CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

লখনউয়ের নেতৃত্ব থেকে বিদায় নিতেই ঋষভ পন্থের সঙ্গে কথা শুরু কলকাতা নাইট রাইডার্সের!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সিজনকে সামনে রেখে শুরু হয়ে গেছে বড় দলবদলের জল্পনা। আর সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। তিনি শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়ার পর, তাঁর ভবিষ্যৎ কী হবে, এই নিয়ে শুরু হল ব্যাপক আলোচনা। এবার তাহলে অন্য দলে নাম লেখাবেন কি ঋষভ পন্থ?

Rishabh Pant KKR trade
Rishabh Pant KKR trade

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সিজনকে সামনে রেখে শুরু হয়ে গেছে বড় দলবদলের জল্পনা। আর সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। তিনি শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়ার পর, তাঁর ভবিষ্যৎ কী হবে, এই নিয়ে শুরু হল ব্যাপক আলোচনা।

ব্যক্তিগত পারফরম্যান্স ভালো নয় ঋষভ পন্থের!

এবারের আইপিএল মরশুমে ব্যক্তিগত পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী করতে পারেননি পন্থ। ১৪ ইনিংসে মাত্র ৩১২ রান করেন তিনি। অন্যদিকে দলের দিক থেকেও ব্যর্থ হয়েছে লখনউ। এবারের আইপিএলে পয়েন্ট তালিকার একেবারে শেষে থেকে অভিযান শেষ করেছে তারা। 

কী বলছেন টম মুডি:

এক বিবৃতিতে লখনউয়ের ক্রিকেট পরিচালন বিভাগের হেড টম মুডি জানান, নিজেই নেতৃত্বের দায়িত্ব থেকে ঋষভ পন্থ সরে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন। তাঁর সেই আবেদন গ্রহণ করেছে ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি অধিনায়ক হিসেবে দলের পরিবেশকে গড়ে তোলার বিষয়ে তিনি পন্থের অবদানের প্রশংসা করেছেন।

আগামী আইপিএল সিজনে কোন দলের জার্সিতে দেখা যাবে ঋষভকে?

তারপর থেকেই প্রশ্ন উঠছে, কোন দলের জার্সিতে আগামী আইপিএলে মাঠে নামবেন পন্থ? ক্রিকেট মহলে গুঞ্জন, অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহী। একদিকে দিল্লি ক্যাপিটালস এবং অন্যদিকে কেকেআর

আরো পড়ুন: Hardik Pandya: হার্দিক পান্ডেয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন এই ৪ প্লেয়ার!

পন্থকে দলে নেওয়ার কথা ভাবছে কেকেআর!

বিশেষ করে কেকেআআরের ক্ষেত্রে আগের মরশুমে স্পষ্ট হয়ে যায় অধিনায়কত্বের সমস্যা। শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দেওয়ার পর থেকে স্থায়ী নেতৃত্ব নিয়ে মহা সমস্যায় রয়েছে দলটি। শেষ পর্যন্ত দায়িত্ব সামলে ছিলেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। সূত্রের খবর, ইতিমধ্যেই কেকেআরের কয়েকজন শীর্ষকর্তা যোগাযোগ করেছেন পন্থের সঙ্গে। ট্রেডের মাধ্যমে হোক বা নিলামে নেওয়ার সম্ভাবনা, দু’টি রাস্তাই খোলা রাখা হয়েছে।

পন্থকে ফেরাতে মরিয়া দিল্লি ক্যাপিটালস:

অন্যদিকে জানা যাচ্ছে, পন্থকে ফেরানোর ব্যাপারে দিল্লি ক্যাপিটালসও আগ্রহী। দীর্ঘদিন তিনি দিল্লির হয়ে খেলেছেন, নেতৃত্বও দিয়েছেন। তাই পুরনো সম্পর্কের সূত্র ধরে পন্থকে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে ফ্র্যাঞ্চাইজির একাংশ।

ব্যাটিং, বোলিং এবং অধিনায়কত্ব- কোনো দিক থেকেই সাফল্য মেলায় হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার পর তাঁকে নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে তাঁকে। আগামী মরশুমে হার্দিক আর মুম্বই ইন্ডিয়ান্সের রাস্তা আলাদা হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর জন্য দুঃখ প্রকাশ করেছেন অশ্বিন, রিয়ান পরাগকে একহাত নিলেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে