CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

ললিত মোদীর তরফে বৈভবের জন্য চলে এল বড় প্রস্তাব, বিশ্বের যেকোনো জায়গায় পড়াশোনা করলে তার খরচ দেবেন ললিত মোদী!

মাত্র ১৫ বছর বয়সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ব্যাট হাতে নিয়ে ঝড় তুলে পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছেন তরুণ তারকা ওপেনার বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই ২০২৬ সালের আইপিএলে তাঁর বিস্ফোরক পারফরম্যান্স তাঁকে অন্যতম আলোচিত নাম করে তুলেছে পুরো ক্রিকেট মহলে। এবার বৈভবের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। প্রশংসার পাশাপাশি বৈভবের উচ্চশিক্ষার পুরো ব্যয়ভার বহনেরও ঘোষণা করলেন তিনি। কী বললেন ললিত মোদী?

Lalit Modi on Vaibhav Sooryavanshi
Lalit Modi on Vaibhav Sooryavanshi

মাত্র ১৫ বছর বয়সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ব্যাট হাতে নিয়ে ঝড় তুলে পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছেন তরুণ তারকা ওপেনার বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই ২০২৬ সালের আইপিএলে তাঁর বিস্ফোরক পারফরম্যান্স তাঁকে অন্যতম আলোচিত নাম করে তুলেছে পুরো ক্রিকেট মহলে। এবার বৈভবের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। প্রশংসার পাশাপাশি বৈভবের উচ্চশিক্ষার পুরো ব্যয়ভার বহনেরও ঘোষণা করলেন তিনি।

বৈভবের নির্ভিক ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা!

সম্প্রতি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে রাজস্থান রয়্যালস-এর হয়ে মাঠে নেমে মাত্র ৪৭ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন বৈভব। তাঁর ইনিংসে ছিল ৭টি ছক্কা। যদিও সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থেকেই আউট হন তিনি। তবুও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে তাঁর নির্ভীক ব্যাটিং।

বৈভবকে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ললিত মোদীর!

ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় ললিত মোদী লিখলেন, “আজ বৈভব সূর্যবংশী হয়তো সেঞ্চুরি থেকে চার রান দূরেই থেমে গিয়েছে, তবে আমার চোখে তার চেয়েও অনেক বড় কিছু সে অর্জন করতে পেরেছে। পুরো দেশকে সে দেখিয়েছে নির্ভীক আর তরুণ প্রতিভা ঠিক কাকে বলে।”

আরো পড়ুন: শুভমনের সেঞ্চুরিতে খুশিতে আত্মহারা তাঁর বাবা-মা!

বৈভবের পড়াশোনার দায়িত্ব নিলেন ললিত মোদী:

ললিত মোদী আরও বলেন, শুধুমাত্র বিনোদনের জন্য খেলাধুলা নয়, বরং নতুন সুযোগ তৈরি করার ক্ষেত্র হওয়া প্রয়োজন। ওই ভাবনা থেকেই যদি বৈভব ভবিষ্যতে কোনোদিনও ইচ্ছা প্রকাশ করেন, তাহলে বিশ্বের যে কোনও বিশ্ববিদ্যালয় কিংবা মহাবিদ্যালয়ে তাঁর পড়াশোনার জন্য সম্পূর্ণ অর্থায়িত শিক্ষাবৃত্তি দিতে তিনি প্রস্তুত। ললিত মোদীর কথায়, “তাঁর করা রানের জন্য এই শিক্ষাবৃত্তি নয়, বরং তাঁর সাহস, আত্মবিশ্বাস আর লাখ লাখ ভারতীয় তরুণকে অনুপ্রাণিত করার জন্যই।”

বৈভবকে তারকা ক্রিকেটার বলেন ললিত মোদী:

প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীর মতে, প্রতিভাকে কখনই শিক্ষা আর ক্রীড়া জীবনের মধ্যে একটিকে বেছে নেওয়ার জন্য বাধ্য করা ঠিক নয়। তিনি বলেন, আইপিএল থেকে একজন তারকার প্রত্যাশা তিনি করেছিলেন। বৈভব একেবারে তেমনই এক ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বৈভব।

 বৈভব সূর্যবংশীর ক্যারিয়ারের ২০২৬ আইপিএল অন্যতম স্মরণীয় অধ্যায়। পুরো মরশুমে ১৬ ম্যাচে ৭৭৬ রান তুলে সর্বোচ্চ রান সংগ্রাহকের সম্মান জিতেছেন তিঞ্জ। তাঁর স্ট্রাইক রেট ২৩০-এরও বেশি। সঙ্গে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন তিনি। অল্প বয়সে বৈভবের এই অসাধারণ উত্থান আশার সঞ্চার করেছে ভারতীয় ক্রিকেট মহলে।

আরো পড়ুন: লখনউয়ের নেতৃত্ব থেকে বিদায় নিতেই ঋষভ পন্থের সঙ্গে কথা শুরু কলকাতা নাইট রাইডার্সের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে