CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

২৭ কোটির ঋষভ পন্থ লখনউয়ের নেতৃত্ব ছেড়ে দিলেন! কারণ জানলে চমকে উঠবেন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও এক হতাশাজনক মরশুম কাটিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন ঋষভ পন্থ। তিনি সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার আবেদন জানিয়েছেন। শুক্রবার বিবৃতিতে ব্যাপারটি নিশ্চিত করেছেন লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। লখনউ সুপার জায়ান্টসের তরফ থেকে জানানো হয়েছে, ঋষভ পন্থের অনুরোধ গ্রহণ করা হয়েছে। দলের অধিনায়ক হিসেবে তিনি আর দায়িত্বে থাকছেন না। কেন অধিনায়কত্ব ছাড়ছেন ঋষভ?

Rishabh Pant quits LSG captaincy
Rishabh Pant quits LSG captaincy

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও এক হতাশাজনক মরশুম কাটিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন ঋষভ পন্থ। তিনি সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার আবেদন জানিয়েছেন। শুক্রবার বিবৃতিতে ব্যাপারটি নিশ্চিত করেছেন লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। লখনউ সুপার জায়ান্টসের তরফ থেকে জানানো হয়েছে, ঋষভ পন্থের অনুরোধ গ্রহণ করা হয়েছে। দলের অধিনায়ক হিসেবে তিনি আর দায়িত্বে থাকছেন না।

এলএসজির বিবৃতিতে কী বলা হয়েছে?

বিবৃতিতে এলএসজি জানায়, “অধিনায়কত্বের দায়িত্ব থেকে ঋষভ পন্থ অব্যাহতি চেয়েছেন। তাঁর সিদ্ধান্তকে ফ্র্যাঞ্চাইজি সম্মান জানিয়েছে এবং অনুরোধ গ্রহণ করা হয়েছে।”

দলকে প্লে-অফে তুলতে ব্যর্থ দুই মরশুমে অধিনায়ক ঋষভ!

২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর নিলামে রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে দলে নিয়েছিল লখনউ। আইপিএলের ইতিহাসে ঋষভ পন্থ সবচেয়ে দামি ক্রিকেটার। দলে তাঁর আগমন নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল। যদিও সেই প্রত্যাশা পূরণ তিনি করতে পারেননি তিনি। টানা দুই মরশুমে অধিনায়ক হিসেবে দলকে প্লে-অফে তুলতে পারেননি পন্থ।

ঋষভ পন্থের নেতৃত্বে এলএসজির হতশ্রী পারফরমেন্স:

এবারের আইপিএল মরশুমে ঋষভ পন্থের নেতৃত্বে ১৪ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস মাত্র ৪টিতে জয় পেয়েছে। পয়েন্ট তালিকার একেবারে তলানিতে প্রতিযোগিতা শেষ করেছে লখনউ। গত মরশুমেও ১৪ ম্যাচে মাত্র ৬টি জয় পায় ঋষভ পন্থের দল। তাই পন্থের নেতৃত্বে দুটি মরশুম মিলিয়ে ২৮ ম্যাচে এলএসজি জয় পেয়েছে মাত্র ১০টি ম্যাচে।

টম মুডির মন্তব্য:

এক বিবৃতিতে দলের প্রধান কোচ টম মুডি জানান, “ফ্র্যাঞ্চাইজির কাছে ঋষভ নিজেই এই অনুরোধ জানিয়েছিল। তা সম্মানের সঙ্গে আমরা গ্রহণ করেছি। আমরা তাঁর অবদানের জন্য কৃতজ্ঞ। এখন দলকে নতুনভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য"।

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে ফের অধিনায়ক হবেন রোহিত, হার্দিককে নিয়ে আর কোনো মাথাব্যথা নেই মুম্বইয়ের!

অধিনায়ক হিসেবে ব্যর্থ পন্থ ব্যাট হাতেও ব্যর্থ:

অধিনায়ক হিসেবে ব্যর্থতার পাশাপাশি ব্যাট হাতেও সেরকম পারফরম্যান্স পারেননি পন্থ। ২০২৫ আইপিএল মরশুমে ১৪টি ম্যাচে তিনি ২৬৯ রান করেছিলেন। এবারের মরশুমে ৩১২ রান সংগ্রহ করেছেন পন্থ। যদিও ২০২৪ সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৩টিজে ম্যাচে এই উইকেটরক্ষক-ব্যাটার ৪৪৬ রান করে নজর কেড়ে নেন।

দুটি মরশুমে লখনউয়ের জার্সিতে ২৮টি ম্যাচ খেলে পন্থ মোট রান ৫৮১ করেন। গড় ২৬.৪ আর স্ট্রাইক রেট ১৩৫.৭৪। এসময়ে একটি শতরান এবং মাত্র দুটি অর্ধশতরান করেন।

ক্রিকেট মহল মনে করছে, দলের ধারাবাহিক ব্যর্থতা আর নিজের ফর্মের পতনের জন্য এহেন সিদ্ধান্ত নিলেন পন্থ। এবার নতুন অধিনায়ক কে হবেন, সেই খোঁজেই লখনউ সুপার জায়ান্টস। তবে শোনা যাচ্ছে এডেন মার্করাম, মিচেল মার্শ কিংবা নিকোলাস পুরান সম্ভাব্য তালিকায় রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনজনেই নেতৃত্ব দিয়েছেন।

আরো পড়ুন: কেন 'দাদা'-র লুক নিয়ে সমালোচিত হতে হচ্ছে রাজকুমার রাও-কে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে