CSE
Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%
নিউজ

Chris Gayle of Jharkhand: ঝাড়খণ্ডের ক্রিস গেইল-কে চেনেন? ইনিই আইপিএলের একমাত্র 'আদিবাসী' ক্রিকেটার!

রবিন মিনজ, ঝাড়খণ্ড টি-টোয়েন্টি লিগে নিলামে ঈশান কিষাণকে টপকে সর্বোচ্চ দামে পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। ভারতীয় তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে টেক্কা দিয়ে রবিন মিনজের এমন উত্তরণ হতেই ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে ঝাড়খণ্ডের উদীয়মান তারকাকে কেন্দ্র করে। তবে শুধুই কি ঈশান কিষানকে পিছনে ফেলা? নাকি রয়েছে অন্য কারন?

Robin Minz Chris Gayle of Jharkhand
Robin Minz Chris Gayle of Jharkhand

রবিন মিনজ, ঝাড়খণ্ড টি-টোয়েন্টি লিগে নিলামে ঈশান কিষাণকে টপকে সর্বোচ্চ দামে পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। ভারতীয় তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে টেক্কা দিয়ে রবিন মিনজের এমন উত্তরণ হতেই ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে  ঝাড়খণ্ডের উদীয়মান তারকাকে কেন্দ্র করে।

ঝাড়খণ্ডের আদিবাসী ছেলের তারকা ক্রিকেটার হওয়া কীভাবে?

২৩ বছরের রবিন মিনজ হলেন ঝাড়খণ্ডের গুমলা জেলার শিমল গ্রামের বাসিন্দা। তিনি হলেন ভারতের প্রথম কোনও আদিবাসী ক্রিকেটার যিনি আইপিএলে খেলার জন্য কৃতিত্ব অর্জন করে নিয়েছেন। বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান রবিন মিনজ নিজের আক্রমণাত্মক ব্যাটিং আর বড় শট খেলার ক্ষমতা সহ হেলিকপ্টার শটের জন্য ইতিমধ্যেই তিনি আলাদা পরিচিতি পেয়েছেন। তাঁর ব্যাটিংয়ের সঙ্গে অনেকেই মহেন্দ্র সিং ধোনি আর ক্রিস গেইলের তুলনা করে থাকেন। তাইতো ক্রিকেট মহলে ‘ঝাড়খণ্ডের গেইল’ নামেই তিনি পরিচিত। 

রবিনের ক্রিকেটীয় উত্থান!

রবিনের জন্ম ২০০২ সালের ১৩ সেপ্টেম্বর। তাঁর ক্রিকেটজীবনের মোটেই সহজ ছিল না। নিরাপত্তারক্ষী হিসেবে তাঁর বাবা কাজ করতেন। খুবই কম সুযোগ-সুবিধার মধ্যেই রবিন ক্রিকেটার হওয়ার স্বপ্ন ভুলে যাননি। গুমলা প্রিমিয়ার লিগে তিনি ১৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে প্রথম আলোচনায় আসেন। তারপর তিনি ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করেছেন ঝাড়খণ্ডের অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ আর অনূর্ধ্ব-২৫ দলে।

আরো পড়ুন: RCB: এমন এক সুযোগ পেল আরসিবি যা এর আগে আইপিএলে কেউ পায়নি! সত্যিই চমকে দেওয়ার মতো...!

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রবিনের সাফল্য:

২০২৫ সালে আয়োজিত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রবিনই ছিলেন ঝাড়খণ্ড দলের সাফল্যের আসল কারিগর। তাঁর পারফরম্যান্সের জোরেই টি-২০ লিগের নিলামে তাঁকে ১৫ লক্ষ ২৫ হাজারে কোয়ালাঞ্চল সুপার কিংস দলে নেয়। অন্যদিকে, ঈশান কিষাণ-কে সাঁওথাল স্ট্রাইকার্স দলে নেয় ১৪ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে। তাই স্বাভাবিক ভাবেই নিলামের সর্বোচ্চ দামে পাওয়া ক্রিকেটারের মর্যাদা পান রবিন মিনজ।

ইতিপূর্বে ২০২৪-এর আইপিএল নিলামে তাঁকে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় গুজরাট টাইটান্স দলে নেয়। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় রবিন গুরুতর চোট পাওয়ায় আইপিএল থেকে তাঁকে ছিটকে যেতে হয়।

পরের আইপিএলে রবিনকে দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা:

সেই ধাক্কা সরিয়ে ফের ফিরে এসেছেন রবিন। আইপিএল ২০২৫-এর নিলামে তাঁকে ৬৫ লক্ষ টাকা দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ মার্চ সিএসকের বিপক্ষে ম্যাচে হয় তাঁর আইপিএল অভিষেক। ২০২৬ মরসুমেও তাঁকে দলে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। পরবর্তী আইপিএলেও রবিনের ব্যাট থেকে বিস্ফোরক ইনিংস দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi's Favorite Food: এই খাবারটাই কি বৈভবের সবথেকে পছন্দের?

ট্যাগ:Robin Minz

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে