CSE
Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%
নিউজ

RCB: এমন এক সুযোগ পেল আরসিবি যা এর আগে আইপিএলে কেউ পায়নি! সত্যিই চমকে দেওয়ার মতো...!

দীর্ঘ ১৭ বছর ধরে ট্রফি-খরা কাটিয়ে মাত্র এক বছরের ব্যবধানে দুটি আইপিএল শিরোপা জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নতুন যুগের সূচনা করল। আগের বছর প্রথমবার আইপিএল ট্রফি জেতার পর এ এবারও চ্যাম্পিয়ন হয়ে এক বিশেষ কীর্তি গড়েছে তারা। চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্সের পর আরসিবি তৃতীয় দল হিসেবে সফলভাবে আইপিএল ট্রফি ধরে রাখতে পেরেছে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে কী জানালেন রজত পাতিদার?

Rajat Patidar on RCB Champions
Rajat Patidar on RCB Champions

পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর থেমে নেই দলের লক্ষ্য। অধিনায়ক রজত পাতিদার জানান, এখন আধিপত্য বজায় রাখার পাশাপাশি টানা তৃতীয়বার ট্রফি জয়ের দিকে দলের নজর। রজত পাতিদার জানান, পরপর দুটি শিরোপা জেতার ফোয়েল দলের আত্মবিশ্বাস বেড়েছে। তবে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ সাফল্য ধরে রাখা। সেই লক্ষ্যে আগামী সিজনে প্রস্তুতি শুরু করতে মরিয়া বেঙ্গালুরু।

আইপিএল ২০২৬-এও চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি!

একসময় শিরোপাহীন থাকায় সমালোচনায় থাকা দল আজ আইপিএলের অন্যতম শক্তিশালী দল হওয়ার পাশাপাশি, ধারাবাহিক সাফল্য অর্জন করা ফ্র্যাঞ্চাইজি। পরপর তিনবার আইপিএল জিতে এই কৃতিত্ব অর্জন আগে কোনো দল করেনি। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর ফাইনালে গুজরাট টাইটান্সকে ধরাশায়ী করে শিরোপা জেতে আরসিবি। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে দাপটের সঙ্গে রান সংগ্রহ করে বেঙ্গালুরু জয় নিশ্চিত করে। আরসিবির জয়ের নায়ক বিরাট কোহলি। এদিন বিরাট ৪২ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi's Favorite Food: এই খাবারটাই কি বৈভবের সবথেকে পছন্দের?

বিরাট কোহলির ঝোড়ো ইনিংস: 

ইতিপূর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে বেঙ্গালুরুর বোলাররা গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে ১৫৫ রানে আটকে দেয়। বেঙ্গালুরু তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। অভিজ্ঞতা, সংযম আর আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে বিরাট কোহলি দলের রান তাড়াকে আরও সহজ করে তোলেন। শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করে পরপর দ্বিতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল আরসিবি।

ম্যাচ শেষে কী জানান রজত পাটিদার?

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রজত পাটিদার জানান, “ আমরা অবশ্যই ২০২৬ সালের আইপিএল ট্রফি জয় উদযাপন করব। তবে আমাদের মূল লক্ষ্য, কীভাবে টানা তৃতীয়বারও চ্যাম্পিয়ন হওয়া যায়।”

আরো পড়ুন: IPL 2026: আইপিএল খেলার জন্য পেয়েছেন কোটি কোটি টাকা, এদিকে পারফরম্যান্স একেবারে 'জিরো', তালিকায় কারা রয়েছেন জানেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে