CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

Vaibhav sooryavanshi: বয়স ১৫, কিন্তু রেকর্ডের সংখ্যা তার বয়সকে ছাপিয়ে গেছে, বিরাট-রোহিতরাও যা পারেননি, তা এবার করলেন 'বস বেবি'!

আইপিএলের মঞ্চে একের পর এক রেকর্ড ভাঙাকেই অভ্যাসে পরিণত করে নিয়েছেন তরুণ তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী বৈভব একের পর এক নজির সৃষ্টি করে বিস্মিত করে চলেছেন ক্রিকেট বিশ্বকে। শুক্রবার মুল্লানপুরে আয়োজিত দ্বিতীয় কোয়ালিফায়ারে বৈভব আরোও দুটি বড় রেকর্ড নিজের নামে করে নিলেন। আইপিএলের ইতিহাসে যেন তিনি এক নতুন অধ্যায় যোগ করলেন। কোন কোন রেকর্ড ভাঙলেন তিনি?

Vaibhav Suryavanshi 3
Vaibhav Suryavanshi 3

আইপিএলের মঞ্চে একের পর এক রেকর্ড ভাঙাকেই অভ্যাসে পরিণত করে নিয়েছেন তরুণ তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী বৈভব একের পর এক নজির সৃষ্টি করে বিস্মিত করে চলেছেন ক্রিকেট বিশ্বকে। শুক্রবার মুল্লানপুরে আয়োজিত দ্বিতীয় কোয়ালিফায়ারে বৈভব আরোও দুটি বড় রেকর্ড নিজের নামে করে নিলেন। আইপিএলের ইতিহাসে যেন তিনি এক নতুন অধ্যায় যোগ করলেন।

ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেললেন বৈভব!

এদিন মাত্র ১৭ বলে ৩১ রান করার পথে বৈভব আইপিএলের এক সংস্করণে পাওয়ার প্লেতে ৫০০ রান সম্পূর্ণ করা প্রথম ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়লেন। এতদিন ধরে এই তালিকায় একেবারে প্রথমে ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৬ সালে ৪৬৭ রান করেন ডেভিড ওয়ার্নার। তৃতীয় স্থানে অবস্থান করছেন ট্রাভিস হেড। যদিও সকলকে ছাপিয়ে বৈভব নতুন রেকর্ড স্থাপন করেছেন।

আইপিএলে দ্রুততম ১০০০ রান করার রেকর্ড গড়লেন 'বস বেবি'!

এখানেই শেষ নয়, আরোও একটি দারুন নজির সৃষ্টি করেছেন বৈভব। দ্রুততম ব্যাটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ১০০০ রান পূর্ণ করার রেকর্ডও নিজের নামেই লিখিয়ে নিলেন বৈভব। এই ম্যাচের আগে ৯৩২ রান তাঁর সংগ্রহে ছিল। মাত্র ৪০২ বল খেলে হাজার রানের মাইলফলকে পৌঁছে যান বৈভব। তিনি ভেঙে দিয়েছেন আন্দ্রে রাসেলের রেকর্ড। ইতিপূর্বে রাসেল ৫৪৫ বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

আরো পড়ুন: ললিত মোদীর তরফে বৈভবের জন্য চলে এল বড় প্রস্তাব, বিশ্বের যেকোনো জায়গায় পড়াশোনা করলে তার খরচ দেবেন ললিত মোদী!

কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন বৈভব:

উল্লেখ্য, এর আগের ম্যাচেও ইতিহাস সৃষ্টি করেন বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একটি আইপিএল সিজনে সর্বাধিক ছক্কার রেকর্ড তিনি নিজের নামে করেন। ভেঙে দিয়েছেন কিংবদন্তি ক্রিস গেইলের ৫৮ ছক্কার রেকর্ড।

এছাড়াও, দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ডও প্রায়ই ছুঁয়ে ফেলেছিলেন বিহারের বিস্ময় বালক। ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙার দারুণ সুযোগ পেলেও ২৯ বলে ৯৭ রান করে বৈভব আউট হয়ে যান। মাত্র ৩ রানের জন্য হাতছাড়া হয়ে গেছে ঐতিহাসিক সেঞ্চুরি। যেভাবে বৈভব এগিয়ে চলেছেন তাতে আগামী দিনে আইপিএলে আরো রেকর্ড ভেঙে ফেলতে পারেন বৈভব সূর্যবংশী, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মাত্র ১৫ বছর বয়সে বৈভব প্রমাণ করেছেন, ভারতের ক্রিকেট ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল হতে পারে।

আরো পড়ুন: শুভমনের সেঞ্চুরিতে খুশিতে আত্মহারা তাঁর বাবা-মা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে