CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

মুম্বই ইন্ডিয়ান্সে ফের অধিনায়ক হবেন রোহিত, হার্দিককে নিয়ে আর কোনো মাথাব্যথা নেই মুম্বইয়ের!

আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজনে হয়তো মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে হার্দিক পাণ্ডেয়াকে নাও দেখা যেতে পারে। অধিনায়ক হোক বা ক্রিকেটার, দুই ভূমিকাতেই হার্দিকের ভূমিকায় অসন্তুষ্ট মুম্বই শিবির। তাই বিভিন্ন মহলে জল্পনা চলছে, তাঁর সঙ্গে সম্মানজনক বিচ্ছেদের পথে হাঁটছে মুম্বই। তাহলে কি ফের মুম্বই ইন্ডিয়ান্সে শুরু হতে চলেছে রোহিত জামানা?

Rohit Sharma could replace Hardik Pandya as Mumbai Indians captain
Rohit Sharma could replace Hardik Pandya as Mumbai Indians captain

আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজনে হয়তো মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে হার্দিক পাণ্ডেয়া-কে নাও দেখা যেতে পারে। অধিনায়ক হোক বা ক্রিকেটার, দুই ভূমিকাতেই হার্দিকের ভূমিকায় অসন্তুষ্ট মুম্বই শিবির। তাই বিভিন্ন মহলে জল্পনা চলছে, তাঁর সঙ্গে সম্মানজনক বিচ্ছেদের পথে হাঁটছে মুম্বই।

দূরত্ব মিটছে না হার্দিক ও মুম্বই কর্তৃপক্ষের!

সূত্রের খবর, হার্দিকের নেতৃত্ব আর দল পরিচালনার পদ্ধতি নিয়ে মুম্বই শিবিরে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হার্দিক ও মুম্বই কর্তৃপক্ষের মধ্যেকার দূরত্ব হয়তো মেটার সম্ভাবনা আর নেই। সেই জন্যই আগামী মরসুমের দল গঠনের পরিকল্পনা হার্দিককে বাদ দিয়েই করার চিন্তা ভাবনা করছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।

দলে থাকলেও অধিনায়কত্বে নয় হার্দিক!

একটি বিষয় নিশ্চিত বলা যায়, দলে থাকলেও হার্দিক আগামী মরসুমে অধিনায়কের দায়িত্ব তাঁকে আর দেওয়া হবে না। তাই এখন নতুন অধিনায়ক নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সের সিদ্ধান্ত নেওয়ায় দলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করাই কাল হল:

মুম্বই ফ্র্যাঞ্চাইজির এক ঘনিষ্ঠ সূত্রের মতে, রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করার এই সিদ্ধান্ত যে বড় ভুল, তা বুঝতে পারছেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। সেই জন্যই নতুন অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবেরোহিতের মতামতকে। তবে রোহিত ফের অধিনায়ক হিসেবে ফিরবেন না বলেই খবর। অধিনায়কের দায়িত্ব পেতে পারেন তাঁর পছন্দের কোনও ক্রিকেটারের। 

আরো পড়ুন: কেন 'দাদা'-র লুক নিয়ে সমালোচিত হতে হচ্ছে রাজকুমার রাও-কে?

হার্দিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা:

অন্যদিকে, অনিশ্চয়তা তৈরি হয়েছে হার্দিকের ভবিষ্যৎ নিয়ে। তাঁর অলরাউন্ডার হিসেবে দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই মুম্বইয়ের। তবে ব্যক্তিগত সম্পর্ক এই দলীয় পরিবেশের জন্য পরিস্থিতি আরোও জটিল হয়ে উঠেছে। হার্দিক নিজেই হয়তো দল ছাড়ার ইচ্ছা জানাতে পারেন।

উল্লেখ্য, হার্দিককে গুজরাত টাইটান্স থেকে মুম্বইতে ফিরিয়ে আনার সময় থেকেই শুরু বিতর্ক। তবে তখন গুজরাতের কোচ আশিস নেহরাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল কিনা সেই নিয়ে জল্পনা চলছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুসারে, অন্য দলের কোচ কিংবা অধিনায়ক কে সহজে দলে টেনে আনা যায় না। 

প্রসঙ্গত, এবারের আইপিএল সিজনে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে জয় পেয়েছে মুম্বই। আগামী মরসুমে কোন কোন পরিবর্তনের পথে হাঁটবে তারা, সেটাই দেখার।

আরো পড়ুন: Vaibhav Suryavanshi: একেই বলে কপাল খারাপ, আজকেও ৯৬-এই থামতে হল বৈভবকে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে