CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

আইপিএল ২০২৬-এ টাকার পাহাড়! জানেন, জয়ী ও রানার্স দল কত টাকা পাবে?

শেষ লগ্নে পৌঁছে গেল আইপিএল ২০২৬। রবিবারের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর গুজরাত টাইটান্স। ট্রফি জয়ের লড়াইয়ের সঙ্গে সঙ্গে এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রাইজমানি নিয়েও বড় আলোচনা চলছে। কত অর্থ পাবে চ্যাম্পিয়ন আর রানার্স-আপ দল, সেটাই জানার আগ্রহ এখন তুঙ্গে।

IPL 2026 Prize Money
IPL 2026 Prize Money

বিশাল অংকের প্রাইজ মানির ঘোষণা বিসিসিআইয়ের!

আইপিএল ২০২৬ সিজনের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মোট ৪৬.৫ কোটি টাকারও বেশি টাকার প্রাইজমানির ঘোষণা করেছে। ট্রফির সঙ্গে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে পুরো ২০ কোটি টাকা। তাই শুধু শিরোপা জয় নয়, ফাইনালের জয়ী দল এবারে ঘরে তুলতে চলেছে বিশাল আর্থিক পুরস্কারও। 

কত টাকা করে পাবে দলগুলো?

অন্যদিকে, ১৩ কোটি টাকা পাবে রানার্স-আপ দল। ট্রফি হাতছাড়া হয়ে গেলেও পুরো মরশুমে ধারাবাহিক পারফরম্যান্স করার স্বীকৃতি হিসেবে এই বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে রানার্স-আপ দলকে।

প্লে-অফে তৃতীয় স্থান দখল করা দল পাবে পুরো ৭ কোটি টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত হতে হলেও পুরো টুর্নামেন্টজুড়ে বিস্ফোরক লড়াইয়ের জন্য তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

এলিমিনেটর পর্বে বিদায় নেওয়া চতুর্থ স্থানে এবারের আইপিএল মরশুম শেষ করা দল ৬.৫ কোটি টাকা পাবে। এই অর্থ দেওয়া হবে প্লে-অফে পৌঁছানোর কৃতিত্বের স্বীকৃতি হিসেবে।

আরো পড়ুন: ভারতের নির্বাচকদের উচিত যশস্বী জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া—এবার বড় কথা বলে দিলেন মঞ্জরেকর! 

কীভাবে অর্থ পায় পঞ্চম থেকে দশম স্থানে থাকা দলগুলি:

যদিও পঞ্চম থেকে দশম স্থানে যেসব দলগুলো রয়েছে, তাদের জন্য আলাদা করে কোনও প্রাইজমানি নেই। আইপিএলের নিয়ম অনুসারে, শুধুমাত্র প্লে-অফে ওঠা শীর্ষ চার দল এই প্রাইজমানি পুল থেকে অর্থ পায়।

২০২৬ আইপিএলের প্রাইজমানির তালিকা:

আইপিএল ২০২৬ প্রাইজমানির তালিকা দেখে নিন। চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি টাকা, রানার্স-আপ দল ১৩ কোটি টাকা, তৃতীয় স্থানে থাকা দল পাবে ৭ কোটি টাকা এবং চতুর্থ স্থানে থাকা দল পাবে ৬.৫ কোটি টাকা। ২০ কোটি টাকার চেক এবার নিজেদের নামে লেখাবে কে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি গুজরাত টাইটান্স? সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট অনুরাগীরা।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ 'বস বেবি'-র কামাল, পাওয়ার প্লে-তে বৈভব এবার যে বিশ্বরেকর্ড গড়লেন, তা ভাঙা অসম্ভব!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে