CSE
Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%
নিউজ

এর আগে কখনও হয়নি, সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ ঘোষণা করে দিল ভারত!

ভারত এবং আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসে বলতে গেলে এই প্রথমবার, আয়োজক দেশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে নামছে ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান। কিন্তু, এই সিরিজের জন্য বিদেশে যেতে হচ্ছে না ভারতীয় দলকে। আফগানিস্তানের ‘হোম’ সিরিজের এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হতে চলেছে ভারতের রাজধানী দিল্লিতে। জানুন বিস্তারিত!

India vs Afghanistan T20 series
India vs Afghanistan T20 series

ভারত আর আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার, আয়োজক দেশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে নামছে আফগানিস্তান। যদিও সেই সিরিজের জন্য বিদেশে যেতে হচ্ছে না ভারতীয় দলকে। আফগানিস্তানের ‘হোম’ সিরিজের এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হতে চলেছে ভারতের রাজধানী দিল্লিতে।

মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান-ভারত!

এক প্রতিবেদন অনুসারে, ওই তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী ১৩, ১৬ ও ১৯ সেপ্টেম্বর। তবে এখনও আনুষ্ঠানিক কোনো সূচি প্রকাশিত হয়নি। ইতিপূর্বে ভারত ও আফগানিস্তানের মধ্যে ৬ জুন থেকে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ান ডে আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজের আয়োজক দেশ ভারত। সিরিজ শেষ হলেই আফগানিস্তানের আয়োজনে এই বিশেষ সিরিজে খেলতে নামবে গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রস্তুত ভারতীয় দল।

আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সহযোগিতায় বিসিসিআই!

সূত্রের খবর, নিজেদের হোম সিরিজ যাতে ভারতে আয়োজন করা হয়, সেজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের অনুরোধে সাড়া দিল বিসিসিআই। দীর্ঘদিন থেকে সুসম্পর্ক রয়েছে দুই বোর্ডের মধ্যে। শুধু আফগানিস্তান নয় শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড আর জিম্বাবোয়ের মতো তুলনায় আর্থিকভাবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলিকে ভারতীয় বোর্ড বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে।

আরো পড়ুন: টানা দু'বার আইপিএল চ্যাম্পিয়নরা পরের বছরে এই ম্যাচে পাবে না 'মূল্যবান' ক্রিকেটারকে! কিন্তু কেন?

নিরাপত্তা আর পরিকাঠামো নিয়ে ভুক্তভুগী আফগানিস্তান:

প্রসঙ্গত, বিগত এক দশকেরও বেশি সময় নিরাপত্তা আর পরিকাঠামোগত কারণে আফগানিস্তান তাদের বেশিরভাগ হোম সিরিজ ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করছে। ২০১৭- তে গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন করে তারা। ২০১৮ সালে দেহরাদূনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আবার ২০২৪-এ গ্রেটার নয়ডায় নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচের আয়োজনের পরিকল্পনা করা হলেও, বৃষ্টির জন্য ভেস্তে যায় সেই ম্যাচ।

এশিয়ান গেমসে উঠে আসতে পারে নতুন মুখ:

এশিয়ান গেমস শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকে। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে ২৬ সদস্যের সম্ভাব্য দল ঘোষিত হয়েছে। আফগানিস্তান সিরিজের জন্য সেই দল থেকেই ক্রিকেটার বেছে নেওয়ার সম্ভবনা আছে। তারপরেই ওয়েস্ট ইন্ডিজ সফর। তাই আগামী কটা মাসে একাধিক নতুন মুখের জাতীয় দলে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। আইপিএলে যেসকল তরুণ ক্রিকেটার নজরকাড়া পারফরম্যান্স করেছেন, তাঁরাই ভারতীয় জার্সিতে মাঠে নামার সুযোগ পাওয়ার সম্ভবনা রয়েছে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়ে তো বিপুল টাকা পেল আরসিবি, কিন্তু এদিকে বৈভবেরও 'ঝুলি' ভরে দিল বিসিসিআই!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে