CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

IPL 2026 Final: আরসিবি ইতিহাস গড়ল, আইপিএলে এমনটা করা প্রথম দল হয়ে উঠল আরসিবি!

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস সৃষ্টি করল রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের ফাইনালেও বর্তমান চ্যাম্পিয়নরা তাদের বিধ্বংসী ফর্ম অব্যাহত। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শিরোপা জয়ের ম্যাচে শুরুতেই উইকেট তুলে নিয়ে দলের বোলাররা ম্যাচটিকে একপেশে করে ফেলেন।

Bhuvneshwar Kumar and Josh Hazlewood for RCB
Bhuvneshwar Kumar and Josh Hazlewood for RCB

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস সৃষ্টি করল রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের ফাইনালেও বর্তমান চ্যাম্পিয়নরা তাদের বিধ্বংসী ফর্ম অব্যাহত। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শিরোপা জয়ের ম্যাচে শুরুতেই উইকেট তুলে নিয়ে দলের বোলাররা ম্যাচটিকে একপেশে করে ফেলেন। জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার এবং রসিক সালাম পুরো সিজন জুড়ে ধারাবাহিকভাবে উইকেট তুলে, আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে আরসিবিকে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি উইকেট শিকারী দল হিসেবে পরিচিতি এনে দিয়েছেন। 

কতগুলো উইকেট তুলল আরসিবি?

আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে এক সিজনে পাওয়ারপ্লেতে আরসিবি পুরো ৩৫টি উইকেট তুলেছে। ২০২৬ আইপিএল ফাইনালের ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড জুটি প্রথম ছয় ওভারের মধ্যেই গুজরাট টাইটান্সের দুই ওপেনার সাই সুদর্শন আর শুভমান গিলকে আউট করে দেন। আরসিবি এই দুটি উইকেটের মাধ্যমে পাওয়ারপ্লেতে সর্বাধিক উইকেটের এমন এক রেকর্ড গড়ল, যা ভাঙা কঠিন।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi: বয়স ১৫, কিন্তু রেকর্ডের সংখ্যা তার বয়সকে ছাপিয়ে গেছে, বিরাট-রোহিতরাও যা পারেননি, তা এবার করলেন 'বস বেবি'! 

ভেঙে যেতে পারে আরসিবির রেকর্ড!

শেষ ম্যাচের পূর্বে, পাওয়ারপ্লেতে সর্বাধিক উইকেট নেওয়ার ক্ষেত্রে আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সের সমকক্ষ হল। ২০২৩ আইপিএল সিজনে রেকর্ডটি ছিল ৩৩ উইকেট। ২০১৩ আইপিএল সিজনেও একই সংখ্যক উইকেট নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই মরসুমে পাওয়ারপ্লে ওভারে  গুজরাট টাইটান্সও ৩৩টি উইকেট নিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট নিয়ে আরসিবির রেকর্ডটি ভেঙে দিতে পারে তারা।

মহম্মদ শামির রেকর্ডের সমকক্ষ হলেন ভুবনেশ্বর কুমার:

আইপিএলের ফাইনালে একটি বিশেষ রেকর্ড গড়েন ভুবনেশ্বর কুমার। তিনি এক আইপিএল মরশুমে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে মহম্মদ শামির রেকর্ডের সমান সমান হলেন। আইপিএলের ২০২৩ মরশুমে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময় মহম্মদ শামি মোট ১৭টি উইকেট নেন। আইপিএল ২০২৬-এও ভুবনেশ্বর একই সংখ্যক উইকেট নিয়েছেন। সাই সুদর্শনকে আউট করে আইপিএল ২০২৬-এর পাওয়ারপ্লেতে তিনি নিজের উইকেট সংখ্যা নিয়ে গেলেন ১৭-তে।

আরো পড়ুন: ললিত মোদীর তরফে বৈভবের জন্য চলে এল বড় প্রস্তাব, বিশ্বের যেকোনো জায়গায় পড়াশোনা করলে তার খরচ দেবেন ললিত মোদী!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে