একজোড়া জুতো কেনার টাকাও ছিল না! ঈশান কিষাণের দেওয়া উপহারেই আইপিএলে বাজিমাত করেছেন এই বিহারি পেসার!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিহারের ক্রিকেটার বলেন যাঁর মুখ আগে চোখের সামনে ভেসে উঠতো তিনি হলেন বৈভব সূর্যবংশী। এবার সেই তালিকায় জায়গা করে নিলেন বিহারের আরেকজন তরুণ পেসার সাকিব হুসেন। এবারের আইপিএল থেকে সানরাইজার্স হায়দরাবাদ বিদায় নিলেও, ২২ বছর বয়সী ডানহাতি পেসার সাকিব হুসেন এখনও আলোচনার কেন্দ্রে রয়েছেন। এবারের আইপিএল মরশুমে কী এমন অবদান রাখলেন তিনি?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
Ishan Kishan gifted shoes to Sakib Hussain
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিহারের ক্রিকেটার বলেন যাঁর মুখ আগে চোখের সামনে ভেসে উঠতো তিনি হলেন বৈভব সূর্যবংশী।  এবার সেই তালিকায় জায়গা করে নিলেন বিহারের আরেকজন তরুণ পেসার সাকিব হুসেন। এবারের আইপিএল থেকে সানরাইজার্স হায়দরাবাদ বিদায় নিলেও, ২২ বছর বয়সী ডানহাতি পেসার সাকিব হুসেন এখনও আলোচনার কেন্দ্রে রয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদে এসে নিজের জাত চেনালেন সাকিব!

২০২৪-এর আইপিএল নিলামে কেকেআর ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নেয়।  তবে সেই বার একটিও ম্যাচে খেলার সুযোগ তিনি পাননি। এরপর সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ৩০ লক্ষ টাকায় দলে নেয়। সুযোগ পেতে এবার নিজের প্রতিভার প্রমাণ দিলেন সাকিব হুসেন। প্রথম আইপিএল মরশুমে তিনি ১১টি ম্যাচে ১৫টি উইকেট তুলে সকলের নজরে এলেন।

দু-বেলা খাবার জোগাড় করতে হিমশিম খেত পরিবার!

তবে এই সাফল্য এসেছে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। বিহারের গোপালগঞ্জের ছেলে সাকিবের পরিবার একসময় দুবেলা দু'মুঠো খাবার জোগাড় করতে সমস্যায় ছিল। ক্রিকেট খেলার জন্য যে স্পাইক জুতো কেনা প্রয়োজন ছিল, সেই জুতো কেনার সামর্থ্য ছিল না পরিবারের। 

সাকিবের পাশে দাঁড়ান উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান:

একবার একটি সাক্ষাৎকারে সাকিব জানান, তাঁর ক্রিকেট জীবন সূচনার কঠিন সময় গুলিতে তিনি পাশে পেয়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষানকে। আর্থিক সমস্যা রয়েছে জানতে পেরে ঈশান তাঁর থেকে জানতে চান, কোন স্পাইক জুতো পরে তিনি খেলতে চান। অ্যাডিডাস অ্যাডিপাওয়ার স্পাইকের কথা সাকিব ঈশানকে জানালে, তাঁকে একেবারে ছয় জোড়া স্পাইক উপহার হিসেবে দেন ঈশান। সেই প্রত্যেকটা জুতোরই দাম ছিল ১২ থেকে ১৫ হাজার টাকা।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর জন্যই রাজস্থান রয়্যালস ছাড়বেন যশস্বী জয়সওয়াল?

সেনাবাহিনীতে যোগ দিতে চাওয়া সাকিবের ক্রিকেটে আগমন:

সাকিব একসময় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। নিজের লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন শরীর চর্চা এবং দীর্ঘক্ষন ধরে দৌড়ঝাঁপ করতেন। তবে পরিবারে আর্থিক সংকট দেখা দেওয়ার কারণে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। কাজ হারিয়ে ফেলেন তাঁর শ্রমিক বাবা। সংসারে টানাপোড়েন শুরু হয়। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য টেনিস বলের বিভিন্ন টুর্নামেন্ট খেলতে শুরু করেন সাকিব। প্রতি ম্যাসেজ তিনি ৫০০ টাকা থেকে ১০০০ টাকা ইনকাম করে সংসারে সাহায্য করতেন। 

সাকিবের স্বপ্ন পূরণে মায়ের অবদান:

ছেলের স্বপ্ন পূরণ করতে সাকিবের না সুবুক্তারা খাতুন গয়না বিক্রি করে দেন। আজ সেই ত্যাগই যেন সার্থক হল। ১৩ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আইপিএলে প্রথমবারের মতো খেলতে নামেন সাকিব। প্রথম ম্যাচেই তিনি ২৪ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট। ক্রিকেটবিশ্বকে রীতিমতো চমকে দেন তিনি। গোটা সিজনে ১১ ম্যাচে ১৫টি উইকেট আর ৯.৪৫ ইকোনমি রেট নিয়ে তিনি নিজের ধারাবাহিকতার প্রমাণ দিলেন।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ টাকার পাহাড়! জানেন, জয়ী ও রানার্স দল কত টাকা পাবে?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে