবেন, আমি প্রতিটা বল মারতে যাই। টি-২০ ক্রিকেটে কোচেরা আমাকে স্বাধীনতা দেন। তাঁরা বলেন চালিয়ে খেলতে। আমি জানি, চালিয়ে খেলতে পারব। তাই আগ্রাসী ব্যাটিং করি। কিন্তু প্রতিটা বল মারতে যাই না।”

আরো পড়ুন: ভারতীয় দলে জম্মু-কাশ্মীরের পেসারকে নিয়ে আবারও নাটক শুরু! বিতর্ক পৌঁছাল চরমে!

বাবার স্বপ্ন পূরণের জন্য টেস্ট ক্রিকেটেও খেলতে চায় বৈভব!

ভারতের হয়ে শুধুমাত্র টি-২০ বা সাদা বলের ক্রিকেটই নয়, টেস্টও খেলতে চায় বৈভব। আর তার প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছে সে। ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের কথায়, “আমি টেস্ট খেলতে চাই। বাবা বলেছে, ওটাই আসল ক্রিকেট। অনূর্ধ্ব-১৯ স্তরে টেস্ট খেলেছিল। রঞ্জিও খেলেছি। কিন্তু বেশি সুযোগ পাইনি। আমি জানি টেস্ট খেলা কঠিন। লাল বলে প্রস্তুতি নিচ্ছি। টেস্টেও নাম করতে চাই।”

আইপিএলের পর বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য দ্বিগুণ টাকা নিচ্ছে বৈভব:

এই প্রসঙ্গে ‘এনডিটিভি’ জানিয়েছে, আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের মুখ হতে ১ কোটি টাকা নিত বৈভব। এখন সেই টাকা বেড়ে ২ কোটি হয়ে গিয়েছে। আইপিএলের আগে একটি শিশুখাদ্য ও একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের মুখ ছিল বৈভব। সেই দু’টির জন্য ১ কোটি টাকা নিয়েছিল সে। আইপিএলের পর ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থা তার সঙ্গে কথা বলেছে। আর তখনই এই দ্বিগুণ দরের কথা জানা গিয়েছে।

আরো পড়ুন: টি-২০ স্কোয়াডে এবার জায়গা হল বিরাট কোহলির, এদিকে বাদ পড়লেন শুভমন! ওপেনিংয়ে থাকবে বৈভব?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে