CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

RCB vs GT: ফাইনালে কেন নট আউট হওয়ার পর রজত পাটিদার আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন?

আইপিএল ২০২৬ সিজনের ফাইনালে গুজরাট টাইটান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে ক্রিকেটের পাশাপাশি, আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার উঠে এল আম্পায়ারিংও।

Rajat Patidar umpire controversy
Rajat Patidar umpire controversy

আইপিএল ২০২৬ সিজনের ফাইনালে গুজরাট টাইটান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে ক্রিকেটের পাশাপাশি, আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার উঠে এল আম্পায়ারিংও। ম্যাচের প্রথম থেকেই একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে এবং সোশ্যাল মিডিয়ায়।

সাই সুদর্শনকে প্রথম ওভারেই আউট দেওয়া নিয়ে প্রশ্ন!

সাই সুদর্শনকে প্রথম ওভারেই আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও গুজরাটের ইনিংসের দশম ওভারের শেষ বলে সবথেকে বড় বিতর্ক তৈরি হয়েছে। ওই সময় ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে দিয়ে চাপে পড়ে যায় গুজরাট। ব্যাট করছিলেন ওয়াশিংটন সুন্দর। জ্যাকব ডাফির একটি শর্ট বল তিনি পুল করতে গিয়ে ঠিকভাবে ব্যাটে লাগাতে পারেননি। আকাশে উঠে যায় বলটি এবং ডিপ ফাইন লেগ থেকে দৌড়ে এসে জর্ডান কক্স দুর্দান্ত ক্যাচ ধরেন।

রিপ্লে পরীক্ষা করতেই ঘুরে যায় ম্যাচ!

ক্যাচ ধরার সাথে সাথেই উল্লাসে মেতে ওঠেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা। এমনকি মাঠ ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেন ওয়াশিংটন সুন্দরও। কিন্তু তারপরেই রিপ্লে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তৃতীয় আম্পায়ার।

রিপ্লে করলে দেখা যায়, ক্যাচ ধরার সময় বলের নিচে পুরোপুরি জর্ডান কক্সের আঙুল ছিল না। বলটি ডাইভ দেওয়ার সময় ঘাস স্পর্শ করেছে বলেও মনে করা হয়। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের শেষে ক্যাচটিকে বৈধ বলে মনে করেননি তৃতীয় আম্পায়ার। অবশেষে নট আউট ঘোষণা করেন ওয়াশিংটন সুন্দরকে।

আরো পড়ুন: RCB WON IPL 2026: এটাও আরসিবির যুগ, পরপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বিরাটরা!

বিস্মিত আরসিবির তারকা ব্যাটার বিরাট কোহলি:

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আরসিবি অধিনায়ক রজত পাটিদার-কে মাঠের আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন দলের তারকা ব্যাটার বিরাট কোহলিও। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর প্রতিক্রিয়ার ভিডিও।

এই সিদ্ধান্তে বড় স্বস্তি পায় গুজরাট টাইটান্স। যদিও আম্পায়ারিংয়ের মান আর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আইপিএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে এহেন সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

আরো পড়ুন: IPL 2026 Final: আরসিবি ইতিহাস গড়ল, আইপিএলে এমনটা করা প্রথম দল হয়ে উঠল আরসিবি!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে