CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

কেন 'দাদা'-র লুক নিয়ে সমালোচিত হতে হচ্ছে রাজকুমার রাও-কে?

দীর্ঘ প্রতীক্ষার পর এবার কলকাতায় টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং জোর কদমে শুরু হয়ে গেল। এদিন বুধবার লেসলি ক্লডিয়াস সরণির এরিয়ান ক্লাবের মাঠে শুটিং চলল দিনভর। এদিন সৌরভের বায়োপিকের শুটিংকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা যায়। কোনও খেলা না থাকলেও মাঠে শুটিং দেখতেই ভিড় জমিয়েছিলেন বহু সংখ্যক মানুষ।

Sourav Ganguly biopic Rajkumar Rao looks
Sourav Ganguly biopic Rajkumar Rao looks

দীর্ঘ প্রতীক্ষার পর এবার কলকাতায় টিম ইন্ডিয়া-র প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং জোর কদমে শুরু হয়ে গেল। এদিন বুধবার লেসলি ক্লডিয়াস সরণির এরিয়ান ক্লাবের মাঠে শুটিং চলল দিনভর। এদিন সৌরভের বায়োপিকের শুটিংকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা যায়। কোনও খেলা না থাকলেও মাঠে শুটিং দেখতেই ভিড় জমিয়েছিলেন বহু সংখ্যক মানুষ।

সৌরভের চরিত্রে কেমন মানালেন রাজকুমার?

বলিউড অভিনেতা রাজকুমার সৌরভ গঙ্গোপাধ্যায়-এর চরিত্রে অভিনয় করছেন। এদিনের শুটিংয়ে তাঁকে একেবারে ‘মহারাজ’-এর আদলে ক্রিকেটারদের পোশাকে শুটিংয়ে অংশ নিতে দেখা যায়। শুটিং সেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। প্রত্যেকটা দৃশ্যের শুটিং শেষ হয়ে যাওয়ার পর বড় ছাতার আড়ালে রাজকুমার রাওকে মুখ ঢেকে ভ্যানিটি ভ্যানে ফিরে যেতে দেখা যায়। গোপন রাখার চেষ্টা করা হলেও তাঁর লুক সোশ্যাল মিডিয়ার যুগে সেটা অবশ্য সম্ভব হয়নি। 

এরিয়ান ক্লাবের মাঠে রাজকুমারের "সৌরভ লুক" ভাইরাল!

এরিয়ান ক্লাবের মাঠে এদিন শুটিং চলার সময় রাজকুমারের বেশ কয়েকটি ছবি ক্যামেরাবন্দি করা হয়। ভ্যানিটি ভ্যান থেকে যখন তিনি ক্লাবে প্রবেশ করছিলেন, সেই সময় তাঁর একটি ঝলকের ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ‘দাদা’ রূপে রাজকুমারকে দেখে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, সৌরভের ব্যক্তিত্ব আর উপস্থিতি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছেন রাজকুমার রাও

আরো পড়ুন: Vaibhav Suryavanshi: একেই বলে কপাল খারাপ, আজকেও ৯৬-এই থামতে হল বৈভবকে!

শুটিং লোকেশন নির্বাচনে এরিয়ান ক্লাব প্রাঙ্গণ:

শুটিংয়ের জন্য ঐতিহাসিক এরিয়ান ক্লাব প্রাঙ্গণকেই বেছে নেওয়া হয়েছে। ক্লাবের গ্যালারির নিচেই দুখিরাম ক্রিকেট কোচিং সেন্টার। আর সেখানেই নিজের ক্রিকেট জীবনের প্রাথমিক প্রশিক্ষণ নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই এই লোকেশন নির্বাচনের তাৎপর্য অনেকটাই বিশেষ বলে মনে করছেন সকলে।

সূত্রের খবর, প্রযোজক লভ রঞ্জন আর পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের তৈরি এই বায়োপিকের নাম রাখা হচ্ছে ‘দাদা’। ক্রিকেটপ্রেমীদের কাছে দাদা’ নামেই অধিক পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই সেই নামকেই সিনেমার শিরোনাম হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সৌরভের মা বাবা আর স্ত্রীর চরিত্রে রইলেন কারা:

দিন কয়েক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি বেহালাতে ছবির শুটিং শুরু হয়। শাশ্বত চট্টোপাধ্যায় সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে আর মা নিরূপা গঙ্গোপাধ্যায় হিসেবে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। তানিয়া মানিকতলা রয়েছেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে।

উল্লেখ্য, আগামী কয়েকদিন ছবির শুটিং হবে ইডেন গার্ডেন্স-সহ কলকাতার নানান গুরুত্বপূর্ণ স্থানে। যদিও এরিয়ান ক্লাবে রাজকুমারের ‘দাদা’ লুক নিয়ে কৌতূহল আর উন্মাদনা কয়েকগুণ বেড়ে গেল সৌরভ-অনুরাগীদের মধ্যে।

আরো পড়ুন: হার্দিক পান্ডেয়ার আইপিএল কেরিয়ার শেষ? প্রকাশ্যে এল বিস্ফোরক রিপোর্ট!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 274 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে