CSE
Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%
নিউজ

টানা দু'বার আইপিএল চ্যাম্পিয়নরা পরের বছরে এই ম্যাচে পাবে না 'মূল্যবান' ক্রিকেটারকে! কিন্তু কেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর শিরোপা জয়ের রেশ এখনো কাটেনি বেঙ্গালুরু শিবিরের। তবে এই উৎসবের আবহ কাটতে না কাটতেই বেঙ্গালুরু দলের অস্ট্রেলীয় অলরাউন্ডার টিম ডেভিড বড় ধাক্কা খেলেন। বিসিসিআইয়ের শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে এক ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছে। কী এমন করলেন তিনি?

Tim David IPL suspension
Tim David IPL suspension

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর শিরোপা জয়ের রেশ এখনো কাটেনি বেঙ্গালুরু শিবিরের। তবে এই উৎসবের আবহ কাটতে না কাটতেই বেঙ্গালুরু দলের অস্ট্রেলীয় অলরাউন্ডার টিম ডেভিড বড় ধাক্কা খেলেন। বিসিসিআইয়ের শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে এক ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছে।

আইপিএলের বিবৃতি!

আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ডেভিডের ম্যাচ ফি থেকে ৫০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি, তাঁর নামের পাশে আরও দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তিনি আইপিএল শৃঙ্খলাবিধির ২.৯ নম্বর ধারা ভঙ্গ করেছেন।

শাস্তিযোগ্য অপরাধের আওতায় টিম ডেভিড!

আইপিএল শৃঙ্খলাবিধির ২.৯ নম্বর ধারা অনুযায়ী, কোনও ক্রিকেটার ম্যাচ চলাকালীন যদি বিপজ্জনক কিংবা আগ্রাসী ভঙ্গিতে কোনও ক্রিকেটার, আম্পায়ার, দলের আধিকারিক, ম্যাচ রেফারি কিংবা অন্য কোনও ব্যক্তির দিকে জলের বোতল, বল বা অন্য কোনও ক্রিকেটীয় সরঞ্জাম ছোড়েন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ।

আম্পায়ারকে বরফের ব্যাগ ছোড়েন ডেভিড:

আইপিএলের এক বিবৃতি অনুসারে, আইপিএল ফাইনাল ম্যাচে গুজরাতের ইনিংসের দশম ওভারে একটি বরফের ব্যাগ আম্পায়ার নীতিন মেননের দিকে আগ্রাসীভাবে ছুড়ে দেন টিম ডেভিড। এই ঘটনার দায় নিজেই স্বীকার করে নেন এই অস্ট্রেলীয় ক্রিকেটার। তাই এ ব্যাপারে আর আনুষ্ঠানিক শুনানির দরকারই হয়নি।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়ে তো বিপুল টাকা পেল আরসিবি, কিন্তু এদিকে বৈভবেরও 'ঝুলি' ভরে দিল বিসিসিআই!

পাঁচ ডিমেরিট পয়েন্ট ডেভিডের নামের পাশে:

এবারের আইপিএল মরসুমে এটা ছিল ডেভিডের জন্য তৃতীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা। ইতিপূর্বে গ্রুপ পর্বে মুম্বইয়ের বিপক্ষে দুটি ম্যাচে আলাদাভাবে শাস্তি পেয়েছিলেন ডেভিডও। প্রথম ঘটনা আর দ্বিতীয় ঘটনায় তাঁর নামে যোগ হয়েছিল দুটি ডিমেরিট পয়েন্ট। ফাইনালের ঘটনার পর আরও দুটি ডিমেরিট পয়েন্ট হয়েছে ডেভিডের নামের পাশে। তাই সব মিলিয়ে পাঁচ পয়েন্টে পৌঁছে গেলেন ডেভিড।

এক ম্যাচের জন্য নির্বাসিত টিম ডেভিড:

আইপিএলের নিয়ম অনুসারে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোন ক্রিকেটারের নামের পাশে যদি পাঁচটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়, তবে ওই ক্রিকেটারকে নির্বাসিত করা হয় এক ম্যাচের জন্য। তাই, আগামী সিজনে বেঙ্গালুরুর প্রথম ম্যাচে টিম ডেভিড মাঠে নামতে পারবেন না।

আরো পড়ুন: Chris Gayle of Jharkhand: ঝাড়খণ্ডের ক্রিস গেইল-কে চেনেন? ইনিই আইপিএলের একমাত্র 'আদিবাসী' ক্রিকেটার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে