CSE
Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%
নিউজ

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিরাট 'ইতিহাস' গড়ল নেপাল!

এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের পর্বের ম্যাচে এবার ইতিহাস গড়ল নেপাল। রবিবার সিঙ্গাপুরে চিনের বিপক্ষে ২ উইকেটে ৩১৩ রান করে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অনন্য নজির সৃষ্টি করল তারা। নেপাল টি-২০ ক্রিকেটে দু দু’বার ৩০০ বা তার থেকে বেশি রানের ইনিংস খেলে অনন্য কৃতিত্ব অর্জন করে নিয়েছে। কেমন ছিল এদিনের ইনিংস?

Nepal Cricket record
Nepal Cricket record

এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের পর্বের ম্যাচে এবার ইতিহাস গড়ল নেপাল। রবিবার সিঙ্গাপুরে চিনের বিপক্ষে ২ উইকেটে ৩১৩ রান করে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অনন্য নজির সৃষ্টি করল তারা। নেপাল টি-২০ ক্রিকেটে দু দু’বার ৩০০ বা তার থেকে বেশি রানের ইনিংস খেলে অনন্য কৃতিত্ব অর্জন করে নিয়েছে।

ইতিপূর্বে ২০২৩ সালের সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করে নেপাল। এবার চিনের বিপক্ষে ৩১৩ রান তুলে তাঁদের কীর্তিকে আরও উজ্জ্বল করে তুলল হিমালয়ের দেশটি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটা পঞ্চম ৩০০-প্লাস দলীয় সংগ্রহ।

নেপাল ছাড়াও এই নজির গড়েছে যে দেশগুলো!

নেপালের আগে জিম্বাবোয়ে, জার্মানি আর ইংল্যান্ডের ৩০০ বা তার থেকে বেশি রান তোলার নজির রয়েছে। ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করে জিম্বাবোয়ে। এই বছরে অস্ট্রিয়ার বিপক্ষে ৩০৮ রান করে জার্মানি। গত বছর দক্ষিণ আফ্রিকা-র বিপক্ষে ৩০৪ রান করেছিল ইংল্যান্ড।

আরো পড়ুন: আইপিএলকে কাজে লাগিয়ে ভারতীয় দলে এন্ট্রি নিতে কোনো খামতি রাখতে চান না শুভমন গিল!

নেপালের সাফল্যের নেপথ্যে কারা? 

চিনের বিপক্ষে নেপালের এই বিশাল রানের সংগ্রহ গড়ার নায়ক ছিলেন দলের ওপেনার কুশল ভুর্তেল। মাত্র ৪৩ বলে তিনি ১২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়াও ৪৭ বলে কুশল মল্লা অপরাজিত ৮৫। ২১ বলে অপরাজিত ৬৯ রান করে অধিনায়ক রোহিত পৌডেল দলের রান পাহাড়সম উচ্চতায় নিয়ে গিয়েছেন।

নেপালের চাপে চিন:

শুরু থেকেই ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে চাপে পড়ে যায় চিন। নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ের সম্মুখে ১৯.২ ওভারে মাত্র ৯২ রানেই চিন অলআউট হয়ে যায়। শেনজিয়ান ঝেং এদিন চিনের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন। নেপালের হয়ে কুশল মল্লা দুর্দান্ত বোলিং করেন। কোনো রান না দিয়েই তিনি ৩টি উইকেট শিকার করে নেন।

ফলে ২২১ রানের বিরাট ব্যবধানে জয় তুলে নিল নেপাল। এই জয়ের সঙ্গে সঙ্গে টি-২০ ক্রিকেটে নতুন ইতিহাস লিখে নেপালের ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে নিজেদের কঠোর অবস্থানের বার্তা দিল।

আরো পড়ুন: যে খেলোয়াড়কে কিনতে কেকেআর ২৫ কোটি টাকা খরচ করেছিল, তিনিই পাকিস্তানে ফ্লপ! জানেন, কী ঘটল?

ট্যাগ:NepalRohit Paudel

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 355 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে