CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

Hardik Pandya: হার্দিক পান্ডেয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন এই ৪ প্লেয়ার!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সে অস্থিরতা চলছে গত কয়েক বছর ধরে। বিশেষত গুজরাট টাইটান্স থেকে ফিরে এসে হার্দিক পান্ডেয়া রোহিত শর্মার জায়গায় অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিতর্ক আর অস্বস্তির খবর প্রকাশ্যে এসেছে দলকে ঘিরে। এবার ২০২৬ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হতাশাজনক পারফরম্যান্সের পর আরও তীব্র হয়েছে সেই জল্পনা। কী হবে হার্দিক আর মুম্বইয়ের ভবিষ্যৎ?

Hardik Pandya Mumbai Indians controversy
Hardik Pandya Mumbai Indians controversy

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সে অস্থিরতা চলছে গত কয়েক বছর ধরে। বিশেষত গুজরাট টাইটান্স থেকে ফিরে এসে হার্দিক পান্ডেয়া রোহিত শর্মার জায়গায় অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিতর্ক আর অস্বস্তির খবর প্রকাশ্যে এসেছে দলকে ঘিরে। এবার ২০২৬ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হতাশাজনক পারফরম্যান্সের পর আরও তীব্র হয়েছে সেই জল্পনা।

হার্দিকের নেতৃত্বে দ্বিতীয় বার প্লে-অফে উঠতে ব্যর্থ দল!

হার্দিক পান্ডেয়ার নেতৃত্বে এ বার মুম্বই ইন্ডিয়ান্স-কে লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। পয়েন্ট তালিকায় পাঁচ বারের চ্যাম্পিয়ন দল নবম স্থানে থেকে এবারের মরশুম শেষ করেছে। হার্দিকের অধিনায়কত্বে এটাই ছিল মুম্বইয়ের তৃতীয় মরশুম। তার মধ্যে দ্বিতীয় বার প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে দল। তাই তাঁর নেতৃত্ব আর দলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নাও পারেন হার্দিক!

বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, আগামী মরশুমে হার্দিক পান্ডেয়া মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নাও পারেন। একটি প্রতিবেদন অনুযায়ী, এবারের মরশুমে নাকি প্রবল মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ভারতীয় অলরাউন্ডার। মুম্বইয়ের প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে যেতেই, নাকি ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টের কাছে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন হার্দিক। পরবর্তীতে দু-পক্ষের আলোচনার মাধ্যমে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর জন্য দুঃখ প্রকাশ করেছেন অশ্বিন, রিয়ান পরাগকে একহাত নিলেন?

চার ক্রিকেটারের সমর্থন পাননি হার্দিক:

এক ক্রীড়া সাংবাদিক সম্প্রতি দাবি করেছেন, হার্দিক অধিনায়ক হওয়ার পর থেকে তাঁকে পুরোপুরি সমর্থন জানাননি দলের চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে ওই ক্রিকেটারদের নাম প্রকাশ্যে আনা হয়নি। হার্দিকের অনিশ্চিত ভবিষ্যতের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়কের দায়িত্ব কে নেবেন সেই নিয়ে চলছে জল্পনা।

অধিনায়কত্বের দৌড়ে কারা?

সম্ভাব্য তালিকায় প্রথমেই সূর্যকুমার যাদব-এর নাম উঠে এসেছে। আগে কয়েকটি ম্যাচে সফলভাবে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যদিও তাঁর বয়স আর সাম্প্রতিক ফর্ম নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। মুম্বইয়ের অধিনায়ক পরে আরও এক অন্যতম দাবিদার হলেন, জাশপ্রীত বুমরা। তিনি দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার। নেতৃত্ব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তাই গ্রহণযোগ্যতার তাঁকে এগিয়ে রাখছে মুম্বই।

আলোচনায় রয়েছে তরুণ ব্যাটার তিলক বর্মাও। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন। পাশাপাশি তিনি জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন। ভবিষ্যতের কথা ভেবে তাঁকে অধিনায়ক কিংবা সহ-অধিনায়কের দিতে পারে ফ্র্যাঞ্চাইজি। যদিও এই প্রসঙ্গে কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি মুম্বই ইন্ডিয়ান্স কিংবা হার্দিক পাণ্ডেয়া।

আরো পড়ুন: একজোড়া জুতো কেনার টাকাও ছিল না! ঈশান কিষাণের দেওয়া উপহারেই আইপিএলে বাজিমাত করেছেন এই বিহারি পেসার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে