CSE
Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%
নিউজ

IPL 2026: আইপিএল খেলার জন্য পেয়েছেন কোটি কোটি টাকা, এদিকে পারফরম্যান্স একেবারে 'জিরো', তালিকায় কারা রয়েছেন জানেন?

শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার ফাইনালে ৫ উইকেটে গুজরাত টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিরোপা জয় করল। বেঙ্গালুরু তৃতীয় দল হিসেবে এই জয়ের মাধ্যমে আইপিএল ইতিহাসে টানা দু'বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল এবার। তবে কোন ক্রিকেটারদের ব্যর্থতার জন্য পকেটে টান দলগুলোর?

IPL 2026 flop cricketers
IPL 2026 flop cricketers

টুর্নামেন্ট শেষ হতেই আলোচনার কেন্দ্রে নিলামে মোটা অঙ্কে দলে নেওয়া ক্রিকেটারদের পারফরম্যান্স। কিছুজন তারকা ক্রিকেটার প্রত্যাশা পূরণ করতে সমর্থ হলেও ব্যর্থতার তালিকায় অনেকেই নাম লিখিয়েছেন।

ক্যামেরন গ্রিন:

সর্বাধিক বেশি দামে কেনা ক্রিকেটারদের মধ্যে অন্যতম কেকেআরের ক্যামেরন গ্রিন। ১৪ ম্যাচে ৩২২ রান তোলেন ২৫.২০ কোটিতে দলে নেওয়া এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ৭টি উইকেট সংগ্রহ করেন তিনি। যদিও পিঠের সমস্যার জন্য নিজের স্বাভাবিক ছন্দে তিনি ফিরতে পারেননি। বোলিংয়ে ব্যয়বহুল হওয়ার জন্য প্রশ্ন উঠেছে তাঁর পারফরম্যান্স নিয়ে।

মাথিশা পাথিরানা:

১৮ কোটি টাকায় দলে নেওয়া মাথিশা পাথিরানা-র জন্য এবারের সিজন ছিল সত্যি দুর্ভাগ্যজনক। চোটের জন্য মাত্র একটি ম্যাচে খেলেই তিনি ছিটকে যান।

প্রশান্ত বীর এবং কার্তিক শর্মা:

সিএসকের দুই তরুণ ক্রিকেটার প্রশান্ত বীর এবং কার্তিক শর্মা-র জন্যও এবারের মরশুম একেবারেই ভালো যায়নি। ১৪.২০ কোটিতে প্রশান্ত বীরকে দলে নিলে তিনি ৬ ম্যাচে মাত্র ৯০ রান করলেও একটিও উইকেট পাননি। অন্যদিকে একই দামে দলে দেওয়া কার্তিক শর্মা, ১১ ম্যাচে মাত্র ২৯৫ রান করেন, যা প্রত্যাশার তুলনায় নগণ্য। 

লিয়াম লিভিংস্টোন:

সানরাইজার্স হায়দরাবাদে ১৩ কোটি টাকায় যোগ দেওয়া লিয়াম লিভিংস্টোন-ও আশানুরূপ সাফল্য পাননি। মাত্র ২ ম্যাচ খেলে ১৫ রান করে ইংল্যান্ডের এই তারকা মরশুম শেষ করেন।

জশ ইংলিস:

তবে সকল দামী ক্রিকেটার ব্যর্থ, এমন নয়। ৮.৬০ কোটি টাকায় দলে নেওয়া জশ ইংলিস মাত্র ৫ টি ম্যাচে ২৬৬ রান করে সকলের নজর কেড়েছেন। এছাড়াও জেসন হোল্ডার ৭ কোটিতে দলে এসে ১১ ম্যাচ খেলে ১৭টি উইকেট পেয়েছেন। সঙ্গে ৬৫ রান করে অলরাউন্ডার হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দেন।

আরো পড়ুন: টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিরাট 'ইতিহাস' গড়ল নেপাল!

রবি বিষ্ণোই:

৭.২০ কোটি টাকায় কেনা রবি বিষ্ণোই-ও সার্থক। ৯ ম্যাচে তিনি ১১ উইকেট তুলে নিয়ে দলের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে ওঠেন। ৭ ম্যাচে ২০৯ রান করে ভেঙ্কটেশ আইয়ার মাঝারি ধরনের পারফরম্যান্স দলকে উপহার দেন।

আকিব নবি:

অন্যদিকে, আকিব নবি-কে ৮.৪০ কোটিতে কেনা হলেও ৫ ম্যাচ খেলে একটিও উইকেট নিতে পারেননি। তাঁর পারফরমেন্স দলের বড় হতাশার কারণ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ এবার নিলামে প্রচুর অর্থ ব্যয় করেই যে সাফল্য নিশ্চিত হয়নি, তার প্রমাণ মিলেছে। অনেক কম দামে কেনা ক্রিকেটার নিজেদের প্রমাণ করেছেন। তবে কয়েকজন কোটি কোটি টাকার তারকা কিন্তু প্রত্যাশার খেলতে ব্যর্থ হয়েছেন।

আরো পড়ুন: আইপিএলকে কাজে লাগিয়ে ভারতীয় দলে এন্ট্রি নিতে কোনো খামতি রাখতে চান না শুভমন গিল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 355 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে