CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

আইপিএল ২০২৬-এ 'বস বেবি'-র কামাল, পাওয়ার প্লে-তে বৈভব এবার যে বিশ্বরেকর্ড গড়লেন, তা ভাঙা অসম্ভব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ যেন রেকর্ড ভেঙেই চলেছেন বৈভব সূর্যবংশী। গুজরাত টাইটান্সের বিপক্ষে কোয়ালিফায়ার-২ ম্যাচে তিনি ব্যাট হাতে রানের ঝড় তুলে রীতিমত ঐতিহাসিক কীর্তি গড়লেন। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ১৫ বছর বয়সী এই ওপেনার প্রতিটি ম্যাচেই নতুন নজির সৃষ্টি করেছেন। এবার আইপিএলের পাওয়ারপ্লে-তে এই কিশোর ক্রিকেটার সবচেয়ে বেশি রান করার রেকর্ড নিজের নামে লেখালেন। কেমন ছিল বৈভবের এদিনের পারফরম্যান্স ?

Vaibhav Suryavanshi powerplay record
Vaibhav Suryavanshi powerplay record

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ যেন রেকর্ড ভেঙেই চলেছেন বৈভব সূর্যবংশী। গুজরাত টাইটান্সের বিপক্ষে কোয়ালিফায়ার-২ ম্যাচে তিনি ব্যাট হাতে রানের ঝড় তুলে রীতিমত ঐতিহাসিক কীর্তি গড়লেন। রাজস্থান রয়্যালস-এর হয়ে খেলা ১৫ বছর বয়সী এই ওপেনার প্রতিটি ম্যাচেই নতুন নজির সৃষ্টি করেছেন। এবার আইপিএলের পাওয়ারপ্লে-তে এই কিশোর ক্রিকেটার সবচেয়ে বেশি রান করার রেকর্ড নিজের নামে লেখালেন।

আইপিএলে সর্বাধিক রানের নজির!

শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচে বৈভব সূর্যবংশী গুজরাতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে মাত্র ১৭ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। তাঁর এই ইনিংসে জন্যই চলতি আইপিএল মরশুমে পাওয়ারপ্লেতে বৈভবের মোট রানের সংখ্যা পৌঁছে গেল ৫২১-এ। ফলস্বরূপ আইপিএলের ইতিহাসে একটি মরশুমে প্রথম ছয়টি ওভারে সবচেয়ে বেশি রান করার নজির স্থাপন করলেন বৈভব।

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভাঙলেন বৈভব!

এই কৃতিত্ব অর্জন করে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের নামে লেখ প্রায় এক দশকের পুরনো রেকর্ড ভেঙে দিলেন বৈভব। ২০১৬ সালে ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদ-এর হয়ে মাঠে নেমে পাওয়ারপ্লে-তে ৪৬৭ রান তোলেন। তাঁর সেই রেকর্ড ভেঙেছেন রাজস্থানের তরুণ ওপেনার বৈভব।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর শেষলগ্নে বিরাটদের কিট ব্যাগেও 'কোপ' মারল BCCI!

৫০০ রানের গণ্ডি পেরোনো বিশ্বের প্রথম ব্যাটার বৈভব:

তবে শুধুমাত্র আইপিএল নয়, বিশ্ব ক্রিকেটেও বৈভব সূর্যবংশী নতুন ইতিহাস লিখেছেন। টি-২০ ক্রিকেটে যেকোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টে পাওয়ারপ্লে-তে ৫০০ রানের গণ্ডি পেরোনো বিশ্বের প্রথম ব্যাটার এখন বৈভব। অ্যাডাম গিলক্রিস্ট, ট্রেভিস হেড থেকে শুরু করে ডেভিড ওয়ার্নারের মতো আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত কিংবদন্তিরাও এই মাইলফলক ছুঁতে পারেননি।

এবারের আইপিএল মরশুমে ইতিমধ্যেই বৈভব ৭০০ রানের গণ্ডি টপকে অরেঞ্জ ক্যাপ নিজের করে নিয়েছেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই প্লে-অফে দুর্দান্ত পারফরম্যান্স। দিচ্ছে রাজস্থান রয়্যালস।

আইপিএলের পাওয়ারপ্লে-তে সর্বাধিক রান সংগ্রহকদের তালিকা:

আইপিএলের পাওয়ারপ্লে-তে এক মরশুমে সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের তালিকায় এখন প্রথমেই রয়েছেন ৫২১ রান করা। এরপর যথাক্রমে রয়েছেন ডেভিড ওয়ার্নার (৪৬৭ রান), ট্রেভিস হেড (৪০২ রান), সাঁই সুদর্শন (৪০২ রান) এবং অ্যাডাম গিলক্রিস্ট (৩৮২ রান)। মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে আর কত রেকর্ড আসে, সেটাই দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: ২৭ কোটির ঋষভ পন্থ লখনউয়ের নেতৃত্ব ছেড়ে দিলেন! কারণ জানলে চমকে উঠবেন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে