CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

ভারতের নির্বাচকদের উচিত যশস্বী জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া—এবার বড় কথা বলে দিলেন মঞ্জরেকর!

শুরু হতে চলা আফগানিস্তান ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়ায় রোহিত শর্মার উপস্থিতিকে কেন্দ্র করে শুরু জোর বিতর্ক। বিসিসিআইয়ের নির্বাচক কমিটির এহেন সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনায় সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তিনি জানতে চেয়েছেন, রোহিতের ফর্ম আর ফিটনেস নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তাহলে কেন তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বাদ দিয়ে রোহিতকে দলে নেওয়া হল?

Sanjay Manjrekar comments on Yashasvi Jaiswal
Sanjay Manjrekar comments on Yashasvi Jaiswal

শুরু হতে চলা আফগানিস্তান ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়া-য় রোহিত শর্মার উপস্থিতিকে কেন্দ্র করে শুরু জোর বিতর্ক। বিসিসিআইয়ের নির্বাচক কমিটির এহেন সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনায় সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। 

বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল আর সাই সুদর্শন!

মঞ্জরেকরের ক্ষোভের মূলে রয়েছেন দুই তরুণ ব্যাটার। তাঁরা যশস্বী জয়সওয়াল আর সাই সুদর্শন। আফগানিস্তান সিরিজের জন্য দু’জনকেই ভারতীয় ওয়ান ডে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যথেষ্ট প্রশংসনীয় ছিল তাঁদের পারফরম্যান্স, মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর।

মঞ্জরেকরের মন্তব্য:

মঞ্জরেকর জানান, “ভারতের হয়ে সাই সুদর্শন ওয়ান ডে ক্রিকেটে চার ইনিংস খেলেছেন। তার মধ্যে তিনটিতেই তিনি অর্ধশতরান করেছে। অন্যদিকে যশস্বী জয়সওয়ালের সর্বশেষ ওয়ান ডে ইনিংসে ১১৬ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু তাও এই দুই ক্রিকেটারকে দলে জায়গা দেওয়া হল না। বদলে এমন এক ক্রিকেটারকে নেওয়া হল, যার ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি বর্তমানে সেরা ছন্দেও নেই তিনি। এর পেছনের যুক্তিটাই আমি জানতে চাই।”

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ 'বস বেবি'-র কামাল, পাওয়ার প্লে-তে বৈভব এবার যে বিশ্বরেকর্ড গড়লেন, তা ভাঙা অসম্ভব!

ভবিষ্যতে ভারতীয় দল গঠনে তরুণ খেলোয়াড়দের উপর আস্থা!

সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, ভবিষ্যৎ ভারতীয় দল গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের উপর আস্থা রাখতে হবে এখন থেকেই। বিশেষত যশস্বী জয়সওয়ালকে ওপেনিং বিভাগে নিয়মিত সুযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। 

মঞ্জরেকর জানান, “কোনো কারণে যদি নির্বাচকদের রোহিত শর্মাকে দলে নেওয়ারই হয়, তবে প্রথমে যশস্বী জয়সওয়ালকে ফোন করে ক্ষমা চাওয়া উচিত। আন্তর্জাতিক ক্রিকেটের কঠিনতম মঞ্চে এই ছেলেটি নিজেকে যোগ্য বলে প্রমাণ করেছে। তাঁর বয়স মাত্র ২৪ বছর, সামনে তাঁর দীর্ঘ ভবিষ্যৎ রয়েছে। একই কথা প্রযোজ্য সাই সুদর্শনের ক্ষেত্রেও"। 

তিনি স্পষ্টভাবে জানান, আগামী দিনে ভারতীয় ওয়ান ডে দলে শীর্ষ তিন ব্যাটারদের মধ্যে তিনি শুভমন গিল, সাই সুদর্শন আর যশস্বী জয়সওয়ালকেই দেখতে চান। আফগানিস্তান সিরিজের দল ঘোষণা হতেই আলোচনা চলছে ক্রিকেট মহলে। এরই মাঝে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার নাকি তরুণদের ওপর ভরসা রাখবে ভারতীয় দল, বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন সঞ্জয় মঞ্জরেকর।

আরো পড়ুন:আইপিএল ২০২৬-এর শেষলগ্নে বিরাটদের কিট ব্যাগেও 'কোপ' মারল BCCI! 

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 643 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে