CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

IPL 2026 Prize Money: বৈভব একাই পেল ৫টি পুরস্কার, আর কে কী জিতলেন, চ্যাম্পিয়ন হয়ে আরসিবি কত টাকা পেল?

২০২৬-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের জন্য ট্রফি জয় করে ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে ৫ উইকেটে গুজরাট টাইটান্সকে ধরাশায়ী করে আবারও চ্যাম্পিয়নের মুকুট মাথায় উঠল বেঙ্গালুরু শিবিরের। কেমন ছিল এদিনের ফাইনাল ম্যাচ?

Vaibhav Suryavanshi IPL 2026 prize
Vaibhav Suryavanshi IPL 2026 prize

২০২৬-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের জন্য ট্রফি জয় করে ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে ৫ উইকেটে গুজরাট টাইটান্সকে ধরাশায়ী করে আবারও চ্যাম্পিয়নের মুকুট মাথায় উঠল বেঙ্গালুরু শিবিরের।   

ফাইনালে কিং কোহলির রানের দাপট!

ফাইনালে দলের জয়লাভের নায়ক আরসিবির তারকা ক্রিকেটার বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিং করে তিনি ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেন। তাঁর এমন ম্যাচজয়ী ইনিংসের জন্য ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন কিং কোহলি। এদিন গুজরাটের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শেষে ছক্কা মেরে আরসিবির জয় নিশ্চিত করলেন তিনি।

ভুবনেশ্বর কুমার আর রশিখ সালামের বোলিংয়ে চাপে গুজরাট!

অন্যদিকে, ম্যাচের প্রথমেই ভুবনেশ্বর কুমার আর রশিখ সালামের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়তে হয় শুভমন গিলের গুজরাট টাইটান্সকে। যদিও চাপ আর কাটিয়ে ওঠা হলোনা গুজরাটের, তাই রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল গুজরাটকে।

ব্যক্তিগত পুরস্কারের বেশিরভাগটাই বৈভবের দখলে:

তবে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যক্তিগত পুরস্কারের তালিকায় বৈভব সূর্যবংশী রয়েছেন সবার উপরে। একাধিক বিভাগে রাজস্থান রয়্যালসের এই তরুণ তারকা ব্যাটার সেরার পুরস্কার অর্জন করে নজর কেড়ে নিয়েছেন। ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জেতেন তিনি। শুধু তাই নয় ইমার্জিং প্লেয়ার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার থেকে শুরু করে, সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন আর সর্বাধিক ছক্কা হাঁকানোর পুরস্কারগুলিও নিজের নামেই এন্ট্রি করলেন। পুরো মরসুম জুড়ে তাঁর ব্যাট থেকে ৭২টি ছয় এসেছে। তাঁর স্ট্রাইক রেট ২৩৭।

আরো পড়ুন: চাকরি যাচ্ছে গৌতম গম্ভীরের? এবার নতুন কোচ বেছে নিচ্ছে বিসিসিআই!

বেগুনি টুপি জিতেছেন কাগিসো রাবাডা:

বোলিং বিভাগের ক্ষেত্রেও বেগুনি টুপি জিতেছেন গুজরাট টাইটান্স শিবিরের কাগিসো রাবাডা। রাবাডা পুরো সিজনে ২৯টি উইকেট তুলে সর্বাধিক উইকেট শিকারির হিসেবে সম্মান অর্জন করছেন।

সর্বাধিক চারের পুরস্কার সাই সুদর্শনের:

এছাড়াও সর্বাধিক চার মারার জন্য পুরস্কার পেলেন গুজরাটের সাই সুদর্শন। তাঁর ব্যাট থেকে ৭৫টি চার এসেছে। সেরা ক্যাচের পুরস্কার অর্জন করেছেন কলকাতা নাইট রাইডার্সের মণীশ পাণ্ডে। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল পাঞ্জাব কিংস। আর সেরা স্টেডিয়ামের সম্মান অর্জন করেছে কলকাতার ইডেন গার্ডেন্স।

কত টাকা করে পেল দলগুলি: 

এবারের আইপিএলে পুরস্কারের অঙ্কের দিক থেকে বড় চমক রয়েছে। চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল ২০ কোটি টাকা। রানার্স-আপ হওয়া গুজরাট টাইটান্স পেয়েছে ১২.৫ কোটি টাকা। এছাড়াও তৃতীয় স্থানাধিকারী দল পেল ৭ কোটি টাকা। চতুর্থ স্থানাধিকারী দলকে দেওয়া হয়েছে ৬.৫ কোটি টাকা।

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসানের পর প্রথমবার আইপিএল ট্রফি জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবছরেও সেই সাফল্য ধরে রেখে পরপর দ্বিতীয়বার ট্রফি জিতে ঘরে এনে নিজেদের আধিপত্য ফের একবার প্রমাণ করে দিল রজত পাতিদারের দল।

আরো পড়ুন: Orange Cap Holder Vaibhav Suryavanshi: আইপিএল ফাইনাল শুরুর মাত্র ২২ বল পরেই 'কমলা টুপি' নিশ্চিত হয়ে গেছিল বৈভবের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 662 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে