CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

যে খেলোয়াড়কে কিনতে কেকেআর ২৫ কোটি টাকা খরচ করেছিল, তিনিই পাকিস্তানে ফ্লপ! জানেন, কী ঘটল?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন। ২৫.২০ কোটিতে তাঁকে দলে নেওয়া হলেও সারা সিজনে প্রত্যাশা পূরণ করতে তিনি পারেননি। আইপিএল শেষে পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজেও তাঁর সেই ব্যর্থতার ধারাই বজায় রইল। কেমন ছিল এদিনের ইনিংস?

Cameron Green flops in Pakistan
Cameron Green flops in Pakistan

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন। ২৫.২০ কোটিতে তাঁকে দলে নেওয়া হলেও সারা সিজনে প্রত্যাশা পূরণ করতে তিনি পারেননি। আইপিএল শেষে পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজেও তাঁর সেই ব্যর্থতার ধারাই বজায় রইল।

রাওয়ালপিন্ডিতে আয়োজিত সিরিজের প্রথম একদিনের ম্যাচে গ্রিন কোনো রান না করে সাজঘরে ফিরে আসেন। অভিষেক ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে নামা তরুণ স্পিনার আরাফাত মিনহাসের দুর্দান্ত ডেলিভারিতে রীতিমত বোল্ড হয়ে যান গ্রিন।

ম্যাচের প্রথমেই লেগ স্টাম্পের বাইরে সামান্য শর্ট লেন্থে একটি বল করেন আরাফাত। পিচে পড়ে বলটি তীব্রভাবে টার্ন করে। গ্রিন বলের গতিপথ বুঝতে না পেরে ক্রিজে স্থির হয়ে যান। বলটি তাঁর ব্যাটে লেগে দিক পরিবর্তন করে, আঘাত হানে অফ স্টাম্পে। তরুণ পাকিস্তানি স্পিনারের এমন ম্যাজিকাল ডেলিভারিতে রীতিমত হতবাক হয়ে যান অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার।

আরো পড়ুন: ঋষভ পন্থ পদত্যাগ করতেই লখনউ শিবিরে পরবর্তী অধিনায়কের খোঁজ শুরু! কে হবেন লখনউয়ের অধিনায়ক?

আইপিএলেও হতাশ করেন গ্রিন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ গ্রিন কেকেআরের হয়ে ১৪টি ম্যাচ খেলেন। পুরো সিজনে ১৪৫.৭০ স্ট্রাইক রেটে ৩২২ রান করেন তিনি। কয়েকটা কার্যকর ইনিংস তিনি খেললেও ২৫.২০ কোটির মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনও পারফরম্যান্স দেখাতে পারেননি। বল হাতেও বেশি প্রভাব ফেলতে তিনি পারেননি। পুরো সিজনে তাঁর ঝুলিতে মাত্র ৭টি উইকেট আসে। গ্রিনের ব্যর্থতা আর দলের সমস্যার জন্য প্লে-অফে পৌঁছাতে পারেনি কেকেআর।

পাকিস্তানের সহজ জয়লাভ!

প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া টসে হেরে প্রথম ব্যাট করতে নামে। ৪৪.১ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে ম্যাথিউ শর্ট ৫৫ আর ম্যাট রেনশ ৬১ রান করেন এদিন।

জবাবে পাকিস্তানের হয়ে মাঠে নেমে ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাবর আজম। ৬৫ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান গাজী ঘোরি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৪২.৩ ওভারে ২০২ রান তুলে নিয়ে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থ হয়ে হতাশাজনক পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটেও, স্বাভাবিক ভাবেই চাপে ক্যামেরন গ্রিন।

আরো পড়ুন: IPL 2026 Prize Money: বৈভব একাই পেল ৫টি পুরস্কার, আর কে কী জিতলেন, চ্যাম্পিয়ন হয়ে আরসিবি কত টাকা পেল?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে