CSE
Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%
নিউজ

টি-২০ স্কোয়াডে এবার জায়গা হল বিরাট কোহলির, এদিকে বাদ পড়লেন শুভমন! ওপেনিংয়ে থাকবে বৈভব?

আইপিএল-২০২৬ শেষ হতেই ইএসপিএন ক্রিকইনফো বেছে নিল টুর্নামেন্টের সেরা দলকে। এই এএজন্য শিরোপা জয়ী আরসিবির একাধিক ক্রিকেটার সুযোগ পেলেও, অবাক করার বিষয় হলো এই টুর্নামেন্টে জায়গা হলনা গুজরাত টাইটান্সের দুই তারকা ব্যাটাসম্যান শুভমন গিল আর সাই সুদর্শন।

Vaibhav Suryavanshi, Virat Kohli, Shubman Gill
Vaibhav Suryavanshi, Virat Kohli, Shubman Gill

আইপিএল-২০২৬ শেষ হতেই ইএসপিএন ক্রিকইনফো বেছে নিল টুর্নামেন্টের সেরা দলকে। এই এএজন্য শিরোপা জয়ী আরসিবির একাধিক ক্রিকেটার  সুযোগ পেলেও, অবাক করার বিষয় হলো এই টুর্নামেন্টে জায়গা হলনা গুজরাত টাইটান্সের দুই তারকা ব্যাটাসম্যান শুভমন গিল আর সাই সুদর্শন। 

ওপেনার হিসেবে বিরাট কোহলি!

এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তাঁকে সেরা একাদশের ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিরাটের সঙ্গী হয়েছেন অরেঞ্জ ক্যাপ জয়ী বৈভব সূর্যবংশী, যিনি পুরো আইপিএল টুর্নামেন্টে ৭৭৬ রান করে নজির স্থাপন করলেন।

আর কারা রইলেন দলে?

 দলে উইকেটকিপার ব্যাটার হিসেবে জায়গা পেলেন সানরাইজার্স হায়দরাবাদের ইশান কিষাণ। এবারের মরশুমে ৬০২ রান করেছেন তিনি। নিজেকে দলের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একই দলের জায়গা করে নিয়েছেন আর এক তারকা ক্রিকেটার হেনরিখ ক্লাসেন। সেরা একাদশে জায়গা পাওয়া এই প্রোটিয়া ব্যাটার টুর্নামেন্টে ৬২৮ রান করেছেন।

আরো পড়ুন: আইপিএলের চাকচিক্যে মহা সমস্যায় জড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট! সমস্যা সমাধানে নতুন উদ্যোগ শাহের বোর্ডের!

সেরা অধিনায়ক রজত পাতিদার!

২০২৬ আইপিএলে  পরপর দ্বিতীয়বার বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করার জন্য দলের সেরা অধিনায়ক করা হলো রজত পাতিদারকে। অলরাউন্ডার হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ দলের নীতীশ কুমার রেড্ডি সুযোগ পেয়েছেন।

অলরাউন্ডার এভাবে আরো জায়গা করে নিয়েছেন ব্যাট হাতে নিয়ে ২২৬ টা রান করা ক্রুণাল পান্ডিয়া। বল হাতে নিয়ে  ১৪ টি উইকেট তুলে নিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা পালন করেছেন। কেকেআরের অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারিন জায়গা করে পেয়েছেন এই একাদশে।

বোলিং বিভাগে জায়গা করে নিয়েছেন ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাডা আর জোফরা আর্চারের মতো তারকারা। ১৫ উইকেট তুলে সেরা দলে জায়গা করে নিলেন বাংলার তরুণ পেসার সাকিব হোসেনও।

ইএসপিএন ক্রিকইনফো নির্বাচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশ!

বিরাট কোহলি, বৈভব সূর্যবংশী, উইকেট কিপার ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, অধিনায়ক রজত পাতিদার, নীতীশ কুমার রেড্ডি, ক্রুণাল পান্ডেয়া, সুনীল নারিন, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাডা, জোফরা আর্চার এবং সাকিব হোসেন। 

যদিও শুভমন গিল আর সাই সুদর্শন ৭০০-র বেশি রান করেও সেরা একাদশে জায়গা করে নিতে না পারার কারণে তৈরি হয়েছে বিতর্ক।

আরো পড়ুন: এর আগে কখনও হয়নি, সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ ঘোষণা করে দিল ভারত!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে