CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

চাকরি যাচ্ছে গৌতম গম্ভীরের? এবার নতুন কোচ বেছে নিচ্ছে বিসিসিআই!

আইপিএল শেষ হওয়ার পরেই ব্যস্ত সূচি শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলে। দেশের মাটিতে আর বিদেশে একাধিক সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। সেই ব্যস্ততার মাঝেই এশিয়ান গেমসের জন্য প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টিম ইন্ডিয়ার কোচে দায়িত্ব পালন করতে পারেন। তাহলে গৌতম গম্ভীরের পদ কি চোয়েল যাবে?

Gautam Gambhir could be replaced
Gautam Gambhir could be replaced

আইপিএল শেষ হওয়ার পরেই ব্যস্ত সূচি শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলে। দেশের মাটিতে আর বিদেশে একাধিক সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়া-কে। সেই ব্যস্ততার মাঝেই এশিয়ান গেমসের জন্য প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টিম ইন্ডিয়ার কোচে দায়িত্ব পালন করতে পারেন।

যদিও প্রধান কোচ গৌতম গম্ভীরের পদ নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। চলতি বছরের সেপ্টেম্বসে একই সময়ে ভারতের হাতে একাধিক আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ, আবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। অন্যদিকে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে।

কী বলছে সংবাদমাধ্যমের প্রতিবেদন?

এক হিন্দি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, সিনিয়র দলের সঙ্গে গৌতম গম্ভীর ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবেন। অন্যদিকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করা টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

এশিয়ান গেমসে তরুণ ও রিজার্ভ ক্রিকেটাররা!

প্রসঙ্গত, গত এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ায় অংশ নিয়েছিলেন তরুণ ও রিজার্ভ ক্রিকেটাররা। সোনা জিতে সেই দলই ইতিহাস গড়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড এবারেও একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও তারা প্রতিযোগিতাটিকে মোটেই হালকাভাবে নিতে রাজি নয়। তাই, ৩০ থেকে ৩৫ জন ক্রিকেটারদের তালিকা আগে থেকেই প্রস্তুত রাখা হচ্ছে।

আরো পড়ুন: Orange Cap Holder Vaibhav Suryavanshi: আইপিএল ফাইনাল শুরুর মাত্র ২২ বল পরেই 'কমলা টুপি' নিশ্চিত হয়ে গেছিল বৈভবের!

এশিয়ান গেমসের দলে থাকতে পারেন বৈভব সূর্যবংশী:

আইপিএলের মঞ্চে ঝড় তোলা তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী সেই তালিকায় জায়গা করে নিতে পারেন। তাঁকে এশিয়ান গেমসের দলে দেখা যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল। নতুন মুখদের মাঠে নামিয়ে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে পরখ করে দেখার পরিকল্পনাও রেখেছেন নির্বাচকরা।

নাম নেই সূর্যকুমার যাদবের:

জানা গেছে, সম্ভাব্য তালিকায় নাকি সূর্যকুমার যাদবের নাম নেই। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এশিয়ান গেমসের পরিকল্পনা থেকে তাঁকে কি সরিয়ে দেওয়া হচ্ছে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কি খেলবেন তিনি? তবে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

তরুণ খেলোয়ারদের মধ্যে আলোচনায় রয়েছেন যশ ঠাকুর, অনুকূল রায়, বিপ্রাজ নিগম এবং হর্ষ দুবে। শেষ পর্যন্ত কারা ভারতের জার্সিতে মাঠে নামবেন এশিয়ান গেমসে, তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের পারফরমেন্সের উপর।

আরো পড়ুন: RCB vs GT: ফাইনালে কেন নট আউট হওয়ার পর রজত পাটিদার আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন?

ট্যাগ:India

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে